যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

প্রতিদান আর কিছুই হতে পারে না । এরপর রয়েছে অমর স্মৃতির নিশ্চয়তা । এই প্রতিদান আর এই কৃপা হচ্ছে আল্লাহর প্রতি দৃঢ় ঈমানের বিনিময় । বলা হয়েছে, ‘সে ছিলো আমার ঈমানদার বান্দাদের অন্যতম ।' (আয়াত ৮১) এটাই হচ্ছে মোমেন সম্পুদায়ের শেষ পরিণতি । অপরদিকে নূহ (আ.)-এর জাতির মধ্যে যারা কাফের ছিলো অবিশ্বাসী ছিলো, তাদের পরিণতি হচ্ছে ধ্বংস ও বিনাশ । তাই বলা হয়েছে, ‘অতপর আমি অপরাপর সবাইকে নিমজ্জিত করেছিলাম ৷’ (আয়াত ৮২) মানব জাতির উষালগু থেকেই আল্লাহর এই শাশ্বত ও চিরন্তন নিয়ম চলে আসছে । অর্থাৎ অবিশ্বাসী সম্প্রদায়ের পরিণতি ধ্বংস, আর বিশ্বাসী সম্প্রদায়ের মুক্তি ও কল্যাণ । এরপর আসছে ইবরাহীম (আ.)-এর ঘটনা । এই ঘটনা দুটো মূল পর্বে বর্ণিত হচ্ছে। প্রথম পর্বে এসেছে তার দাওয়াত ও তাবলীগের বর্ণনা, প্রতিমা ভাংগার বর্ণনা, তাকে হত্যা করার বর্ণনা এবং আল্লাহর পক্ষ থেকে তাকে রক্ষা ও তার শক্রুদের লাঞ্ছিত অপমানিত করার বর্ণনা । এই বর্ণনা ইতিপূর্বে অন্যান্য সূরাতেও এসেছে, কিন্তু এই ঘটনার দ্বিতীয় পর্বটির বর্ণনা সম্পূর্ণ নতুন। এই বর্ণনা ইতিপূর্বে অন্য কোনো সূরায় আসেনি । পর্বটি হচ্ছে তার স্বপন, সন্তান যবাই করা এবং পরিশেষে আল্লাহর পক্ষ থেকে বিকল্প কোরবানী সংক্রান্ত । এই পর্বটি বিশদভাবে, অত্যন্ত আবেগময় ভাষা ও মনকে নাড়া দেয়ার মতো বর্ণনা ভংগির মাধ্যমে আলোচিত হয়েছে। আনুগত্য, উৎসর্গ, কোরবানী এবং আত্মসমর্পণের এমন দৃষ্টান্ত ও রূপ গোটা মানব ইতিহাসে বিরল। ঘটনার প্রথম পর্বের বর্ণনা দিতে গিয়ে আয়াতে বলা হয়েছে, আর নূহ (আ.)-এর সম্পৃদায়েরই একজন ছিলো ইবরাহীম (আ.) ৷......... (আয়াত ৮৩-৮৭) শৌত্তলিকদের সাশ্যে হযরত তবক্সলাহীমের সংস্বাত নূহ (আ.)-এর ঘটনার সূত্র ধরেই ইবরাহীম (আ.)-এর ঘটনার অবতারণা করা হয়েছে। কারণ উভয়েরই আদর্শ অভিন্ন, মিশন অভিন্ন এবং পথও অভিন্ন । উভয়ের যুগের মাঝে বিরাট ব্যবধান থাকা সত্তেও ইবরাহীম (আ.)-কে নূহ (আ.)-এর সম্প্রদায়েরই একজন রূপে গণ্য করা হয়েছে। কারণ, দুজনের দুটো পথ একই কেন্দ্র থেকে বের হয়েছে, একই কেন্দ্রে গিয়ে মিলিত হয়েছে এবং একই লক্ষ্যপানে প্রসারিত হয়েছে। ইবরাহীম (আ.)-এর হৃদয়ের পরিচ্ছন্নতা, আকীদা বিশ্বাসের বিশুদ্ধতা এবং বিবেকের অকৃত্ৰিমতার প্রতি ইংগিত করে বলা হয়েছে, ‘যখন সে তার পালনকর্তার কাছে সুষ্ঠু চিত্তে উপস্থিত হয়েছিলো ।' (আয়াত ৮৪) আলোচ্য আয়াতের ভাব ও ভাষায় যে বিষয়টি ফুটে উঠেছে তা হলো, আল্লাহর প্রতি ইবরাহীম (আ.)-এর অগাধ বিশ্বাস এবং পরিপূর্ণ আত্মসমর্পণ ৷ তার হৃদয় ছিলো সুস্থ, পবিত্র, আবিলতামুক্ত, পঙ্ধিলতামুক্ত এবং সুস্থ । সুস্থতা এমন একটি শব্দ যার আওতায় একাধিক গুণবৈশিষ্টয আসতে পারে। এই শব্দ দ্বারা পবিত্রতা, স্বচ্ছতা, অকপটতা এবং চারিত্রিক নির্মলতা বুঝায় ৷ তা সত্তেও শব্দটি শুনতে সহজ সরল মনে হয় এবং এর দ্বারা যে অর্থ প্রকাশ পায়, তা এই সবগুলো বিশেষণ একত্র করেও প্রকাশ পাবে না। এটা হচ্ছে পবিত্র কোরআনের অপূর্ব বৰ্ণনাভংগির একটা নযির ৷ ইবরাহীম (আ.) যেহেতু সুস্থ ও পবিত্র মন-মানসিকতার অধিকারী ছিলেন, তাই তিনি স্বজাতির ভ্রষ্টতা ও গোমরাহীকে মেনে নিতে পারেন নি। তিনি তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন, নিন্দা করেছেন। যারা সুস্থ বিবেক ও মন-মানসিকতার অধিকারী, যারা সৎ স্বভাবের অধিকারী এবং www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।