‘পুত্রের তুলনায় মেয়েদের (আল্লাহ তায়ালা) পছন্দ করেছেন!' ‘কি হলো তোমাদের, কেমন ফয়সালা করছো তোমরা? তোমরা একটুও শিক্ষা গ্রহণ করো কি?’ অর্থাৎ তোমাদের এই আন্দাজ অনুমানের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্তের পক্ষে কোথেকে দলীল বা যুক্তি প্রমাণ হাযির করবে? ‘আছে নাকি তোমাদের কাছে সুস্পষ্ট কোনো দলীল প্রমাণ (যার ভিত্তিতে এসব কথা তোমরা বলো?) যদি থেকেই থাকে এমন কোনো প্রমাণ তো নিয়ে এসো না লিখিত সেই যুক্তিপূর্ণ কেতাব, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো!’ দেখুন তাদের আর একটি মিথ্যা ও মুখোরোচক গল্প, পাক-পরওয়ারদেগার আল্লাহ্ তায়ালা ও ভজ্বিনদের মাঝে কোনো বংশীয় সম্পর্কের কল্পনাপ্রসূত কথা, ‘ওরা তীর ও জ্বিনদের মধ্যে বংশীয় বা গুরসগত সম্পর্ক নিরূপণ করে, আর জ্রিনরা তো জেনেই নিয়েছে যে, তাদের আল্লাহর দরবারে হাযির করা হবে ৷' তারা আর একটি ধারণাও করে যে, (সম্ভবত) ফেরেশতারাই আল্লাহ তায়ালার কন্যা, তার সেই সন্তানদের ভি্বিনরা জন্ম দিয়েছে, আর এই জন্যেই সেসব ভবনের সাথে তার বংশগত এবং আত্মীয়তার সম্পর্ক স্থাপিত হয়েছে। অথচ জ্ব্নিরা জানে যে, তারা নিজেরা আল্লাহর অন্যান্য সৃষ্টির মতোই এক বিশেষ সৃষ্টি এবং কেয়ামতের দিন তাদের আল্লাহর হুকুমে তার দরবারে একত্রিত করা হবে । কাজেই দেখা গেলো, কোনো যুক্তিতেই আল্লাহর সাথে কারো বংশীয় বা আত্মীয়তার কোনো সম্পর্ক স্থাপিত হতে পারেনা । এভাবে এইসব মিথ্যা ও মনগড়া কাহিনী থেকে আল্লাহ তায়ালা যে সম্পূর্ণ পবিত্র তা সন্দেহাতীতভাবে প্রমাণিত হলো । তাই এরশাদ হচ্ছে, মহান আল্লাহ, ‘মহা পবিত্র তিনি সেইসব জিনিস থেকে যা ওরা তার ওপর আরোপ করছে ।’ তবে মনে রাখতে হবে যে, সকল জ্বিন এক প্রকার নয়, তাদের মধ্যে অনেক মোমেন জভ্বিনিও আছে; তাদের কেয়ামতের সেই কঠিন আযাবে নিপতিত ভ্বিনদের থেকে দূরে রাখা হবে এবং যাদের জোর করে সেই কঠিন আযাবের মধ্যে নিক্ষেপ করা হবে। তাই এরশাদ হচ্ছে, ‘তবে, বাদ দেয়া হবে তাদের যারা আল্লাহর মোখলেস বান্দা ৷' অতপর মোশরেক ও তাদের কাল্পনিক মাবুদদের সম্বোধন করা হচ্ছে এবং তাদের বাজে ও সত্য বিরোধী আকীদাসমূহের কথা উল্লেখ করা হচ্ছে। এভাবে ব্যাখ্যায় বুঝা যাচ্ছে যে, ফেরেশতাদের থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে মোশরেকদের দিকে মনোযোগ দেয়া হয়েছে। এরশাদ হচ্ছে, ‘অতএব (হে কাফেররা), তোমরা ........ আমরা তার পবিত্রতা ও মাহাত্ম ঘোষণা করি ৷’ (আয়াত ১৬১-১৬৬) ফেরেশতাদের সেইসব মিথ্যা গল্পের ব্যাপারে খবর নেয়ার দায়িত্ব দেয়া হয়েছে। তাদের প্রত্যেকের জন্যে এমন স্থান নির্ধারিত রয়েছে যার বাইরে তারা যেতেই পারে না । কেননা তারা তো আল্লাহর সৃষ্টির মধ্যে অবস্থিত তারই বান্দা । আল্লাহর আনুগত্যের মধ্যে থেকে তাদের হয় এবং এজন্যে কাতারবন্দী হয়ে দীড়ায়। এভাবে তারা আল্লাহর কৃতিত্বের কথা প্রকাশ করতে গিয়ে সদা- সর্বদা তার গুণগান গায় এবং তাদের প্রত্যেকেই নিজ নিজ সীমা ও স্থানে অবস্থান | ৩৭ সূন্না আস সাফকফাত ১৫৪১) পারা ২৩ মনখিল ৬ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।