আশংকা মিশ্রিত ব্যাকুলতা নেই ৷ এখানে রয়েছে সুচিন্তিত, স্বতক্ষুর্ত ও সজ্ঞাত আত্মসমর্পণ ৷ এখানে যা কিছু করা হচ্ছে তা জেনে শুনেই করা হচ্ছে, সন্তুষ্ট মনেই করা হচ্ছে, পরিণামের ব্যাপারে নিশ্চিত হয়েই করা হচ্ছে। এখানে যা কিছু করা হচ্ছে তার পেছনে রয়েছে আনুগত্যের সুমধূর স্বাদ গ্রহণের বাসনা । ইবরাহীম ও ইসমাঈল (আ.)-এর পক্ষে যা করার তা তারা করে ফেলেছেন, এশী নির্দেশের বাস্তবায়ন তারা ঘটিয়েছেন। এখন কেবল ইসমাঈলকে যবাই করা বাকী আছে, এটা আল্লাহর কাছে আদৌ কোনো ধর্তব্যের বিষয় নয়। কারণ তারা উভয়েই নিজেকে আল্লাহর সামনে সঁপে দিয়েছেন, আল্লাহর নির্দেশ বাস্তবায়নের লক্ষ্যে দৃঢ় সংকল্প নিয়ে সকল প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছেন। পরীক্ষার পালা শেষ হয়েছে, ফলাফল সামনে এসেছে, উদ্দেশ্য ও লক্ষ্য বাস্তবায়িত হয়েছে। এখন কেবল দৈহিক কষ্টই বাকী আছে, রক্তপাতই বাকী আছে, নিথর দেহই বাকী আছে, কিন্তু আল্লাহর তো এসবের প্রয়োজন নেই । তিনি বান্দাদের বিপদে ফেলে কষ্ট দিতে রাযি নন। তিনি তাদের রক্তও চান না এবং তাদের দেহও চান না । তিনি কেবল দেখতে চান, বান্দা তার নির্দেশ পালনের ক্ষেত্রে কতটুকু আস্তরিক ৷ যখন বান্দা এই আস্তরিকতা প্রদর্শন করবে, নির্দেশ পালনে স্বতস্কৃর্তভাবে এগিয়ে আসবে, তখনই ধরে নেয়া হবে সে নির্দেশ 'পালন করে নিয়েছে এবং | পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। আল্লাহ্ তায়ালা যেহেতু ইবরাহীম ও ইসমাঈল (আ.)-এর মাঝে আন্তরিকতা ও সত্যনিষ্ঠতার পরিচয় পেয়েছিলেন, তাই তিনি ধরে নিয়েছেন যে, তারা তার দেয়া নির্দেশ পালন করেছেন, বাস্তবায়িত করেছেন এবং সত্যে পরিণত করেছেন। তাই ইবরাহীম (আ.)-কে সম্বোধন করে বললেন, ‘হে ইবরাহীম! তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করে দেখালে ... ৷’ (আয়াত ১০৪-১০৭) অর্থাৎ তুমি স্বপন বাস্তবায়িত করেছো এবং সত্যে পরিণত করেছো । এতেট্ুকুই যথেষ্ট । কারণ আল্লাহ তায়ালা তার বান্দার কাছ থেকে নির্ভেজাল ইসলাম, নিশর্ত আত্মসমর্পণ, যেখানে বাধা হয়ে দাড়াবে না ধন সম্পদের মোহ, জানমালের মায়া, এমন কি নিজের জান এবং নিজের কলিজার টুকরো সন্তানের মায়াও নয়। আর তুমি, হে ইবরাহীম, সেই ঈমান ও আত্মসমর্পণের পরিচয় দিয়েছো, সবকিছুই দান করেছো এবং সবচেয়ে প্রিয় বস্তুটিও দান করেছো । আর এই দান করেছো স্বেচ্ছায়, সজ্ঞানে, সন্তুষ্ট চিত্তে এবং সরল বিশ্বাসে, এখন দান করার বাকী আছে কেবল রক্ত ও গোশত, এর পরিবর্তে একটা প্রাণী কোরবানী দেয়া । এই কোরবানী কিন্তু যেমন তেমন রক্ত-মাংসের পরিবর্তে নয়; বরং এমন একটি প্রাণের বিনিময়ে যে প্রাণ আল্লাহর নির্দেশের সামনে আত্মসমর্পণ করেছে এবং সেই নির্দেশ পালন করে দেখিয়েছে। তাই এই প্রাণের বিনিময়ে আল্লাহ তায়ালা এক মহান কোরবানীর ব্যবস্থা করেছেন। বর্ণিত আছে, আল্লাহ তায়ালা ইসমাঈল (আ.)-এর পরিবর্তে কোরবানী করার জন্যে একটা দুম্বা পাঠিয়েছিলেন, আর সেটাকেই ইবরাহীম (আ.) যবাই করেন। এরপর ইবরাহীম (আ.)-কে লক্ষ্য করে বলা হলো, ‘আমি এভাবেই সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি ৷’ (আয়ায় ১০৫) অর্থাৎ এ জাতীয় পরীক্ষার জন্যে তাদের নির্বাচিত করার মাধ্যমে প্রতিদান দিয়ে থাকি, তাদের মন-মানসিকতাকে সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতো স্তরে উন্নীত করার মাধ্যমে প্রতিদান দিয়ে থাকি, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতো শক্তি ও ধৈর্য প্রদানের মাধ্যমে প্রতিদান দিয়ে থাকি এবং প্রতিদানপ্রাপ্তির যোগ্যতা সৃষ্টির মাধ্যমে প্রতিদান দিয়ে থাকি । [৩৭ স্বরা আস সাকফাত ০১৪৩১) পাল্রা ২৩ অলখিল ৬ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।