সম্প্রদায়ের লোকেরা তাকে বিরক্ত করতে না পারে। এটা তীর পক্ষ থেকে কোনো মিথ্যা বক্তব্য | ছিলো না; বরং সেই উৎসবের দিনে তার প্রকৃত অবস্থা যা ছিলো তাই তিনি অকপটে জানিয়ে দিয়েছেন। বিরক্তি বিড়ম্বনাও যে কখনও কখনও অসুস্থতা এবং পীড়ার কারণ হয়ে দাড়ায় এটা একটা বাস্তব সত্য, যা অস্বীকার করার উপায় নেই । উৎসবের অনুষ্ঠানাদিতে যোগ দেয়ার জন্যে সম্প্রদায়ের লোকেরা যেহেতু ব্যতিব্যস্ত ছিলো, তাই ইবরাহীম (আ.)-এর অবস্থা তলিয়ে দেখার মতো সময় তাদের ছিলো না । ফলে তাকে ওখানেই ফেলে রেখে তারা চলে যায় এবং নিজেদের আনন্দ উৎসবে মেতে ওঠে, আর এভাবেই তিনি সেই মোক্ষম সুযোগটি পেয়ে যান যার অপেক্ষায় প্রহর গুণছিলেন। তিনি দ্রুত ওদের দেব-দেবীর কাছে চলে যান। সেখানে মজার মজার খাবার আর তরতাজা ফল রাখা ছিলো । তিনি রাগের স্বরে বললেন, ‘কি ব্যাপার, তোমরা খাচ্ছ না কেন?’ স্বভাবতই তিনি সেই মূৰ্তিগুলোর কাছ থেকে এর কোনো উত্তর পেলেন না। ফলে তিনি আরও রেগে যান এবং তাচ্ছিল্যভরে পুনরায় প্রশ্ব করেন, ‘কি হয়েছে তোমাদের? তোমরা কথা বলছো না কেন?' এসব প্রশ্রের মধ্য দিয়ে একটা চিরাচরিত মানসিক অবস্থারই প্রতিফলন ঘটেছে। এই অবস্থার বশবর্তী হয়ে মানুষ এমন সব বস্তুকেও সম্বোধন করে কথা বলে, যেগুলোর প্রকৃত অবস্থা সম্পর্কে' তার জানা থাকে এবং সে ভাল করেই জানে, এসব বস্তুর মাঝে শ্রবণেরও শক্তি নেই এবং বলারও শক্তি নেই । ঠিক এই পর্যায়ের মানসিক অবস্থারই শিকার হয়েছিলেন ইবরাহীম (আ.) যখন তিনি স্বজাতির ভ্রষ্টতার নমুনা স্বচক্ষে দেখতে পান এবং তাদের মনগড়া উপাস্যের মুখোমুখি হন ।..... যা হোক, এবারও তিনি কোনো উত্তর পেলেন না। ফলে তার মনের ভেতর জমে ওঠা ক্রোধ এবার কথায় নয়; বরং কাজে প্রকাশ পেয়ে যায়। অর্থাৎ তিনি ‘প্রবল আঘাতে তাদের ওপর ঝাপিয়ে পড়লেন ৷' আর এর মাধ্যমেই তিনি মানসিক অসুস্থতা, বিষণ্নতা ও চাপ থেকে নিষ্কৃতি পান । ঘটনার সমাপ্তি এভাবেই ঘটে । এরপর আসছে নতুন ঘটনা । সম্প্রদায়ের লোকেরা ফিরে এসে তাদের দেব-দেবীর করুণ অবস্থা দেখে শিউরে ওঠে । এরপর তারা কি কি করেছিলো তার বিস্তারিত বিবরণ এখানে নেই, অন্য সূরায় আছে। সেখানে বলা হয়েছে, তারা অপরাধীকে চিহ্নিত করার জন্যে জিজ্ঞেসাবাদ করে, তদন্ত চালায় । অবশেষে তারা এই ধৃষ্টতাপূর্ণ কাজের নায়ককে ধরতে সক্ষম হয়। এখানে কেবল ইবরাহীম (আ.)-এর মুখোমুখি হয়ে তারা কি করলো সে কথায়ই বলা হয়েছে। বলা হয়েছে, ‘তখন লোকজন তার দিকে ছুটে এলো ভীতসন্তরসন্ত পদে ৷’ (আয়াত ৯৪) অর্থাৎ লোকজনের মাঝে খবরটি জানাজানি হযে যায় এবং তারা বুঝতে পারে, কাজটি কে করেছে । ফলে তারা দ্রুত তার কাছে ছুটে আসে বিক্ষুব্ধ ও ক্রুদ্ধ জনতা তার চার পাশে ভিড় জমাতে থাকে এবং উচ্চ স্বরে কথা বলতে থাকে তিনি ছিলেন সম্পূর্ণ একা; কিন্তু ঈমানের বলে ছিলেন বলীয়ান । সঠিক পথটি তার জানা ছিলো । নিজের উপাস্যের ব্যাপারে তার সুস্পষ্ট ধারণা ছিলো। নিজের আকীদা বিশ্বাস ও আদর্শের রূপরেখা এবং চৌহদ্দি তার জানা ছিলো । এই আকীদা বিশ্বাস তিনি নিজের মাঝে অনুভব করেন, নিজের আশপাশের জগতে এর দৃষ্টান্ত দেখতে পান । তাই তিনি একা হলেও এই উদভ্রান্ত ও উত্তেজিত বিশাল জনগোষ্ঠীর তুলনায় ছিলেন অধিক শক্তিশালী । কারণ আকীদা বিশ্বাসে ছিলো ওরা ভংগুর, চিন্তা-চেতনায় ছিলো বিশৃংখল । তাই তিনি ওদের আদৌ কোনো পরোয়া করেননি, ওদের সংখাধিক্য, ওদের আস্ফালন এবং উচ্চ কষ্ঠকে J] আদৌ আমলে আনেননি; বরং অত্যন্ত শান্ত ও সহজ কঠে ওদেরকে প্রশ্ব করেন- www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।