যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

দিতে চান অন্য আর এক প্রকার সাহায্য, যা হবে আরও বেশী ভালো, আরও টেকসই । অতএব, আল্লাহ তায়ালা যা চান তাইই হবে। তাতে যদি তার সেনাবাহিনীকে আরও বেশীদিন কষ্ট পেতে হয় অথবা আরও বেশীদিন সহ্য করতে হয় বা পেছনের তুলনায় যদি আরও দীর্ঘদিন অপেক্ষা করতে হয় অথবা অনুমানের চাইতে আরও বেশী অপেক্ষা করতে হয়- তাহলে তাই হ্বে। বদর যুদ্ধের পূর্বে মুসলমানরা তো চেয়েছিলো যে কোরায়শদের বাণিজ্য কাফেলাটি তাদের হস্তগত হোক; কিন্তু আল্লাহ্‌ তায়ালা চেয়েছিলেন তুচ্ছ ও সামান্য লাভজনক সেই কাফেলা তাদের হস্তগত না হোক; বরং তাদের মোকাবেলা হোক কোরায়শদের বিশাল বাহিনীর সাথে এবং তারা যুদ্ধ করুক দুর্ধর্ষ এক সেনাদলের সাথে । এর দ্বারা আল্লাহ তায়ালা চেয়েছিলেন ইসলাম ও মুসলমানের আরও বড় কল্যাণ হোক; এজন্যে আল্লাহর ইচ্ছাতেই তার রসূল তার সেনাদল এবং তার দাওয়াতের বিজয় আসতে বিলম্ব হয়েছিলো । এটাও হয়েছে যে, কোনো কোনো যুদ্ধে আল্লাহর সৈন্য পরাজিত হয়েছে এবং আজও কখনও কখনও তাদের ওপর মসিবত আসে- আসে তাদের ওপর নানা পরীক্ষা । কারণ এইসব বিপদ-আপদের মধ্য দিয়ে আল্লাহ তায়ালা তাদের আরও বড় বড় সমর ক্ষেত্রে সাহায্য পাওয়ার যোগ্য করে গড়ে তুলতে চান, আর এজন্যে তিনি তাদের চতুর্দিকের পরিবেশ ও তাদের ধারণ ক্ষমতাকে এতোদূর প্রস্তুত করতে চান যেন সেই কঠিন সময়ে আরও ব্যাপকভাবে তারা আল্লাহর সাহায্য কাজে লাগাতে পারে, আরও দীর্ঘ দিন ধরে তার সাহায্য পেতে পারে এবং এ সাহায্যের প্রভাব আরও গভীরভাবে ও দীর্ঘতর সময় পর্যন্ত তাদের উৎসাহিত করতে পারে। অতীতের ইতিহাস সামনে রাখলে উপরোক্ত কথাটির যথার্থতা মানুষ সহজেই বুঝতে পারবে এবং দেখতে পাবে যে, আল্লাহ রব্বুল আলামীন তার ওয়াদা পূর্ণ করেছেন, তার নিয়ম প্রমাণিত হয়েছে, যার ব্যতিক্রম কোনো দিন হয়নি এবং আল্লাহর এ ওয়াদার বাস্তবতা একক বা কোনো বিচ্ছিন্ন ঘটনা অথবা কোনো আকস্মিক ঘটনা বলে মানুষ কখনও বুঝেনি ৷ এরশাদ হচ্ছে, ‘অবশ্যই (আমি সর্বশক্তিমান আল্লাহ জানাচ্ছি যে,) আমার সাহায্য দেয়ার ওয়াদা আমার প্রেরিত বান্দাদের ওপর সত্য প্রমাণিত হয়েছে। অবশ্যই ওরা সাহায্যপ্রাপ্ত হয়েছে এবং আমার বাহিনী (অবশেষে) অবশ্যই বিজয়ী হবে ৷’ এ চূড়ান্ত ওয়াদার ঘোষণা দেয়ার সময় এবং এই ভবিষ্যদ্বাণী উচ্চারণের সময় আল্লাহ তায়ালা তার রসূল (স.)-কে নির্দেশ দিচ্ছেন যেন তিনি সেই অন্যায়কারী কাফের মোশরেকদের থেকে মুখ ফিরিয়ে নেন এবং তাদের জন্যে প্রদত্ত আল্লাহর ওয়াদা ও চূড়ান্ত কথা যথার্থভাবে প্রমাণিত হওয়ার জন্যে তাদের ছেড়ে দেন। আল্লাহ রব্বুল আলামীন চাইছেন যে, মহানবী (স.) তাদের কঠিন ও অবশ্যন্তাবী পরিণতি দেখার জন্যে অপেক্ষা করতে থাকেন । কারণ তাদের ওপর শাস্তি যে নেমে আসবেই, এটাও আল্লাহর ওয়াদা । এ ওয়াদা যখন বাস্তবায়িত হবে তখন তাদের কি করুণ পরিণতি হবে তা নিজ চোখে দেখার জন্যে আল্লাহ তায়ালা জাল্লা শানুহু তার নবীর প্রতি আহ্বান জানাচ্ছেন। এরশাদ হচ্ছে, ‘অতএব (হে নবী), কিছুকালের .......... যাও, শীঘ্রই ওরা (তাদের এই নির্মম সত্য প্রত্যাখ্যানের) পরিণাম (নিজেরাই) প্রত্যক্ষ করবে ৷’ (আয়াত ১৭৪-১৭৯) অর্থাৎ, হে রসূল, ওদের থেকে মুখ ফিরিয়ে নাও, তাদের সংগে ছিন্ন কর সমস্ত সম্পর্ক এবং তাদের সাথে কোনো প্রকার মেলামেশা করো না; ছেড়ে দাও তাদের সেই দিনের জন্যে যখন তাদের তুমি আযাবের মধ্যে আহাজারি করা অবস্থায় দেখতে পাবে এবং দেখবে তাদের ও তোমার [তন আসুক আস সাত ঠেকব১ লাল হত সলিল ত www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।