যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

পরিত্যাগ করার জন্যে তাদের প্রাণপণ উপদেশ দিয়েছেন। তিনি তাদের একথা বুঝানোর চেষ্টা করেছেন যে, পূজা অর্চনা বা অন্ধ আনুগত্য করা একমাত্র তাঁর জন্যেই সম্ভব যিনি ‘সর্বোত্তম সৃষ্টিকারী' ৷ মানুষ ইট পাথর বা মাটি দিয়ে যেসব মূর্তি বানায় তাদের ওরা সৃষ্টিকর্তা মনে করে, তাদের সামনে মাথানত করে এবং তাদের খুশী করার চেষ্টা করে, এটা জঘন্য শেরেক । এজন্যে আল্লাহ তায়ালা তাদের চিন্তা করার আহ্বান জানাচ্ছেন যে, সৃষ্টিকারী বলে যাদের তোমরা প্রচার করছো তারা তো এমনই নিকৃষ্ট যে, একটি মাছিও সৃষ্টি তারা করতে পারে না, অথচ তাকে পরিত্যাগ করছো যিনি সকল দিক দিয়ে পূর্ণাংগ সৃষ্টিকর্তা । তিনিই তাদের এবং তাদের পূর্ববর্তী সকল বাপ দাদাদের রব, মালিক মনিব, প্রতিপালক ও একচ্ছত্র অধিপতি । একইভাবে ইবরাহীম (আ.)ও তার পিতা এবং তার জাতির মূর্তিপূজা রূপ জঘন্য আচরণকে খৃণাভরে প্রত্যাখ্যান করেছিলেন। অন্যান্য রসূলরাও তাদের মূর্তিপূজারী জাতির অন্ধ বিশ্বাসজনিত পূজা অর্চনাকে ঘৃণার সাথে প্রত্যাখ্যান করেছেন। কিন্তু মহান এই পয়গম্বরকেও প্রত্যাখ্যানের সম্মুখীন হতে হয়েছে। তাই আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালা কসম খেয়ে বলছেন এবং পরিপূর্ণ গুরুত্ব সহকারে জানাচ্ছেন যে, অনিচ্ছা সত্তেও তাদের সবাইকে মিথ্যাচার ও প্রত্যাখ্যানের স্বাদ খহণের জন্যে (কেয়ামতের দিন) একত্রিত করা হবে। এই কঠিন পরিণতি থেকে ওদের মধ্যকার তারাই রেহাই পাবে যারা ঈমান এনেছে এবং । একান্তভাবে জীবনের সকল দিক ও বিভাগে আল্লাহর নিরংকুশ নিশর্ত আনুগত্য করেছে। ইলিয়াস (আ.) সম্পর্কে এই সংক্ষিপ্ত আলোচনার ইতি টানতে গিয়ে পুনরায় রসূলদের সকলের সেই মূল দায়িত্ব সম্পর্কে জানানো হচ্ছে যা পালনের মাধ্যমে তাদের বিভিন্নভাবে সম্মানিত করা হয়েছে৷ এহসানকারীদের প্রতিদান সম্পর্কিত বর্ণনা এসেছে এবং ঈমান ও মোমেনের যথাযথ মূল্য জানিয়ে দেয়া হয়েছে। ওপরে বর্ণিত ইলিয়াস (আ.)-এর সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত এখানে আরও একবার পেশ করার পর আমরা আয়াত ‘সালামুন আলা ইল ইয়াসীন'-এর ওপর একটু চিন্তা ভাবনা করতে চাই । পদ্ধতি অনুযায়ী কী চমৎকার একটি ধ্বনি উত্থিত হয়েছে।(১) ‘ইল ইয়াসীন’ ইল ইয়াসীন। এরপর নযর পড়ছে লূত (আ.)-এর কেসসার প্রতি, যার বর্ণনা ইবরাহীম (আ.) সম্পর্কে কথা বলতে গিয়ে বার বার এসেছে । এরশাদ হচ্ছে, ‘নিসন্দেহে লূতও ছিলো রসূলদের একজন.....রাতের বেলায়, তবুও কি তোমরা (এই বিরাট ঘটনা থেকে) কিছু শিক্ষা গহণ করবে না?’ (আয়াত ১৩৩-১৩৮) নূহ (আ.) সম্পৰ্কে যে বৰ্ণনা এসেছে তার সাথে উপরোক্ত (লূত [আ.]-এর) ঘটনার বেশ সাদৃশ্য দেখা যায়। উক্ত কাহিনী থেকে লূত (আ.) এর পয়গম্বর হওয়া এবং তার স্ত্রী ছাড়া পরিবারের অন্যান্য সদস্যদের গযব থেকে নাজাত লাভ করার কথা জানা যায়, জানা যায় সত্য প্রত্যাখ্যানকারী ও সত্য পথ পরিহারকারীদের সম্পূর্ণভাবে ধংস হয়ে যাওয়ার সংবাদও। এতে গভীরভাবে সেসব আরবদের দৃষ্টি আকর্ষণের মাধ্যমে এ প্রসংগের ইতি টানা হয়েছে, যারা সকাল সন্ধ্যা লূত (আ.)-এর ধংসপ্রাপ্ত এলাকার পাশ দিয়ে যাতায়াত করে, কিন্তু তাদের হৃদয়ে সাড়া জাগে না, তারা সেসব ধ্বংসাবশেষের কাহিনীর কথা খেয়ালও করে না। আফসোস, তারা সেই চরম দুঃখজনক পরিণতির কোনো ভয়ও করে না। (১) দেখুন ‘আত্তাসওয়ীরুল ফাননীউ ফিল কোরআন’ । [তন সুনা আল্ল্াফক্লত _ ঠেওন১ লাক দত আলমিল ত www. boikitab.blogspot. com

— পৃষ্ঠা ১৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।