যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

[| __ তাফসীর ফী যিলালিনল্স কোব্রআন সামাজ্যের সর্বত্র তার ক্ষমতা চালু হয়ে গেছে এবং রসূলরা তাদের কাছে আনীত আল্লাহর দেয়া আকীদাগুলোকে পর্যুদস্ত করার সকল প্রচেষ্টা ব্যর্থ হয়েছে, সকল চিন্তাধারা ও সকল দর্শন পরাজয় বরণ করেছে, এমনকি সেই এলাকাতেও সেইসব দার্শনিক চিন্তা পরাভূত হয়েছে যেখানে তার উৎপত্তি হয়েছিলো এবং রসূলদের আনীত মতাদর্শ পূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়েছে। চিরদিনের জন্যে আল্লাহর ওয়াদা বহাল রয়েছে যে, রসূলদের (এবং তাদের অবর্তমানে তীদের প্রতিনিধিগণকে) আল্লাহর পক্ষ থেকে সাহায্য দান করা হবে এবং তীর বাহিনীই অবশেষে বিজয়ী হবে। এই হচ্ছে সাধারণভাবে সত্যের প্রকৃতি এবং তা পরিষ্কারভাবে সর্বকালে পৃথিবীর সর্বত্র পরিদৃশ্যমান রয়েছে এবং আল্লাহর দিকে আহবানের জন্যে উচ্চারিত সকল দাওয়াতের মধ্যে এই কথাটাই তুলে ধরা হয়েছে। সেখানে দাওয়াতদানকারী মোমেনদের বিশেষভাবে আল্লাহর সেনাদল বলে উল্লেখ করা হয়েছে এবং জানানো হয়েছে যে, অবশ্যই এই সেনাদলকে বিজয়ী করা হবে, যেখানে যেখানে তারা বাধাপ্রাপ্ত হবে বা তাদের কাজ করার পথে জটিলতা আসবে যেখানে অবশ্যই তারা গায়বী মদদ লাভ করবে। তাদের জীবন বিপন্ন করার জন্যে বা তাদের কাজ ব্যাহত করার জন্যে যত প্রকার জটিলতাই সৃষ্টি করা হোক এবং যত আগ্নুয়ান্্র বা বিস্ফোরকই ব্যবহার করা হোক না কেন, সর্বক্ষেত্রে আল্লাহর সাহায্য মোমেনদের জন্যে অবধারিত । মিথ্যা প্রচার এবং মনগড়া কথা, সামরিক শক্তি প্রদর্শন ও একমাত্র শত্রুতার উদ্দেশ্যেই যে বিরোধিতা করা হয়-এসবের ফল এক এক সময় এক এক রকমের হয়ে থাকে; কিন্তু অবশেষে রসূলদের প্রতি আল্লাহর দেয়া ওয়াদাই সত্যে পরিণত হয়। অবশ্য একথা সত্য, যখন আল্লাহ রব্বুল আলামীনের পক্ষ থেকে তার সেনাদলকে সাহায্য করার ওয়াদা করা হয়, তখন সারা দুনিয়ার সকল শক্তি একত্রিত হয়েও তাদের পর্যুদস্ত করতে চাইলে তারা ব্যর্থ হয়ে যায় । মোমেনদের প্রতি আল্লাহ রব্বুল আলামীনের সাহায্যের ওয়াদা হচ্ছে তীর সৃষ্টির মধ্যে বিরাজমান বিভিন্ন নিয়মের মধ্যে অন্যতম ৷ গ্রহ উপগ্রহ ও তারকারাজির সুসংগঠিত আবর্তনের মধ্যে তার এ নিয়ম চালু রয়েছে, রাত্রি দিনের আনাগোনার মধ্যেও এটা আছে। এই নিয়মের অধীনেই বৃষ্টির পানি বর্ষিত হয়ে মৃত যমীন থেকে জীবনের উৎপত্তি হচ্ছে, সবাই ও সবার জীবন আল্লাহ তায়ালা কর্তৃক নির্ধারিত ভাগ্যলিপির কাছে দায়বদ্ধ হয়ে রয়েছে। অর্থাৎ সবাইকেই তার মুখাপেক্ষী থাকতে হয়, যখন যার জন্যে ইচ্ছা তিনি তার এ অমোঘ ক্ষমতা প্রয়োগ করেন, কিন্তু ভবিষ্যত কি হবে না হবে এবং মানুষের সীমাবদ্ধ জীবনের পরিণতি কি হবে তা বাহ্যিক কিছু লক্ষণের মধ্য দিয়ে ধীরে ধীরে হলেও মানুষ অনেকাংশে অনুমান করতে পারে অবশ্য এটা সত্য যে, এ সব লক্ষণ কোনোকালেই পরিবর্তন হয় না বা এসব লক্ষণের বিপরীত কোনো দিন কিছু হয়েছে বলে দেখা যায়নি । এসব লক্ষণ মানুষের অজাস্তেই বাস্তবায়িত হতে থাকে, যা না হলেও সরাসরি মানুষ অধিকাংশ সময়ে অবচেতন মনে অনুভব করে। কারণ মানুষ চায়, বিজয় আকারে আল্লাহর ফয়সালা ও সরাসরি সাহায্য তাৎক্ষণিক আসুক; কিন্তু তাদের ইচ্ছা ও চাহিদা মতোই আল্লাহর সাহায্য আসবে এমন নয়। তার সাহায্যদানের বিশেষ এক পদ্ধতি রয়েছে যা নতুন কোনো এক নিয়মে তারা অনুভব করবে, তবে নিদিষ্ট এক সময় পার হওয়ার পরই তা বাস্তবায়িত হবে । নমোনমেনলেকস লাহায্য করবার ব্যাপান্নে আল্লাহর্স নীতি আল্লাহ তায়ালা তার সেনাবাহিনী এবং তার রসূলদের অনুসারীদের প্রতি নানা প্রকার সাহায্যের যে ওয়াদা করেছেন তা এক নির্দিষ্ট নিয়মে তিনি দান করে থাকেন; কিন্তু আল্লাহ তায়ালা [[৭সন্দ আাসসাফ্ফাত টে লাক্মা দত মলখিল ৬ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।