হয়ন্সত হভনুস (আ.)-এক্স ঘটনা মাছওয়ালা নবী ইউনুস (আ.)-এর বৃত্তান্ত বর্ণনার সাথে এ অধ্যায়টি সমাপ্ত হচ্ছে। অতপর তারা ঈমান আনল, যার কারণে আমি থাকলাম ।' ইউনুস (আ.)-এর কওম যে ঠিক কোন এলাকায় বসবাস করতো আল কোরআন তা সুনিদিষ্টভাবে জানায়নি, তবে সাধারণভাবে মনে করা হয়ে থাকে যে, তারা সাগর উপকূলবর্তী কোনো এক এলাকায় বাস করত ৷ বিভিন্ন বর্ণনা থেকে জানা যায়ে যে, তার কওমের দুর্ব্যবহারের কারণে তার অন্তরটা অত্যন্ত সংকটাপন্ন হয়ে পড়েছিলো, যার কারণে তিনি তাদের আসন্ন আযাবের ভয় দেখালেন এবং ভীষণভাবে রেগে গিয়ে তাদের পরিত্যাগ করে পালিয়ে গেলেন । অতপর তার ক্রোধ তাকে সাগর সৈকতের দিকে নিয়ে গেলো, যেখানে গিয়ে তিনি এক সমুদ্রগামী লোক ভর্তি জাহাজে আরোহণ করলেন । জাহাজটি যখন গভীর মহাসাগরে উপনীত হলো তখন সমুদরবক্ষ প্রচন্ড বায়ু ও উত্তাল তরংগাভিঘাতে উন্বত্ত হয়ে উঠলো । এসময় আরোহীরা প্রমাদ গুনল যে, অবশ্যই জাহাজের মধ্যে এমন কোনো অলঙ্ষুণে ব্যক্তি উপস্থিত রয়েছে যার কঠিন অপরাধের কারণে তাদের আজকের এই দুৰ্গতি; তাকে সাগরবক্ষে নিক্ষেপ করলেই হয়তো এই জাহাজটি ডুবে যাওয়া থেকে উদ্ধার পেয়ে যাবে। অতপর তারা যাত্রীদের মধ্যে লটারির মাধ্যমে সেই অপরাধী ব্যক্তিকে খুঁজে বের করতে উদ্যোগী হলো এবং অবশেষে তাতে ইউনুস (আ.)-এর নাম ওঠলো। যদিও উপস্থিত যাত্রীদের মধ্যে তিনি ভালো মানুষ বলে পরিচিত ছিলেন, তা সত্তেও লটারির মাধ্যমে তার নাম বেরোনোতে তারা একে অধিকতর গুরুত্ব দিলো এবং নির্দ্িধায় তাকে সেই বিক্ষুক্ধ সাগরের বুকে নিক্ষেপ করলো, আর অমনি এক বৃহদাকার মাছ এসে তাকে গিলে ফেললো তিনি তো ‘নিন্দিতই’ ছিলেন, অর্থাৎ প্রকৃতই তিনি নিন্দার পাত্রে পরিণত হয়ে গিয়েছিলেন। কেননা আল্লাহ তায়ালা তাকে যে দায়িত্বে নিয়োজিত করেছিলেন সেই মহা গুরুত্বপূর্ণ দায়িত্ব পরিত্যাগ করে তিনি পালিয়ে এসেছিলেন। আল্লাহর অনুমতি ছাড়াই তিনি তীর জাতিকে ছেড়ে দিয়ে শুধূ নিজের জানটা নিয়ে পালিয়ে এসেছেন। এরপর মাছের পেটের মধ্যে প্রবিষ্ট হয়ে যাওয়ার পর যখন ক্রটি ধরা পড়লো তখন তিনি আল্লাহ রব্বুল আলামীনের তাসবীহ জপতে শুরু করলেন, তীর কাছে ক্ষমাপ্রার্থী হলেন এবং বুঝলেন যে, অবশ্যই তিনি তার অপরাধের কারণে যালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছেন। সুতরাং তিনি পড়তে শুরু করলেন, ‘আল্লাহ তায়ালা ছাড়া কোনো মাবুদ নেই, অবশ্যই আমি যালেমদের দলভুক্ত হয়ে পড়েছি ।' অতপর মেহেরবান আল্লাহ তায়ালা তার দোয়া কবুল করলেন এবং তীকে পুরোপুরিভাবে ক্ষমা করে দিলেন। তারপর সেই মাছটি তাকে উগরে দিলো .......এরশাদ হচ্ছে, ‘যদি তিনি তাসবীহ জপতে শুরু না করতেন তাহলে অবশ্যই কেয়ামত পর্যন্ত সেই মাছের পেটের মধ্যেই থেকে যেতেন ' মাছটি তাকে উগরে দেয়ার পর তিনি যে মুহুর্তে বাইরে এলেন তখন তিনি উলংগ ও অসুস্থ অবস্থায় একটি দ্বীপের কিনারায় উৎক্ষিপ্ত হলেন । এরশাদ হচ্ছে, ‘তারপর তার জন্যেই আমি মহান আল্লাহ উৎপন্ব করলাম লতাবিশিষ্ট একটি লাউ গাছ ।' হয়াকতীন' বলতে কোনো কোনো সময় পানিকদু বা লাউও বুঝায় । ইউনুস (আ.) যখন দ্বীপের কিনারায় নিক্ষিপ্ত হলেন তখন তাকে সেই দ্বীপে উৎপন্ন লাউয়ের বিরাট পাতা ছায়া করে ফেললো | ৩৭ সুক্থা আস সাফফাত (১৪৮১) পাল্লা ২৩ মনখিল ৬ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।