যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

| তাফসীর ফ্ৰী যিল্লালিন্স কোরআন দয়া ও করুণাকে অন্তর দিয়ে অনুভব করে, অতীতের কাফেরদের ইহকালীন ধ্বংস ও বিপর্যয় এবং জগত, মানব জীবন, ইতিহাসের ঘটনাবলী ও মানবাত্মার গভীরতম প্রকোষ্ঠে মহান আল্লাহর সৃজনী হাতের নিদর্শনাবলী লক্ষ্য করার সময় তার সামনে বিনয়াবনত হয় এবং এই অতুলনীয় বিস্ময়কর সৃষ্টিগুলো ও তার এসব নিদর্শনের মধ্য দিয়ে সে সৃষ্টিজগতে কার্যকর প্রাকৃতিক নিয়মাবলী, রসূল ও | কেতাবের মাধ্যমে প্রেরিত সত্য বিধান এবং সর্বশক্তিমান আল্লাহর সুদক্ষ সুনিপুণ সৃজনী হাতের অখন্ড একত্ব দেখে তা অনুভব করতে পারে। আর এই সব কিছুই যেন এমন সামঞ্জস্যপূর্ণ উপায় সম্পন্ন হয়, যাতে কোনো অনুভুূতিশীল হৃদয়ই সত্যের উপলন্ধি থেকে বঞ্চিত না হয়। সূরাটা এমন অখন্ড ও ঘনিষ্ঠ, পারস্পরিক সম্পর্কযুক্ত একক যে, একে আলাদা আলাদা অধ্যায়ে বিভক্ত করা কঠিন। কেননা পুরো সূরাটা জুড়ে একই বিষয় আলোচিত, মানব হৃদয়ের ওপর একই এঁকতান ঝংকৃত এবং প্রকৃতি, মানবাত্মা, জীবন, ইতিহাস ও পরকালের উৎস থেকে উদ্ভূত এই সত্য এর সর্বত্র উচ্চারিত, তাই এ সূরা মানব হৃদয়কে সর্বদিক থেকে ঈমান, প্রত্যয় ও বিনয়ের দিকে এগিয়ে নিয়ে যায়। এ সুরার আয়াতগুলোর একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এই যে, এগুলো একমাত্র মহান সৃষ্টা আল্লাহকেই সকল তৎপরতার শক্তির উৎস নির্ধারণ করে, তার হাতকেই সকল তৎপরতার মূল শক্তিদাতা ও প্রেরণাদাতা হিসাবে চিহ্নিত করে এবং ঘোষণা করে যে, সব কিছুর সুতো তার হাতেই নিবদ্ধ, তিনিই এই সুতো ছাড়েন বা টানেন, ঢিল দেন বা সংকুচিত করেন। কেউ এ ক্ষেত্রে তাকে বাধা দিতে পারে না, তার সাথে শরীক হতে পারে না বা তার প্রতিদ্বন্ধী হতে পারে না। সূরার শুরু থেকেই এই বৈশিষ্ট্যটা আমরা সুস্পষ্টভাবে দেখতে পাই এবং শেষ পর্যন্ত তা অব্যাহত থাকে । আমরা দেখতে পাই, এক মহাশক্তিধর ও মহাপরাক্রমশালী শক্তি এই মহাবিশ্বকে নিজের ইচ্ছা ‘আল্লাহর জন্যে সকল প্রশংসা, যিনি আকাশ ও পৃথিবীর সৃষ্টা’........ (আয়াত-১) সৃষ্টা হওয়ার সুবাদে সৃষ্টির ওপর তার এই জোরদার নিয়ন্ত্রণ আবার তার দয়ালু হওয়ার কারণে শিথিলও হয়। তখন আল্লাহর দয়া করুণা মুষলধারে বর্ষিত হয়। পুনরায় সেই করুণার ধারাও নিয়ন্ত্রিত এবং বন্ধ হয়। এর কোনোটাতেই কেউ তার অংশীদার হয় না এবং এখানে কারো কিছু করণীয়ও থাকে না । ‘আল্লাহ মানুষের জন্যে যে করুণাধারা উন্ক্ত করেন, তা কেউ বন্ধ করতে পারে না, আর যা তিনি বন্ধ করেন তা কেউ পুনরায় চালু করতেও পারে না ৷... (আয়াত-২) হেদায়াত ও গোমরাহী আল্লাহর এই করুণাধারা উন্মক্ত করা অথবা বন্ধ করার ফল ৷ আল্লাহ তায়ালা বলেন, ‘আল্লাহ যাকে ইচ্ছা করেন বিপথগামী করেন, যাকে ইচ্ছা করেন হেদায়াত করেন।'..... আল্লাহ তায়ালা যাকে চান শোনান । যারা কবরে আছে, তাদের তুমি শোনাতে পারবে না । তুমি তো সতর্ককারী মাত্র ৷ মহান আল্লাহর এই হাতই পার্থিব জীবন সৃষ্টি করে এবং পরকালে মৃতদেহকে পুনরুজ্জীবিত করে । ‘আল্মাহ তায়ালাই সেই মহান সত্বা, যিনি বাতাস প্রেরণ করেন, অতপর মেঘমালা চালু করেন....’'(আয়াত-৯) এরপর ১০ নং আয়াতে বলা হয়েছে যে, সব সম্মান মর্যাদা কেবলমাত্র আল্লাহ্র প্রাপ্য এবং এর একমাত্র উৎসও তিনি । ‘যে ব্যক্তি সম্মান চায় তার জানা উচিত যে, সকল সম্মান একমাত্র আল্লাহর !'...... [তত সমল ত লন ছুহ সলকিল $ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।