সৎচিন্তা ও আচরণের অধিকারী, তারা সেই জাতীয় ভ্রষ্টতার নিন্দা না জানিয়ে পারে না। আর সেই কারণেই ইবরাহীম (আ.) স্বজাতিকে লক্ষ্য করে বলেন, ‘যখন সে তার পিতা ও সম্পুদায়কে বলেছিলো, তোমরা কিসের উপাসনা করছো? (আয়াত ৮৫-৮৭) ইবরাহীম (আ.) স্বচক্ষেই দেখেছেন, তার সম্পরদায়ের লোকেরা নিজ হাতে গড়া মূর্তি ও প্রতিমার পূজা করছে। তারপরও তিনি নিন্দার সুরে ও উচ্চক্ঠে তাদের জিজ্ঞেস করছেন, ‘তোমরা কিসের উপাসনা করছো?’ এই প্রশ্ন তিনি করেছেন তার পাপ পংকিলতামুক্ত সুস্থ বিবেকের তাড়নায়ই । কারণ তারা যেসব জড় পদার্থের উপাসনা করছে তা আদৌ উপাসনার পাত্র নয় এবং তাদেরও উচিত নয় এ সবের উপাসনা করা । মানুষ যখন সত্যের ব্যাপারে সন্দেহের বশবর্তী হয়ে গায়রুল্লাহর উপাসনা করে, তখন সেটা নিছক অপবাদ ও নিরেট মিথ্যায়ই পর্যবসিত হয়। তাই ইবরাহীম (আ.) তার সম্প্রদায়ের লোকদের জিজ্ঞেস করছেন, ‘তোমরা কি স্বেচ্ছায় সজ্ঞানে এই মিথ্যা অপবাদের দিকে পা বাড়াচ্ছো? আলোচ্য আয়াতে তার বক্তব্য এভাবে তুলে ধরা হয়েছে, ‘তোমরা কি আল্লাহ ব্যতীত মিথ্যা উপাস্য কামনা করছো? বিশ্বজগতের পালনকর্তা সম্পর্কে তোমাদের ধারণা কিঃ?’ (আয়াত ৮৬-৮৭) | অর্থতৎ বিশ্বজগতের যিনি স্রষ্টা এবং প্রতিপালক, তার সম্পর্কে তোমাদের ধারণা কি এতোই নিচু? নিজ হাতে গড়া মূর্তির মাঝে তার অস্তিত্ব খুঁজছো? এই প্রশ্নের মাঝে এক ধরনের নিন্দা ও ভর্ৎসনা রয়েছে, যা কেবল পংকিলতামুক্ত ও সুস্থ বিবেকের কারণেই প্রকাশ পেয়ে থাকে। আর সেই জাতীয় প্রশ্ব তখনই দেখা দেয় যখন এমন কিছুর প্রকাশ ঘটে যা অনুভূতি এবং বিবেক বুদ্ধিকে আঘাত করে । প্রশ্নের উত্তরে ইবরাহীম (আ.)-এর সম্প্রদায়ের লোকেরা কি বলেছিলো সে কথা এখানে উল্লেখ করা হয়নি; বরং এই প্রকাশ্য গোমরাহী ও ভ্রষ্টতার বিরুদ্ধে ইবরাহীম (আ.) মনের মাঝে কি দৃঢ় সংকল্প পোষণ করছিলেন সে প্রসংগ পরবর্তী আয়াতে এসেছে । বলা হয়েছে, ‘অতপর সে একবার তারকাদের প্রতি লক্ষ্য করলো এবং বললো, আমি পীড়িত ৷! ....... (আয়াত ৮৮-৯৩) বর্ণিত আছে, সেদিন ছিলো তাদের উৎসবের দিন। খুব সম্ভবত নওরোজ বা নববর্ষের দিন হবে। এই দিন তারা মূর্তির সামনে ফলের নৈবেদ্য পেশ করে আনন্দ ফুর্তি করার জন্যে উদ্যানে যেতো, নির্জন স্থানে যেতো । আনন্দ ফুর্তি শেষে তারা ফিরে আসতো এবং মূর্তির সামনে রাখা নৈবেদ্য গ্রহণ করতো । ইবরাহীম (আ.) যখন তার সম্পৃদায়ের লোকদের কাছ থেকে কোনো সদুত্তর না পেয়ে নিরাশ হয়ে পড়লেন, তাদের আদর্শিক ও নৈতিক পতন এবং পদস্থলনের ব্যাপারে নিশ্চিত হয়ে গেলেন তখন তিনি মনে মনে একটা সংকল্প নিলেন এবং এই উৎসবের দিনটির জন্যে অপেক্ষা করতে থাকলেন। তিনি স্বজাতির বিপথগামিতা ও চুড়ান্ত পর্যায়ের ভ্রষ্টতার কারণে মানসিকভাবে ভেংগে পড়েছিলেন, দৈহিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। এই জন্যে যখন তাকে উপাসনালয় ত্যাগ করার কথা বলা হলো, তখন আকাশের দিকে তাকিয়ে বললেন, ‘আমি অসুস্থ’, বাইরে গিয়ে ঘোরাফেরা ও আনন্দ ফুর্তি করার মতো শারীরিক অবস্থা আমার নেই । কারণ বাগানে ও উদ্যানে তো কেবল তারাই যায়, যাদের মনে আনন্দ থাকে, ফুর্তি থাকে; যাদের মন চিন্তামুক্ত এবং ভাবনামুক্ত থাকে, কিন্তু ইবরাহীম (আ.)-এর মনে শান্তি ছিলো না, আনন্দ ছিলো না । তাই তিনি যা বলেছেন তা নিজের মানসিক অশান্তি ও দৈহিক ক্লান্তি প্রকাশ করার জন্যেই বলেছেন যেন [তন্ন আল লাফ্াত _ ঠৈতব১ লাকা হত মলমিল ৩ খিল্দাল ১৭তস ১৬৷WwW.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।