কাফেরদের অয্বোক্তিক দাবীর অসারতা মানুষ যে যাইই করুক না কেন, অবশেষে তাদের মিথ্যা ধরা পড়বেই, তাদের যুক্তিহীন কাজের জন্যে কখনও বিবেক তাদের দংশন করে, আর কখনওবা তাদের মিথ্যা আচরণের জন্যে নিজেদের পরিবার ও পরিবেশের কাছে কৈফিয়ত দিতে হয়। মক্কা ও তার আশপাশের পৌত্তলিকদের অবস্থা এমন ছিলো যে, তারা কন্যা সন্তানদের ওপর পুত্র সন্তানদের প্রাধান্য দিতো এবং কন্যা সন্তানদের তারা অপয়া দুর্লক্ষুণে ও দুখ কষ্টের কারণ বলে মনে করতো ৷ সাধারণভাবে তারা নারীদের পুরুষের তুলনায় কম মর্যাদাশীল বলে ভাবত । এর পরও তারা মনে করতো যে, ফেরেশতারা হচ্ছে সবাই নারী এবং তারা আল্লাহর কন্যা । তাই এখানে আল্লাহ রব্বুল আলামীন তাদের সেই অযৌক্তিক কথার জওয়াব দিতে গিয়ে সুস্পষ্টভাবে বলছেন যে, কাল কেয়ামতের দিন ইচ্ছাকৃত এসব মিথ্যা ও বানোয়াট কথার কারণে অবশ্যই তাদের তিনি পাকড়াও করবেন, তাদের এইসব নির্বোধ কাজ ও আচরণের জন্যে পাকড়াও করবেন, তাদের কাছে এইসব যুক্তিবুদ্ধিহীন উক্তি ও পদক্ষেপের জন্যে কৈর্ফিয়ত তলব করবেন, যা জীবনের বিভিন্ন ক্ষেত্রে তারা প্রয়োগ করতো । যেসব মাপকাঠি দিয়ে তারা জীবনের অনেক কিছুর ভালো মন্দের বিচার করতো, সেইগুলো দিয়েই তিনি তাদেরকে ধরবেন । এরশাদ হচ্ছে, জন্যে কি কন্যারাই উপযুক্ত আর তোমাদের জন্যেই রয়েছে সকল পুত্র ধনেরাঃ' (আহ্ কি চমৎকার তোমাদের পছন্দ জ্ঞান- তাই না?) একদিকে তোমরা নারীদের কম মর্যাদাবান বলে অভিহিত করছো; আর যাকে রব বলে তোমরা জান ও মান বলে দাবী করো- তার জন্যে তোমরা (তোমাদের বিবেচনায়) সেই কম মর্যাদাবান কন্যাদেরকে এবং তোমাদের নিজেদের জন্যে পুত্রদের বরাদ্দ করছো! অর্থাৎ মুখে মুখে রব, প্রতিপালক, মালিক-মনিব-ক্ষমতাবান ইত্যাদি গালভরা মহাসম্মানসূচক বুলি আওড়াও আর তার জন্যে বরাদ্দ করো সেই তুচ্ছ (?) কন্যাদের- যাদের জন্মের খবরে তোমাদের মুখ ঘনান্ধকারে ছেয়ে যায়, সেটাই কি মালিকের জন্যে তোমাদের পছন্দ? এটাই কি তোমাদের সুবিচারের নমুনা? বাহ্, কি চমৎকার তোমাদের বুদ্ধি এবং কি চমৎকার তোমাদের যৌক্তিকতা! আসলে তাদের কোনো কথাই যুক্তির ধোপে টেকে না; সুতরাং জিজ্ঞেস কর তাদের কিভাবে তারা এই মিথ্যা ও রোগগ্রস্ত ধারণা করতে পারে! একইভাবে তাদের এটাও জিজ্ঞেস করো, এসব বেওকুফী তারা কেন করে? কোথায় পেয়েছে তারা ফেরেশতাদের নারী হওয়ার খবর? ওরা কি তাদের সৃষ্টি প্রক্রিয়া দেখেছে? না ওরা তাদের গঠন প্রকৃতি সম্পর্কে কিছু জানতে পেরেছে? ‘আর যখন আমি মহান আল্লাহ (তাদের বিবেচনায়) ফেরেশতাদের নারীরূপে সৃষ্টি করছিলাম তখন ওরা দেখছিলো নাকি?’ আর দেখুন, আল্লাহর বিরুদ্ধে যেসব মিথ্যা ও মনগড়া কথা তারা বানিয়ে বানিয়ে বলছিলো সেগুলো আল কোরআনে কিভাবে উদ্ধৃত করা হয়েছে । বলা হচ্ছে, ‘দেখো তাদের মিথ্যা দোষারোপের কথার দিকে, তারা এভাবে বলে, আল্লাহ জন্য দিয়েছেন, কিন্তু তারা মিথ্যাবাদী ৷' তারা এতোদূর মিথ্যাবাদী যে, যা তারা বলে তা নিজেরাই বিশ্বাস করে না; তা না হলে আল্লাহকে সৃষ্টিকর্তা বলে জানা ও মানা সত্তেও তার জন্যে তারা নিজেদের অপ্রিয় জিনিসটি (কন্যা সন্তান) পছন্দ করতে পারে কি? তারা নিজেদের কথায় সত্যবাদী হলে কম মর্যাদাপূর্ণ ও তাদের নিজেদের কাছে অপছন্দীয় সেই কন্যা সন্তানদের আল্লাহর জন্যে তারা পছন্দ করে কেমন করে? খিলাল ১৭তম ২৮Ww.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।