বংশ পরিচয়ের মাধ্যমে উত্তরাধিকার পায়নি, তারা ধর্মীয় বিশ্বাস ও তার প্রদর্শিত বাস্তব জীবনপদ্ধতিরূপেই এ উত্তরাধিকার পেয়েছে। সুতরাং যারা যারা এই জীবন পদ্ধতির অনুসরণ করেছে তারাও পরম করুণাময় মালিকের করুণার স্পর্শে ধন্য হয়েছে, আর সত্য সমাগত হওয়ার পর যারা যারা সত্যের অনুসরণ করেছে তারাই মোহসেন, আর যারা যারা সত্য থেকে মুখ ফিরিয়ে দূরে সরে গেছে তারা অত্যাচারী, তারা যুলুমবাজ । তাদের বংশ পরিচয় বা ইবরাহীম (আ.)-এর সাথে নিকট বা দূরের সম্পর্ক যাইই থাকুক না কেন, তাতে কোনো ফায়দা হবে না। এরশাদ হচ্ছে, ‘তাদের উভয়ের (ইবরাহীম ও এসহাকের) বংশের মধ্যে ভালো লোকও ছিলো এবং তারাও ছিলো যারা নিজেদের ওপর যুলুম করেছে ।' হবরাহীম (আ.)-এর পরবতী নবী রসূলদের শটনাবন্সী ওপরে যে দুই জন নবীর কথা উল্লেখ করা হয়েছে তাদের উভয়ের বংশের মধ্যে ছিলেন নবী মূসা ও হারুন । ‘আমি মহান আল্লাহ, মেহেরবানী করেছি মূসা ও হারুনের ওপর ....... ওরা দুজনই ছিলো আমার মোমেন বান্দা ।' (আয়াত ১১৪-১২২) মূসা ও হারুন (আ.)-এর সময় যেসব ঘটনা ঘটেছে সেগুলো থেকে জানা যায় যে, আল্লাহ তায়ালা তাদের তৎকালীন সকল মানবমড্ডলীর মধ্য থেকে পছন্দ করে নবী বানিয়েছেন এবং তাদের প্রতি বিরাট মেহেরবানী দান করেছেন। শুধু কি তাই? তাদের প্রতি যেমন প্রভূত এহসান করেছেন, তেমনি এহসান করেছেন তাদের জাতির সাথেও । তাদের সেসব কঠিন কঠিন দুঃখ | থেকে নাজাত দিয়েছেন যার বিবরণ অন্যান্য সূরার মধ্যে বর্ণিত হয়েছে। তিনি তাদের ফেরাউন ও তার সর্দারদের সীমাহীন যুলুম নির্যাতন থেকে রক্ষা করেছেন। অবশেষে ফেরাউন ও তার সভাসদদের ওপর তাদের বিজয়ী করেছেন। অতপর তাদের সুস্পষ্ট কেতাব দান করে এবং সরল সঠিক ও মযবুত পথে পরিচালনা করে সম্মানিত করেছেন। এ হচ্ছে সেই মযবুত পথ যার সন্ধান তিনি মোমেনদের দিয়েছেন এবং তাদের অনাগত ভবিষ্যতে বহুকাল ধরে মানুষের স্মৃতির মণিকোঠায় বাচিয়ে রেখেছেন। মহাকালের শেষ অবধি মানুষের মধ্যে তাদের চর্চা টিকিয়ে রাখার ব্যবস্থা করেছেন। তারপর মূসা ও হারুনের প্রতি আল্লাহর সালাম বর্ষণের সাথে এ প্রসংগের ইতি টানা হয়েছে। অতপর সূরাটির বিভিন্ন অংশে এহসানকারীদের সাথে আল্লাহ তায়ালা কত সদ্ব্যবহার করেন এবং তাদের কতভাবে পুরস্কৃত করেন সে বিষয়ে বার বার উল্লেখ করা হয়েছে; উল্লেখিত হয়েছে তাদের সেই মযবুত ঈমানের কথা যার কারণে মোমেনদের তিনি চিরদিন সম্মানিত করে থাকেন। এরপর মূসা ও হারুনের ঘটনাবলীর মতোই নবী ইলিয়াস (আ.)-এর আমলে সংঘটিত ঘটনা উল্লেখিত হয়েছে। অবশ্য সাধারণভাবে জানা যায়, প্রাচীন আমলের ইতিহাসে তাকে ‘ইলিয়া’ বলে উল্লেখ করা হয়েছে । তাকে পাঠানো হয়েছে সিরিয়ায় একটি জাতির কাছে, যারা ‘বা'ল' নামক এক প্রতিমার পূজা করতো, তাদের নগরীর কিছু কিছু ভগ্নাবশেষ এখনও লেবাননের পূর্বাঞ্চলে অবস্থিত বিভিন্ন পল্লীতে দেখা যায়। এরশাদ হচ্ছে, ‘আর ইলিয়াসও ছিলো রসূলদের মধ্যে অন্যতম ........... অবশ্যই সে আমার অনুগত বান্দাদের মধ্যে একজন ছিলো ।' (আয়াত ১২৩-১৩২) ইলিয়াস (আ.) ও তার জাতিকে তৌহিদী বিশ্বাস গহণ করার জন্যে আহবান জানিয়েছেন এবং ‘বা'ল’ নামক এক পাথর মূর্তির পূজার অসারতা ও কদর্যতা বর্ণনা করে তিনি এ অন্যায় কাজ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।