যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীর ফী ঝিলালিল কোরআন | সমানব সমাজ্তে কোরবানীর বিধান চান্লমু এভাবেই কোরবানীর ব্যাপারে যবাই করে রক্ত প্রবাহিত করার নিয়ম চালু হয়ে গেলো । ইসমাঈল (আ.)-কে কোরবানী করার জন্যে নিয়ে যাওয়া এবং অবশেষে দুসশ্বা কোরবানী হয়ে যাওয়ার এই বিরাট ঘটনার মধ্যে এক চমৎকার উপদেশ রয়েছে, যা ঈমানের বাতিতে আলো সংযোগ করে এবং তার চতুদিককে প্রভায় দেদীপ্যমান করে তোলে । এই বিষয়টি আনুগত্যের সৌন্দর্যকে শাণিত করে আল্লাহর সকল ইচ্ছা সর্বান্তকরণে মেনে নিতে উদ্বুদ্ধ করে। সারা পৃথিবীর সকল মুসলমান এই পশু কোরবানীর মাধ্যমে পিতা ইবরাহীম (আ.)-এর অনুসৃত কর্মপন্থা মূল্যায়ন করে। তিনি স্বপ্নে প্রাপ্ত নির্দেশ পালনের মাধ্যমে তার ঈমান এবং তার মালিকের প্রতি মহব্বতভরা আনুগত্যের জলন্ত সাক্ষ্য রেখে গেছেন। তার মালিকও তাকে তার এই চরম ত্যাগের স্বীকৃতি দিয়েছেন । তার ত্যাগ ও নিঃশেষে সবকিছু আল্লাহর জন্যে বিলিয়ে দেয়ার এই দৃষ্টান্ত গোটা মুসলিম বিশ্বের মানুষের ঈমানকে মযবুত বানানোর জন্যে এবং সেই ঈমানকে যে কোনো মূল্য দিয়ে টিকিয়ে রাখার জন্যে চিরদিনের তরে এক চূড়ান্ত ও চরম উদ্দীপক শিক্ষা হিসাবে বেঁচে থাকবে । ইবরাহীম (আ.)-এর কর্মধারা আরও জানিয়েছে যে, মুসলমানরা আল্লাহ তায়ালা কর্তৃক নির্ধারিত তাকদীরের প্রতি সর্বদাই দৃঢ় বিশ্বাসী । তারা সর্বান্তকরণে আল্লাহকে বিশ্বাস করে এবং তার সন্তুষ্টি অর্জনের জন্যে তারা যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকে। ইবরাহীম (আ.)-এর সুন্নত অনুসরণে কোরবানী করার মাধ্যমে তারা একথারই প্রমাণ দেয় যে, তারাও তাদের মালিকের হুকুম পালন করতে গিয়ে ‘কেন করবে’ তা জিজ্ঞেস করবে না, আল্লাহর হুকুম এসে গেলে তারা ইতস্তত করবে না, নিজেদের ইচ্ছা বা মর্জির ওপর চলার জন্যে কোনো জিদ করবে না এবং আল্লাহর কাছে নিজেদের সোপর্দ করার পর নিজেদের জন্যে বা নিজেদের আত্মীয়স্বজনের স্বার্থের জন্যে কোনো কিছু পৃথক করে রাখার চিন্তা করবে না । মুসলিম জাতির পিতা ইবরাহীম (আ.)-এর সুন্ৃত পালনে যে কোরবানী করা হয়, তা দ্বারা মুসলমানরা এটাও বুঝতে সক্ষম হয়েছে যে, আল্লাহ রব্বুল আলামীন বান্দার ঈমান পরীক্ষার জন্যে কিছু কিছু কষ্টকর বা কঠিন নির্দেশ দিয়েছেন সত্য, কিন্তু তাই বলে তিনি তার বান্দাকে কষ্ট দিতে চান না; তিনি চান যে বান্দা রহমানুর রহীম আল্লাহর নির্দেশ পাওয়ার সাথে সাথে তা মাথা পেতে নিক এবং সর্বান্তকরণে আনুগত্য করতে প্রস্তুত হয়ে যাক, আল্লাহর কাছে প্রদত্ত প্রতিশ্রুতি তারা পালন করুক । তার জন্যে যে কোনো কোরবানী দিতে সাগ্রহে তৈরী হয়ে যাক, তাহলে তিনিও তাদের সেভাবে সম্মানিত করবেন যেভাবে ইবরাহীম (আ.)-কে সম্মানিত করেছিলেন। ‘আর আমি মহান আল্লাহ, তার গুণাবলী সম্পর্কিত আলোচনার ধারা পরবর্তী জনগণের মধ্যে চালু রেখেছি ।' | অর্থাৎ তার ইন্তেকালের পর যুগ যুগ ধরে শুধু নয়, শতাব্দীর পর শতাব্দী ধরে এ আলোচনা চালু রেখেছি এবং অনাদিকাল পর্যন্ত তা চালু রাখব । তিনি তার এক ব্যক্তিসত্তার দ্বারাই সত্যপন্থী ও সত্যাশ্রয়ী একটি অমর জাতি হিসাবে পৃথিবীর বুকে ভাস্বর হয়ে রয়েছেন। এইই হচ্ছে সেই মহাস্মান যা আল্লাহর প্রতি নিবেদিত লোকদের তিনি বরাবর দিয়েছেন ও দেবেন তিনি অসংখ্য নবীর পিতা বা পূর্বপুরুষ এবং আজকের বিশ্ব-মুসলিমের বাপ; অর্থাৎ তিনি ইসলামের আদি রূপ, আনুগত্য আল্লাহর মহব্বতে নিশেষে সবকিছুকে এবং সবাইকে পরিত্যাগ করা- সকল অগ্নি-পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, পৃথিবীর সকল জাতি এবং সকল মানুষের জন্যে এক মহাবিস্ময় । www.boikitab. blogspot. com

— পৃষ্ঠা ১৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।