এটা হচ্ছে এক অবস্থা হতে সম্পূর্ণ ভিন্ন আর এক অবস্থায় উত্তরণ, এক পরিস্থিতি থেকে অন্য পরিস্থিতিতে উত্তরণ এবং একাধিক বন্ধন ছিন্ন করে একক বন্ধনে নিজেকে আবদ্ধকরণ, যেখানে থাকবে না অন্য কারও সম্পর্ক । এটা হচ্ছে চরম নিরপেক্ষতা, একনিষ্ঠতা, আত্মসমর্পণ, প্রশান্তি ও বিশ্বাসের বহিপ্রকাশ ৷ যে মুহূর্তে তিনি পরিবার পরিজন ও আত্মীয়স্বজনদের বন্ধন ছিন্ন করে চলে যাচ্ছেন, সে মুহূর্তে তিনি অতীত জীবনের সকল স্মৃতি এবং জন্মভূমির সকল আকর্ষণ ও মায়া ত্যাগ করে চলে যাচ্ছেন, যে মুহুর্তে তিনি নিজ সম্পৃ্দায়ের লোকদের সাথে সম্পর্ক চুকিয়ে চলে যাচ্ছেন যারা তাকে আগুনে পুড়িয়ে মারতে উদ্যত হয়েছিলো, সেই মুহূর্ত পর্যন্ত তিনি ছিলেন সম্পূর্ণ একাকী ও নিসংগ । ফলে যে প্রভুর পানে তিনি যাচ্ছেন বলে ঘোষণা দিয়েছিলেন, সেই প্রভুর দরবারেই দু’হাত তুলে ‘হে আমার পালনকর্তা! আমাকে এক সৎ পুত্র দান করো ৷’ (আয়াত ১০০) মহান করুণাময় আল্লাহ তার এই ত্যাগী ও সৎ বান্দার ফরিয়াদে সাড়া দেন। কারণ সে তার জন্যেই সর্বস্ব ত্যাগ করেছে এবং তার পানেই ছুটে এসেছে সুস্থ অসন্তকরণ নিয়ে । তাই তার ‘সুতরাং আমি তাকে এক সহনশীল পুত্রের সুসংবাদ দান করলাম ৷’ (আয়াত ১০১) এই সহনশীল পুত্ৰ আর কেউ নন, তিনি হচ্ছেন হযরত ইসমাঈল (আ.)। কারণ পরবর্তীতে তার মাঝেই আমরা এই সহনশীলতা গুণের পরিচয় পাব। এই সুসংবাদ পেয়ে ইবরাহীম | (আ.)-এর মতো একজন নিসংগ নিসন্তান, পরবাসী এবং আত্মীয়স্বজন হতে বিচ্ছিন্ন একজন মানুষ কতটুকু আনন্দিত হতে পারে তা আমরা অনুমান করতে পারি। আমরা আরও অনুমান করতে পারি, তিনি এই শিশুকে পেয়ে কতটুকু আনন্দিত হতে পেরেছিলেন যাকে স্বয়ং আল্লাহ তায়ালা সহনশীল বলে আখ্যায়িত করছেন। এখন আমরা দেখবো, এই অভূতপূর্ব ঘটনার কি প্রভাব পড়েছিলো খোদ ইবরাহীম (আ.)-এর এবং গোটা মানব জাতির জীবনে । এই ঘটনার বিবরণ আমরা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে নাযিল করা ওহীর ভাষায় জানতে পারি। বলা হয়েছে, ‘অতপর যখন সে তার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হলো, তখন সে (ইবরাহীম) বললো, বৎস! আমি স্বপ্নে দেখি যে, তোমাকে যবাই করছি...... ৷’ (আয়াত-১০২) কি অপূর্ব বিশ্বাস! কি অপূর্ব আনুগত্য! কি অপূর্ব আত্মসমর্পণ! এই বয়োবৃদ্ধ ইবরাহীম, যিনি পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন, যিনি নিজ মাতৃভূমি ত্যাগ করে | চলে এসেছেন, তাকেই এই বৃদ্ধ বয়সে, এই অক্ষমতার মূহুর্তে একটি সন্তান দান করা হলো, কারণ তিনি তা কামনা করেছিলেন। তাকে সন্তান দান করা হলো এবং উত্তম এক সন্তান, যার সম্পর্কে স্বয়ং তার প্রভু সাক্ষ্য দিলেন যে, সে সহনশীল হবে, ধৈর্যশীল হবে। এই পরম কামনার সম্ভানটির মাধ্যমে সবেমাত্র তিনি নিজের নিসংগতা দূর করতে পেরেছিলেন এবং তাকে নিয়ে এদিক সেদিক যাওয়া আসা করা আরম্ভ করেছিলেন, আর তখনই তিনি স্বপ্নে দেখেন যে, তাকে নিজ হাতে যবাই করছেন। এটা যে তার প্রভুর পক্ষ থেকে কোরবানীর জন্যে একটা ইংগিত ছিলো, সেটা তিনি বুঝতে পেরেছিলেন, কিন্তু তাতে কি। তিনি সেই ইংগিত পেয়েই কোনো বিলম্ব করেননি, দ্বিধা-দ্বন্দবে ভোগেননি; বরং তার মাঝে আনুগত্যের অনুভূতিই জাগ্রত হয়েছে। J আত্মসমর্পণের মনোভাবই তার মাঝে জন্ম নিয়েছে। হাঁ, সেটা ইংগিতই ছিলো, নিছক একটা | ৩৭ সূরা আস সাফফাত (১৪০১ পান্না ২৩ মন্নযিশল ৬ www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।