মহব্বতের সুরে সম্বোধন করছে। তার কন্ঠে কোনো জড়তা নেই, তার মাঝে যবাই হয়ে যাওয়ার কোনো ভয়-ভীতি নেই, কোনো অস্থিরতা নেই, অসতর্কতা নেই; বরং সেই মুহূর্তে শিষ্টাচার সৌজন্যবোধও সে হারিয়ে ফেলেনি। সে পিতাকে সম্বোধন করে বলছে, ‘আপনাকে যা আদেশ করা হয়েছে তা করে ফেলুন ।' এই কথা বলার সময় তার অনুভুূতিও তাই ছিলো যা তার পিতার ছিলো । সে বুঝতে পেরেছিলো, স্বপ্নও হচ্ছে এক প্রকার এশী ইংগিত, আর এই এশী ইংগিত নির্দেশেরই নামান্তর । কাজেই নির্দ্বিধায়, নিসংকোচে ও নিসন্দেহে এই নির্দেশ পালন করতে হবে। এর পরের আয়াতে আল্লাহর প্রতি ইসমাঈল (আ.)-এর বিনয়, আদব ও শিষ্টাচার প্রকাশ পাচ্ছে, নিজের শক্তি সামর্থ্য ও ধারণ ক্ষমতার সীমারেখার ব্যাপারে তার জ্ঞান প্রকাশ পাচ্ছে এবং দুর্বল মুহূর্তে সাহায্য কামনা, কোরবানীর জন্যে শক্তি কামনা এবং আনুগত্যের জন্যে সহায়তা কামনার মনোভাব প্রকাশ পাচ্ছে । বলা হয়েছে, ‘আল্লাহ চাহেন তো আমাকে আপনি ধৈর্যশীল পাবেন!’ আল্লাহর নামে কোরবান হয়ে যাওয়ার বিষয়টিকে ইসলাঈল (আ.) বীরত্ব প্রকাশ বা বাহাদুরী প্রকাশের কোন উপায় হিসেবে নেননি। এমন কি কোনো আগপাছ না ভেবে নিজেকে নিশ্চিত বিপদের মুখে ঠেলে দেয়ার জন্যেও বিষয়টি গ্রহণ করেননি তিনি; বরং বিষয়টি গ্রহণ করার সময় নিজের ব্যক্তিত্্কে কোনো আমলেই আনেননি, নিজেকে মোটেও বড় করে দেখেননি ৷ এসব কিছুকে তিনি আল্লাহর রহমত ও করুণা হিসেবেই দেখেছেন এবং এর জন্যে তারই সাহায্য কামনা করেছেন, ধৈর্য ধারণের তাওফীক কামনা করেছেন। এটাই হচ্ছে আল্লাহর প্রতি পরম শ্রদ্ধা, বিশ্বাস, আনুগত্য ও আত্মসমর্পণের উৎকৃষ্ট নমুনা । পিতা-পূত্রের মধ্যকার আলাপ ও সংলাপের পর এখন আসছে মূল কাজ বাস্তবায়নের পালা । বলা হচ্ছে, ‘যখন পিতা পুত্র উভয়েই আনুগত্য প্রকাশ করলো এবং ইবরাহীম তাকে যবাই করার জন্যে শুইয়ে দিলো ৷’ (আয়াত ১০৩) পিতা পুত্রের এই কর্মকান্ডের মাধ্যমে আর একবার সত্যিকার আনুগত্য, ঈমানের মাহাত্ম্য ও পরম সন্তুষ্টি স্বাভাবিক মানবীয় প্রবৃত্তির উর্ধে স্থান পেলো । নিজের পুত্রকে যবাই করার জন্যে পিতা তাকে উপুড় করে শোয়াচ্ছেন। ছেলেও নিজেকে পিতার হাতে সপে দিচ্ছে। কোনো বাধা নেই, কোনো নড়াচড়া নেই । একটু গভীরভাবে চিন্তা করলে গোটা দৃশ্যটা চোখের সামনে ভেসে ওঠবে। পিতা পুত্ৰ উভয়ই আল্লাহর নির্দেশের সামনে নিজেদের সপে দিলেন। এটাই হচ্ছে ইসলাম । এই পরম আত্মসমর্পণের নামই হচ্ছে প্রকৃত ইসলাম । এতে থাকবে পরম আস্থা, বিশ্বাস, আনুগত্য, সন্তুষ্টি, আত্মসমর্পণ ও নিশর্ত বাস্তবায়ন । পিতা পুত্রের মাঝে এই অনুভূতিই কাজ করছিলো । কারণ তারা উভয়েই ছিলেন দুর্জয় ঈমানী বলে বলীয়ান । এটা শোৌর্য বীর্যের বিষয় নয় এবং উৎসাহ উদ্দীপনার বিষয়ও নয় । কোনো যোদ্ধা উদ্দীপ্ত হয়ে যুদ্ধক্ষেত্রে গিয়ে লড়াই করে কখনও হত্যাও করতে পারে এবং কখনও নিজেও নিহত হতে পারে। কেউ কেউ আবার কমান্ডো আক্রমণে অংশ গ্রহণ করে থাকে এবং ভালোভাবেই জানে যে, সে ওখান থেকে জীবিত ফিরে নাও আসতে পারে, কিন্তু ইবরাহীম ও ইসমাঈল (আ.) যা করেছেন তা এসব থেকে সম্পূর্ণ ভিন্ন । এখানে রক্তের উন্যত্ততা নেই, উল্লাসের উদ্দামতা নেই এবং ভয় ও | ৩৭ সুন্া আস সাফ্ফাত (১৪২) পারা ২৩ মনখিল ৬ | www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।