করে। যেখান থেকে (ইচ্ছা করলেও) তারা বেরোতে পারে না । সর্বশক্তিমান আল্লাহ তায়ালা তো নিজেই স্বয়ংসম্পূৰ্ণ এবং নিজ ক্ষমতায় অনন্য । এরপর মোশরেকদের সম্পর্কে কথা আসছে, যারা মুক্ত মনে ও নির্দ্বিধায় এসব খোশগল্প রচনা করে; অতপর তাদের বিভিন্ন বিষয়ক চুক্তি এবং বহু মানুষের সাথে করা ওয়াদা সম্পর্কিত কথা পেশ করা হচ্ছে। এসব মোশরেকের সেসব আক্ষেপপূর্ণ কথা তুলে ধরা হচ্ছে। যা তারা আহলে কেতাবদের হিংসা করতে গিয়ে বলতো । তারা বলতো, তাদের কাছে যদি অনুরূপ কোনো আসমানী কেতাবের মাধ্যমে আগত মূল্যবান উপদেশমালা থাকতো, থাকতো যদি প্রাচীনকালে আগত মহামানব ইবরাহীম অথবা তীর পরবর্তীতে আসা অন্য কোনো মহামানবের উপদেশবাণী, তাহলে তার ওপর বিশ্বাস স্থাপন করে তারা খাটি ঈমানদার এবং ভালো মানুষ হয়ে যেতো এবং আল্লাহ তায়ালা অবশ্যই তাদের পছন্দ করতেন, মর্যাদাবান বানাতেন। তাই ওদের কথার উদ্ধৃতি দিতে গিয়ে এরশাদ হচ্ছে, ‘ওরা অবশ্যই বলতো, যদি আমাদের কাছে থাকতো পূর্ববর্তী জনগণের কাছে আসা কোনো আসমানী কেতাব বা কোনো উপদেশবাণী, তাহলে আমরা তার খাঁটি ও খাস বান্দায় পরিণত হয়ে যেতাম ৷’ অবশেষে যখন তাদের কাছে সেই উপদেশমালা এসে গেলো, যা এর আগে আসা অন্য সকল কেতাব ও উপদেশবাণী থেকে শ্রেয়, তখন তারা অপছন্দ করলো এবং সে আসমানী বার্তা প্রত্যাখ্যান করলো । এরশাদ হয়েছে, ‘তারা সে বার্তা অস্বীকার করলো, ফলে শীঘ্রই তারা জানতে পারবে ৷' শীঘই তারা জানতে পারবে কথাটির মধ্যে অত্যন্ত কঠিন এক ধমকের ইংগিত নিহিত রয়েছে। রয়েছে তাদের অস্বীকৃতির উপযোগী শাস্তির সংকেত ৷ কারণ এ হেদায়াত বাণী ছিলো তাদেরই কাম্য এবং কাংখিত বার্তা । তারা ওয়াদা করেছিলো, আসমানী কেতাব এলে তার ওপর ঈমান আনবে এবং আল্লাহ তায়ালা যখন তাদের এ কামনা পূরণ করলেন তখন তারা তা প্রত্যাখ্যান করলো । আর সেই তিরঙ্কারের সাথে সামঞ্জস্য রেখেই রসূলদের সাথেও সাহায্য ও বিজয়ের ওয়াদা করা হয়েছে। এরশাদ হয়েছে, ‘আমার প্রেরিত বান্দাদের জন্যে ওয়াদা প্রদান করা হয়েছে, অবশ্যই ওদের সমর্থন দেয়া হবে, ওদের সাহায্য করা হবে এবং নিশ্চয়ই আমার সেনাদল বিজয়ী হবে, অর্থাৎ তাদের প্রতি প্রদত্ত ওয়াদা পূরণ করা হবে এবং আল্লাহর কথাকে সত্যে পরিণত করা হবে। কারণ অন্তরের অনেক গভীরে আকীদা বিশ্বাসের শেকড় প্রোথিত হয়ে গেছে এবং বিভিন্ন প্রকার বাধা বিপত্তি সত্তেও ঈমানের ভিত্তি মযবুতভাবে সংস্থাপিত হয়েছে। প্রত্যাখ্যানকারীরা সত্যের বাতি নিভিয়ে দেয়ার জন্যে প্রাণপণ চেষ্টা করেছে, নবীকে মিথ্যাবাদী বলে আখ্যা দিয়েছে, সত্যের অনুসারীদের মারধর করেছে এবং তাদের জীবন দুর্বিষহ করে তুলেছে। আল্লাহর রসূলদের নেতৃত্বে ইসলামী ব্যবস্থা চালু হওয়ার পর মোশরেক ও কাফেরদের সকল আকীদা বিশ্বাস সেই সকল রসূলদের প্রভাবাধীন বিস্তীর্ণ এলাকাসহ আরও বহু এলাকা থেকে বিদায় নিয়েছে, তাদের প্রভাব প্রতিপত্তি দূরীভূত হয়েছে এবং তাদের রাজ্যে একমাত্র সেইসব আকীদা চালু হয়েছে যা নিয়ে রসূলরা দুনিয়ায় এসেছেন তাদের প্রচারিত আকীদা মানুষের অন্তর ও তাদের বুদ্ধিকে পরিচালনা করেছে এবং তাদের ধারণা ও তাদের চেতনা বদলে দিয়েছে। এরপর দুনিয়ার যত বিভ্রান্তি এসে থাক না কেন এবং যতো মত ও পথই চালাবার চেষ্টা চলে থাক না কেন, অবশেষে আল্লাহর বিশাল এ | ৩৭ সূন্া আস সাফকফাত (১৫৫) পারা ২৩ মনখিনল ৬ www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।