যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীর আফ্সাত ১৪৯-১৯৮২ আলোচ্য সূরাটির দ্বিতীয় অধ্যায়ে বর্ণিত আয়াতগুলোর আলোকে কেমনভাবে অতীতে আল্লাহ তায়ালা ও তার বান্দাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠেছে তাদের কথা জানা গেছে। সেসব কাফের মোশরেকদের কঠিন পরিণতির কথাও জানা গেছে, যারা আল্লাহর পরিবর্তে অন্যদের পূজা অর্চনা বা অন্ধ আনুগত্য করে অথবা তার সাথে তার সৃষ্টির কাউকে শরীক করে। সেসব সত্যবিরোধী ও সত্য প্রত্যাখ্যানকারীদের পাকড়াও করার ঘটনা সামনে রেখে এবং সূরাটির প্রথম পাঠের মধ্যে প্রকাশিত সত্যটিকে কেন্দ্র করে রসূলুল্লাহ (স.)-কে সম্বোধন করা হয়েছে, যেন পাঠকের দৃষ্টি মোশরেকদের সেই ঘৃণ্য কথার দিকে আকৃষ্ট হয় যা তারা ফেরেশতাদের সম্পর্কে বলতো । তারা ফেরেশতাদের আল্লাহর কন্যা বলে অভিহিত করতো, যা এ সূরাটির মধ্যে বিশেষভাবে উল্লেখিত হয়েছে । সকল যামানার কাফের ও মোশরেকরা যে বানোয়াট কথা বলে থাকে সেই মনগড়া মিথ্যা সম্পর্কে শেষ নবী মোহাম্মদ (স.)-কে নির্দেশ দেয়া হয়েছে, যেন তিনি তাদের সাথে যুক্তিপূৰ্ণ বিতর্কে লিপ্ত হন, তিনি যেন তাদের সাথে আলোচনা করেন, তাদের সেই চরম মূর্খতাপূর্ণ উক্তি সম্পর্কে যেন চ্যালেঞ্জ করেন যা তারা বলতো । তারা বলতো, আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালার সাথে জ্বিনদের বংশগত কিছু সম্পর্ক আছে। তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে তার এই শেষ রসূল (স.)-কে পাঠানোর পূর্বে তারা কাতরভাবে আকাংখা প্রকাশ করতো যে, কত ভালো হতো যদি তাদের কাছে কোনো রসূল প্রেরিত হতেন । এতে বুঝা যায়, তারা যে মত ও পথের ওপর ছিলো এবং যে সমাজব্যবস্থা তাদের মধ্যে বিরাজ করছিলো, তাতে তারা মোটেই শান্তি পাচ্ছিলো না। এজন্যে তারা চাইছিলো যে, বিশ্ব পালকের পক্ষ থেকে তাদের জন্যে কোনো পথপ্রদর্শক এসে তাদের সঠিক পথ প্রদর্শন করুন৷ সুতরাং ওদের প্রশ্ব করার জন্যে রসূলকে নির্দেশ দিতে গিয়ে বলা হচ্ছে, সেই রসূলই যখন তাদের মাঝে এসে গেলো তখন কেন তাকে তারা অস্বীকার করছে। কেন তাকে মিথ্যাবাদী বানাচ্ছে? আল্লাহ তায়ালা চাইছেন যে রসূলুল্লাহ (স.) তাদের সাথে এভাবে আলোচনা করুক এবং তাদের বিবেককে জাগানোর চেষ্টা করুক । এই রসূল তো তাদের অজানা কোনো লোক নন, জীবনের এমন একটি বড় অংশ তিনি তাদের মধ্যেই কাটিয়েছেন যার মধ্যে মানুষের সকল ভালোসমন্দ স্বভাব ও চেতনার পরীক্ষা হয়ে যায় । তিনি তো সেই আল আমীন যাকে তারা পরোপকারী এবং সকল গুণের অধিকারী বলে জেনেছে ও মেনেছে, কিন্তু পরবর্তীতে তার ওপর নানা প্রকার অপবাদ দিয়ে কোনোটাই তারা প্রমাণ করতে পারেনি । আল্লাহ তায়ালা চাইছেন, তিনি তাদের সাথে একথা বলে আলোচনায় প্রবৃত্ত হোন যে, সেই মহান রেসালাতের বার্তা যখন তাদের কাছে পৌছে দেয়া হলো তখন কোন যুক্তিতে তারা তাকে অস্বীকার করছে? এরপর রসূলুল্লাহ (স.)-কে বিজয়ী করার জন্যে আল্লাহর ওয়াদা ও নিশ্চয়তা দানের সাথে সূরাটি শেষ করা হচ্ছে । আরও জানানো হচ্ছে যে, অবশ্যই আল্লাহ তায়ালা তার রসূলদের বিজয়ী করে থাকেন এবং তিনি সেসব দুর্বলতা বা সৃষ্টজীবের মধ্যে বিরাজমান সেসব ক্রটি ও কমতি থেকে মুক্ত, যা ওরা তার সম্পর্কে বলাবলি করে থাকে৷ তাদের খেয়াল করা দরকার যে, সকল কৃতিত্ব একমাত্র আল্লাহর যিনি জগতসমূহের মালিক ও প্রতিপালক । ‘অতএব তুমি দৃঢ়তা অবলম্বন করো.......... তোমাদের দাবীর সপক্ষে দলীলস্বরূপ কোনো গ্রন্থ নিয়ে এসো, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো ॥' (১৪৯-১৫৭) www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।