যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

এজন্যে তাঁর পরে যেখানে যতো আল্লাহ-গত প্রাণ মানুষ এসেছে ও আসবে, সবার জন্যে তিনি এক অত্যুজ্ূল আদর্শ এবং সবারই তিনি রূহানী পিতা । আল্লাহ রব্বুল আলামীন শুধু একথার স্বীকৃতিই দেননি, বরং তিনি নিজেই এ কথার ঘোষণা দিতে গিয়ে বলছেন, ‘সত্যের পথে টিকে থাকতে গিয়ে তোমরা যথাযথ ও চূড়ান্ত সংগ্রাম করো; তিনি তোমাদের (তীর দ্বীনের কাজের জন্যে) বাছাই করে নিয়েছেন এবং দ্বীন ইসলামের ওপর টিকে থাকা ও তা প্রতিষ্ঠা করার ব্যাপারে তোমাদের কোনো অসম্ভব সংকটের মধ্যে তিনি ফেলে দেননি । এ দ্বীন (ইসলাম) হচ্ছে তোমাদের পিতা ইবরাহীমের অনুসৃত জীবন ব্যবস্থা ও আকীদা-বিশ্বাসের অবিকল প্রতিচ্ছবি । তিনি তোমাদের নাম ইতিপূর্বেই মুসলিম রেখেছেন এবং এই কেতাবের মধ্যেও তিনি তোমাদের সেই একই নামে ডেকেছেন । (আয়াত ২২-৭৮) এই মুসলিম উন্মাহ তারই আকীদা বিশ্বাসের ওয়ারিস বা ধারক বাহক । আল্লাহ রব্বুল আলামীন এই মুসলিম জাতির স্বার্থে ইবরাহীম (আ.)-এর মতো ও পথের ওপর ভিত্তি করে সারা পৃথিবীর মানুষের নেতৃত্ব গ্রহণ করার জন্যে তাদের দায়িত্ব দিয়েছেন এবং তাদের ওপর এ কাজ বাধ্যতামূলক করে দিয়েছেন। কেয়ামত পর্যন্ত এক বাধ্যতামূলক কাজ হিসেবে এ কর্তব্য স্মরণ করানোর জন্যে মুসলিম জাতির প্রতি তিনি বার বার তীর নিবেদিত বান্দা ও রসূল ইবরাহীম (আ.)-এর প্রতি তার শুভেচ্ছা প্রদর্শন করতে গিয়ে বলছেন, ‘শান্তি (সালাম) বর্ষিত হোক ইবরাহীমের ওপর ৷’ | অর্থাৎ তার রবের পক্ষ থেকে তার ওপর সালাম বর্ষিত হচ্ছে। ইবরাহীম (আ.)-এর ওপর সালাম পাঠানোর এ ব্যবস্থা করা হয়েছে তার রবের পক্ষ থেকে অমর কেতাব আল কোরআনের মাধ্যমে, এ পাক কালামে তা উল্লেখিত হয়েছে। এরশাদ হচ্ছে, হা, আমি মহান আল্লাহ এমনি করেই এহসানকারী বা সৎ আচরণশীল লোকদের সাহায্য করে থাকি ৷’ অর্থাৎ, অবশ্যই আমি সর্বশক্তিমান আল্লাহ, তাদের বালা-মসিবতের মধ্য দিয়ে প্রতিদান দিয়ে থাকি, কখনও তাদের প্রদত্ত সাহায্যের ওয়াদা পূরণ করার মাধ্যমে পুরস্কার দেই, আবার কখনও জনগণের মধ্যে তাদের চর্চা বৃদ্ধি করি এবং কখনও তাদের শান্তি ও সন্মান দান করার মাধ্যমে প্রতিদান দিয়ে থাকি । ‘অবশ্যই ওরা আমার মোমেন বান্দা ৷' মহান আল্লাহ রববুল আলামীনের পক্ষ থেকে এই যে স্বীকৃতি- এটাই তো ঈমানের আসল পুরস্কার, আর এটাই হচ্ছে সেই সত্য যার মাধ্যমে সুস্পষ্ট বালা-মসিবত বা বিরাট বিরাট অগ্নু পরীক্ষা সহজ হয়ে যায়, স্তিমিত হয়ে যায় তার তীব্রতা । এরপর দেখুন কেমন করে তার পরওয়ারদেগার স্বীয় মেহেরবানীর পরশে আর একবার তার করুণার মাধুরী বুলিয়ে দিচ্ছেন এবং কিভাবে তাকে তার অপার নেয়ামতের স্বাদ গ্রহণ করাচ্ছেন; তীর (হতাশাব্যঞ্জক) বার্ধক্যের সময়ে তাকে এসহাক নামক আর এক পুত্র সন্তান দান করছেন। তাকে এর দ্বারা অভাবনীয় রহমত ও বরকত দান করছেন, এসহাককে তাঁর অফুরন্ত করুণার পরশ দিচ্ছেন এবং তাকে নবুওতরূপী ‘আমি পরম করুণাময় আল্লাহ তায়ালা তাকে এসহাক নামক এক পুত্র সন্তান দিয়েছি এবং তাকে নেক লোকদের নবী বানিয়ে দিয়েছি এবং তার ও এসহাকের ওপর রহমত বরকত (অভাবনীয় দয়া) নাযেল করেছি ৷’ j [৩৭ সন্থা আস সাফষ্লত ৫) লাকা =৩ মলমিল ৬ ] বিলাল ১৭তম ১৮Ww.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।