যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

ইংগিত ৷ সেটা কোনো সুস্পষ্ট প্রত্যাদেশ ছিলো না, ছিলো না কোনো প্রত্যক্ষ নির্দেশ । কিন্তু ইংগিতটা তো ছিলো তার প্রভুর পক্ষ থেকেই । এটাই তো যথেষ্ট । তাই সেই ইংগিতেই তিনি সাড়া দিলেন। কোনো অভিযোগ করলেন না, কোনো প্রশৃও করলেন না যে, কেন একমাত্র পুত্রকে নিজ হাতে যবাই করবেন? তিনি বিরক্ত হয়ে সেই ইংগিতে সাড়া দিচ্ছেন না, ভয়ে কাতর হয়ে আত্মসমর্পণ করছেন না, অস্থিরতার বশবর্তী হয়ে আনুগত্য প্রকাশ করছেন না- নিশ্চয়ই তেমন কিছুই নয়; বরং যা করছেন তা স্বেচ্ছায় করছেন, সজ্ঞানে করছেন, সন্তুষ্ট চিত্তে করছেন এবং অত্যন্ত শাস্তশিষ্টভাবে করছেন। এটা তার বক্তব্যেই প্রকাশ পাচ্ছে। কারণ তিনি একটা গুরুতর বিষয় অত্যন্ত সুস্থিরভাবে এবং এক অদডুত শান্ত মনে নিজের সন্তানের সামনে উপস্থাপন করে বলছেন, ‘হে বৎস! আমি স্বপ্নে দেখেছি যে, তোমাকে যবাই করছি, এখন তোমার অভিমত কি বলো ।' এ ধরনের কথা কেবল তারাই বলতে পারে, যারা নিজেদের স্নায়ুর ওপর যথেষ্ট নিয়ন্ত্রণ রাখে, যারা গুরুতর পরিস্থিতির সম্মুখীন হয়েও শান্ত থাকে এবং যারা নিজ দায়িত্বের ওপর অটল, অনড় থাকে। এ ধরনের বক্তব্য কেবল একজন মোমেনেরই হতে পারে। কারণ প্রকৃত মোমেন কখনও গুরুতর কোনো কাজের সম্মুখীন হলে বিচলিত হয় না, অস্থির হয়ে পড়ে না এবং তা থেকে মুক্তি পাওয়ার জন্যে ব্যাকুল হয়ে পড়ে না। সন্দেহ নেই যে, আল্লাহর পক্ষ থেকে সেই নির্দেশটি ছিলো বড়ই কঠিন । কারণ তিনি ইবরাহীম (আ.)-এর একমাত্র পুত্রটিকে কোনো যুদ্ধের ময়দানে পাঠাবার নির্দেশ দিচ্ছেন না এবং তাকে এমন কোন কাজেও নিযুক্ত করার নির্দেশ দিচ্ছেন না যার কারণে তার জীবন চলে যাবে; বরং কাজটি স্বয়ং তাকেই করতে বলছেন। কি সেই কাজ? নিজ হাতে পুত্রকে যবাই করার কাজ! তা সত্তেও তিনি এই নির্দেশ মেনে নিয়ে নিজের পুত্রের সামনে এভাবেই তুলে ধরছেন এবং তাকে চিন্তা-ভাবনা করে মতামত জানাতে বলছেন। তিনি অতর্কিতভাবে ছেলেকে ধরে নিয়ে গিয়ে তাকে হত্যা করে আপন প্রভুর নির্দেশের বাস্তবায়ন করেই কাজ শেষ করে দিচ্ছেন না; বরং তিনি বিষয়টি তার সামনে এমনভাবে উপস্থাপন করছেন যেন একটা সাধারণ ও জানা-পরিচিত বিষয় ৷ কারণ বিষয়টি তার কাছে সে রকমই মনে হচ্ছিলো ৷ প্রভু নির্দেশ করছেন, কাজেই তার নির্দেশ শিরোধার্য । তবে বিষয়টি ছেলেকে জানিয়ে নিলে ভালো হয়, যাতে কাজটা স্বেচ্ছায় সমাধা হয়, জোর জবরদস্তি করে না হয়। এর ফলে সেও আনুগত্যের প্রতিদান পাবে, আত্মসমর্পণের স্বাদ গ্রহণ করতে পারবে। তিনি চাচ্ছিলেন, তার সন্তানও মনে প্রাণে আল্লাহর আনুগত্যের স্বাদ গ্রহণ করুক, যেমনটি তিনি স্বয়ং গ্রহণ করতে পেরেছেন এবং সাথে সাথে সেই মংগল ও কামিয়াবী লাভে সক্ষম হোক যেটাকে তিনি জীবনের চেয়েও অধিক স্থায়ী ও মূল্যবান মনে করেন। ছেলের অবস্থা কি দাড়ালো? পিতার স্বপ্নকে বাস্তব রূপ দান করার জন্যে তার সামনে যখন যবাই করার প্রস্তাব রাখা হলো, তখন তার প্রতিক্রিয়া কি ছিলো? সে তখন উর্ধ্বজগতে বিচরণ করছিলো । যেমনটি বিচরণ.করছিলো তার পিতা । তাই তার উত্তর ছিলো এ রূপ, ‘পিতা! আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন। আল্লাহ চাহে তো আপনি আমাকে ধৈর্যশীল পাবেন ৷’ (আয়াত ১০২) সে এই এশী নির্দেশটি গ্রহণ করতে গিয়ে কেবল আনুগত্য ও আত্মসমর্পণই প্রদর্শন করছে না; বরং সাথে সাথে স্বতস্কর্ততা এবং আত্মবিশ্বাসও প্রদর্শন করছে। সে পিতাকে অত্যন্ত আদর ও তন সুনা আল লাফক্ণত ঠেও লাক দত সলিল ত www.boikitab.blogspot. com

— পৃষ্ঠা ১৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।