সম্পর্কে আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালার দেয়া ওয়াদা কেমন করে পূর্ণ হচ্ছে। আজকের এই সুখের দিনে সেই অকৃতজ্ঞ ও অপরিণামদর্শী ব্যক্তিরা আমার অমোঘ আযাবের ব্যাপারে কত ব্যস্ততাই না দেখাচ্ছে। আফসোস, যখন তাদের ওপর সেই আযাব এসেই পড়বে, তখন তাদের কি অবস্থা যে হবে তা এখন কিছুতেই কল্পনা করা যায় না; সেই জাতির এলাকায় তখন আযাব এসে যাবে তখন তারা নিজেদের নিন্দিত, বিপর্যস্ত ও আত্ম-গ্রানিতে নিমজ্জিত অবস্থায় দেখতে পাবে, কষ্টের চোটে হাত-পা ছুঁড়তে থাকবে, কিন্তু সেই আযাব থেকে বাচার কোনো উপায়ই তারা খুঁজে পাবে না। কারণ ইতিপূর্বে তাদের সতর্ক করার জন্যে বহু সতর্ককারী পর্যায়ক্রমে তাদের কাছে এসেছে । তাদের প্রতি অবজ্ঞা ও ঘৃণা প্রদর্শনের উদ্দেশ্যে তাদের থেকে মুখ ফিরিয়ে নেয়ার নির্দেশ বার বার এসেছে। এ ভয়ানক নির্দেশের মধ্যে রয়েছে প্রচন্ড এক ধমক । বলা হচ্ছে, ‘ওদের থেকে মুখ ফিরিয়ে নাও ৷’ একইভাবে ইংগিত দেয়া হচ্ছে এক অতি কঠিন অবস্থার দিকে যা শীঘই আসবে । এরশাদ হচ্ছে, ‘আর তুমি দেখো, অতপর শীঘ্রই ওরাও দেখবে ৷' কিন্তু কি দেখবে সে কথাটি অস্পষ্ট অবস্থায় ছেড়ে দেয়া হচ্ছে, যার কারণে এতো সাংঘাতিক পরিণতির ইংগিত পাওয়া যাচ্ছে যা কল্পনা করাও সম্ভব নয় । সূরাটি সমাপ্ত করতে গিয়ে যাবতীয় দুর্বলতা ও ক্রটি-বিচ্যুতি থেকে আল্লাহর পবিত্র হওয়ার কথা ঘোষণা করা হচ্ছে, তার বিশেষ মর্যাদার কথা জানানো হচ্ছে, আরও জানানো হচ্ছে যে, সকল রসূলদের প্রতি আন্তাহ রব্বুল আলামীনের পক্ষ থেকে অজস্র সালাম । ঘোষণা দেয়া হচ্ছে যে, সকল প্রশংসা ও কৃতিত্ব একমাত্র আল্লাহর জন্যে, যিনি গোটা বিশ্বজগতের মালিক ও প্রতিপালক, যার ক্ষমতায় ভাগ বসানোর কেউ নেই । এরশাদ হচ্ছে, ‘সকল মান মর্যাদার অধিকারী তোমার রব, তিনি পবিত্র সেই সকল দুর্বলতা ও মুখাপেক্ষিতা থেকে যা তার সম্পর্কে ওরা বলে থাকে । সকল রসূলদের প্রতি সালাম এবং যাবতীয় প্রশংসা ও কৃতিত্ব আল্লাহর, যিনি বিশ্বজগতের মালিক-মনিব ও প্রতিপালক ৷’ এটাই হচ্ছে আলোচিত সূরার মধ্যে বর্ণিত বিষয়সমূহ বিবেচনার উপযুক্ত পরিসমাপ্তি, আর যা কিছু সূরাটির মধ্যে আলোচনা করা হয়েছে সেসব কিছুর মূল জিনিসই হচ্ছে তার শেষের এই | কথাগুলো । www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।