যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

এবং সেই পাতাগুলো তার গায়ে মাছি পড়া থেকে তাকে রক্ষা করলো । কথিত আছে, এমন গাছের কাছেও নাকি মাছি ঘেঁষে না । অবশ্য এটা ছিলো সম্পূর্ণ আল্লাহর তদবীর ও মেহেরবানীরই ফল৷ ফিরিয়ে নিয়ে গেলেন। তিনি রাগ করে যখন তাদের ছেড়ে চলে এসেছিলেন তখন তারা একথা মনে করে ভীষণভাবে ভয় পেয়ে গিয়েছিলো যে, আল্লাহর রসূল ইউনূস (আ.) তাদের ছেড়ে চলে যাওয়ার পর অবশ্যই তাদের সেই আযাব ঘিরে ফেলবে যার ভয় তিনি তাদের দেখিয়েছিলেন। এজন্যে ইউনুস (আ.) বেরিয়ে যাওয়ার সাথে সাথে তারা অবিলম্বে ঈমান এনে ফেলেছিলো এবং তাওবা এস্তেগফার করে আল্লাহর কাছে মাফ চেয়ে নিয়েছিলো কাজেই আল্লাহ তায়ালাও তাদের ডাকে সাড়া দিলেন এবং তার রসূলকে প্রত্যাখ্যান করার জন্যে পাওনা শাস্তি থেকে তাদের রেহাই দিলেন । এরশাদ হচ্ছে, তারপর তারা ঈমান আনল, যার কারণে আমি মহান আল্লাহ, এক নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের দুনিয়ার সুখ সম্পদ দিয়ে ধন্য করলাম ।' এরা সংখ্যায় লাখখানেক কি তার থেকেও হয়তো কিছু বেশী ছিলো, তারা সবাই ইউনুস (আ.)-এর ফিরে যাওয়ার পর ঈমান এনোছিলো। উপস্থিত প্রসংগের আলোচনায় ঈমানদারদের শুভ পরিণতি সম্পর্কে সুস্পষ্টভাবে জানা গেলো এবং পাশাপাশি, পেছনের অন্যান্য কাহিনী থেকেও বে-ঈমানদের ওপর কি কি শাস্তি নেমে এসেছে তা বুঝা গেলো । সুতরাং মোহাম্মদ (স.)-এর জাতি যখন এ ঘটনাবলী পড়বে তখন তাদের বুঝমতো যে কোনো পথ বেছে নিতে পারবে। এভাবে সূরা ইউনুসের এ অধ্যায়টিতে বর্ণিত দীর্ঘ এক এঁতিহাসিক কাহিনীর আলোচনা শেষ হচ্ছে, যার ধারা বর্ণনা নূহ (আ.) এর আমল থেকে চলে আসছে । যাদের বিভিন্ন আদলে সতর্ক করা হয়েছে, তাদের মধ্যে অনেকে ঈমান এনেছে এবং অনেকে ঈমান আনেও নাই । এরশাদ হচ্ছে, www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।