যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

তাদেরই মধ্য থেকে একজন সতর্ককারী এসেছে। আর কাফেররা বলেছে যে, এ ব্যক্তি তো মিথ্যাবাদী যাদুকর । সে কি এতোগুলো মাবুদকে এক মাবুদ বানিয়ে দিলো? এতো একটা চরম বিস্ময়কর ব্যাপার ।' (আয়াত ৪-৮) অনুরূপভাবে তারা এ দাওয়াত অস্বীকার করলে তাদের শাস্তি দেয়া হবে বলে যে হুমকি দেয়া হয়েছে, সেই হুমকির প্রতি বিদ্বপ করা হয়েছে । যেমন (আয়াত-১৬ বলা হয়েছে) ‘তারা বললো! হে আমাদের প্রতিপালক, আমাদের প্রাপ্য অংক হিসাবের দিনের আগেই দিয়ে দাও ৷' আল্লাহ তায়ালা তার ওহী নাযিল করার জন্যে তাদের ভেতর থেকেই একজনকে বিশেষত আবদুল্লাহর ছেলে মোহাম্মদ (স.)-কে মনোনীত করতে পারেন এটা তাদের কাছে কল্পনাতীত ব্যাপার ছিলো। কেননা ইতিপূর্বে তিনি সমাজের কোনো পর্যায়ে কোনো নেতৃত্ব দেননি । এ জন্যে সূরার শুরুতে তাদের এই বিস্ময় প্রকাশের ওপর এবং তাদের ‘আমাদের সবার মধ্য থেকে শুধু ওর ওপরই স্মরণিকা নাযিল হলো নাকি?’ এই উক্তির ওপর মন্তব্য প্রসংগে আল্লাহ তায়ালা পাল্টা প্রশ্ব রেখেছেন; ‘তোমার পরম দাতা, মহাপরাক্রমশালী প্রভুর সমস্ত রহমতের ভান্ডার কি ওদের কাছে? অথবা আকাশ, পৃথিবীর মধ্যবর্তী সমস্ত কিছুর রাজতৃ্‌ কি ওদের? তা যদি হয়ে থাকে, তাহলে ওরা রশি ঝুলিয়ে আকাশে ওঠে যাক ৷’ অর্থাৎ আল্লাহ তায়ালা নিজের দয়াবশত যখন তার কোন মনোনীত ব্যক্তিকে কিছু দিতে চান তখন তা থেকে কেউ তাকে বিরত রাখতে পারে না। আকাশ পৃথিবীর রাজত্বে ও সার্বভৌম ক্ষমতায় কোনো মানুষেরই কোনো হাত নেই । তিনি তার অনুখহ ও | জীবিকার যতোট্ুকু যাকে দিতে চান দেন, তীর বান্দাদের মধ্য থেকে যাকে তার অনুগ্রহ লাভের যোগ্য মনে করেন তাকে মনোনীত করেন এবং বিনা হিসাবে, বিনা বাধায় ও বিনা শর্তে তাকে রকমারি অনুগ্রহ বিতরণ করেন। এই প্রসংগে হযরত দাউদ ও সোলায়মানের কাহিনী বর্ণনা করা হয়েছে । আল্লাহ তায়ালা তাদেরকে কি বিপুল অনুগ্রহে ধন্য করেছেন, নবুওত ও রাজত্ব দান করেছেন, পাহাড় ও পাখিদের তার হুকুমের অনুগত করে দিয়েছেন, জ্বিন ও বাতাসকে তার তাবেদার বানিয়েছেন, এ ছাড়া রাষ্ট্রীয় ক্ষমতা, দ্রব্যসামগ্রী ও পৃথিবীর অগাধ ধন সম্পদ তো ছিলোই ৷ এসব সত্তেও তারা উভয়ে নিছক মানুষ । মানুষ হিসাবে তারা স্বভাবসুলভ দুর্বলতা ও ক্ষমতার সীমাবদ্ধতার উর্ধ্বে নন। কেবল আল্লাহর মেহেরবানী ও পৃষ্ঠপোষকতা তাদের দুর্বলতা অক্ষমতা দূর করে দেয়, তাদের তওবা ও আনুগত্য গ্রহণ করে এবং তাদের আল্লাহর পথে বহাল রাখে । এই কাহিনী দুটোর সাথে সাথে রসূল (স.)-কে কাফেরদের পক্ষ থেকে আগত অত্যাচার ও নিপীড়নে ধৈর্য ধারণের শিক্ষা দেয়া হয়েছে। উপদেশ দেয়া হয়েছে আল্লাহর অনুগ্রহ ও সাহায্য কামনা করার । হযরত দাউদ ও সোলায়মানের কাহিনীতে এই শিক্ষাটা বিশেষভাবে লক্ষণীয় । যেমন আল্লাহ তায়ালা বলেছেন, ‘ওরা যা কিছু বলে তাতে ধৈর্য ধারণ করো এবং আমার বান্দা শক্তিশালী দাউদকে স্মরণ করো । সে খুবই অনুগত !' অনুরূপভাবে হযরত আইয়ুবের কাহিনীতেও আল্লাহর নিষ্ঠাবান বান্দাদের কিভাবে কঠিন বিপদ ও রোগব্যাধি দিয়ে পরীক্ষা করেন তার দৃষ্টান্ত দেয়া হয়েছে। হযরত আইয়ুবের ধৈর্য অতি উচ্চাংগের ধৈর্যের নমুনা । এ কাহিনীতে দেখানো হয়েছে, ধৈর্যের ফলে হযরত আইয়ুব শেষ পর্যন্ত বিপদ থেকে উদ্ধার পান, আল্লাহর রহমত লাভ করেন এবং আল্লাহ তায়ালা স্বীয় স্নেহময় হাতের পরশ দিয়ে তাকে রোগমুক্ত করেন। এ কাহিনী বর্ণনা করার মধ্য দিয়ে রসূল (স.) ও মোমেনদের ওপর মক্কায় অবস্থানকালে আপতিত নির্যাতনের ব্যাপারে সান্তনা দেয়া হয়। এতে বলা হয় যে, এই [৩৮ সূন্থা ছোম়াল চে পান্না ২৩ অনাবিল ৬ বিলাল ১৭তম ২৫ww.botkitab. blogspot.com

— পৃষ্ঠা ১৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।