যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

‘তোমরা স্বহস্তে নির্মিত পাথরের পূজা করো কেন? অথচ আল্লাহ তোমাদের এবং তোমরা যা নির্মাণ করেছ সবাইকে সৃষ্টি করেছেন ।' (আয়াত ৯৫-৯৬) অর্থাৎ প্রকৃত উপাস্যের গুণ হচ্ছে এই যে, তিনি সৃষ্টি করেন, কারও দ্বারা সৃষ্ট নন, আর যেহেতু আল্লাহ তায়ালাই হচ্ছেন একমাত্র সৃষ্টা, কাজেই কেবল তিনিই হতে পারেন উপাস্য বা মাবুদ । এই স্পষ্ট ও যুক্তিসংগত বিষয়টি জানার পরও ইবরাহীম (আ.)-এর সম্প্রদায়ের লোকেরা নিছক অজ্ঞতা ও জিদের বশবর্তী হয়ে তার বক্তব্যের প্রতি কর্ণপাত করলো না । বাতেলপন্থীরা কি আদোৌ কোনদিন সত্যের সহজ সরল আহ্বানে সাড়া দিয়েছে? না, কখনও দেয়নি, আর সে কারণেই ইবরাহীম (আ.)-এর সম্প্রদায়ের প্রভাবশালী লোকেরা তার বিরুদ্ধে জঘন্যতম অত্যাচারে মেতে ওঠে । তারা নির্দেশ দিলো, ‘এর জন্যে একটি ভিত নির্মাণ করো অতপর তাকে আগুনের স্ূপে নিক্ষেপ করো ৷' (আয়াত ৯৭) এটা হচ্ছে লাঠি ও অস্ত্রের ভাষা । এই ভাষায়ই যুগে যুগে অত্যাচারী ও জুলুমবাজরা কথা বলে থাকে । বিশেষ করে যখন তারা যুক্তি তর্কে হেরে যায় এবং সত্যের কঠিন বাক্য যখন তাদের চরম ব্বিতকর অবস্থায় ফেলে দেয়। তাদের এই বক্তব্যের পরে আর কি কি ঘটেছিলো সে প্রসংগ এখানে বাদ দিয়ে পরবর্তী ংগ উল্লেখ করে বলা হয়েছে, ‘তারপর তারা তার বিরুদ্ধে মহাষড়যন্র আটতে চাইলো, কিন্তু আমি তাদেরকেই পরাভূত করে দিলাম ৷' (আয়াত ৯৮) স্বয়ং আল্লাহ তায়ালাই যদি ষড়যন্ত্র নস্যাত করতে চান, তাহলে বান্দার ষড়যন্ত্রে কি কাজ হবে? স্বয়ং মহান আল্লাহ তায়ালাই যদি তার নেক বান্দাদের রক্ষা করতে চান তাহলে সেসব দূর্বল ও নগণ্য অত্যাচারী, অহংকারী, ক্ষমতাধর ব্যক্তি ও তাদের উর্ধ্বতন সাংগ-পাংগরা কি করতে পারে? ইবকাহীম (আ.-)-একর পুলে সম্তান বাভ ও পিতা পুত্রের পকর্বীক্ষ্ষা এর পরবর্তী আয়াতগুলোতে ইবরাহীম (আ.)-এর ঘটনার দ্বিতীয় পর্বটি আসছে। পিতার সাথে এবং সম্প্রদায়ের লোকদের সাথে তার যে ঘটনা ঘটেছিলো সে বর্ণনা আপাতত শেষ । তারা তাকে আগুনে পুড়িয়ে হত্যা করতে চেয়েছিলো, কিন্তু পরিণামে তাদেরকেই আল্লাহ তায়ালা ধ্বংস করে দিয়েছেন এবং তাকে ওদের ষড়যন্ত্রের কবল থেকে রক্ষা করেছেন। এখন ইবরাহীম (আ.)-এর জীবনের আর একটা ঘটনার সূত্রপাত হচ্ছে। সে দিকেই ইংগিত করে আয়াতে বলা হয়েছে, ‘সে বললো, আমি আমার পালনকর্তার দিকে চললাম, তিনি আমাকে পথ প্রদর্শন করবেন ৷’ (আয়াত-৯৯) তিনি ত্যাগ করে চলে যাচ্ছেন । এই ত্যাগ স্থানের চেয়ে অধিক মানসিকতার ত্যাগ । তিনি নিজ অতীত জীবনের সকল ধ্যান-ধারণা ও চিন্তা চেতনা ত্যাগ করছেন। নিজের পিতা, সম্পদায় পরিবার পরিজন, ঘর-বাড়ি, নিজের জন্মভূমি এবং জন্মভূমির সাথে যা কিছু জড়িত সব কিছুই তিনি ত্যাগ করছেন। লোকজনকে ত্যাগ করছেন এবং নিজের চলার পথে বাধা হয়ে দাড়াতে পারে এমন সব কিছুই ত্যাগ করছেন। সব কিছু ছেড়ে ছুড়ে এবং সম্পূর্ণরূপে দায়মুক্ত হয়ে তিনি ছুটে চলেছেন নিজ প্রভুর পালনকর্তার পানে। নিজের গোটা অস্তিত্ব তার কাছে সোপর্দ করছেন এবং মনে-প্রাণে বিশ্বাস করছেন যে, প্রভু তাকে পথ দেখিয়ে নিয়ে যাবেন, চলার পথে সহায় হবেন এবং সরল সত্য পথে পরিচালিত করবেন। | ৩৭ সূরা আস সাফফাত (১৩৯১১) পারবা ২৩ মনহিল ৬ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।