যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

কাসীর জামাত ৬৯-১৪৮ আলোচ্য সূরার পূর্বের প্রসংগ ছিলো পরকালীন জীবন এবং জান্নাত ও জাহান্নামের আলোচনা । এখন আলোচনা করা হচ্ছে কালের গহ্বরে হারিয়ে যাওয়া পূর্ববর্তী বিভিন্ন জাতি ও সম্পৃদায়ের বিষয়টি । এই আলোচনায় স্থান পাচ্ছে মানবতার উষালগু হতে চলে আসা হেদায়াত ও গোমরাহীর দীর্ঘ কাহিনী । যুগে যুগে ও দেশে দেশে যে কাহিনীর পুনরাবৃত্তি ঘটে চলেছে। এর প্রমাণ পাই আমরা মক্কার কাফের মোশরেক সম্প্রদায়ের মাঝে। এরা আল্লাহর রসূলকে অস্বীকার করে এবং তীর দাওয়াত প্রত্যাখ্যান করে সেই ভ্ৰষ্ট ও আল্লাহদ্রোহী লোকদের কাতারেই শামিল হয়েছে কাজেই এদের পরিণতিও তাই হবে যা তাদের পূর্বসূরীদের হয়েছে। এই পরিণতির কথা স্মরণ করিয়ে দেয়ার উদ্দেশ্যেই অতীতের সেই ভুলে যাওয়া ঘটনাগুলোর উল্লেখ করা হয়েছে। এর মাধ্যমে মোমেনদেরও সাস্তববনা দেয়া হচ্ছে এবং তাদের জানিয়ে দেয়া হচ্ছে আল্লাহর মদদ ও সাহায্য তাদের সাথে রয়েছে। কারণ তিনি অতীতে কখনও মোমেনদের অসহায় অবস্থায় ছেড়ে যাননি । অতীতের এসব ঘটনা বর্ণনা করতে গিয়ে আংশিকভাবে নূহ, ইবরাহীম, ইসমাঈল, ইসহাক মুসা, হারুন, ইলিয়াস, লূত এবং ইউনুস প্রমুখ নবী-রসূলদের ঘটনাও বর্ণনা করা হয়েছে। বিশেষ করে এবং দীর্ঘ আকারে ইবরাহীম (আ.) ও ইসমাঈল (আ.)-এর ঘটনা বর্ণনা করা হয়েছে। এই ঘটনার ভেতর দিয়ে বিশ্বাস, ত্যাগ ও আনুগত্যের মহিমা ফুটে উঠেছে, ফুটে উঠেছে ইসলামের সত্যিকার রূপ ও পরিচয় । যার ধারক ও বাহক ছিলেন ইবরাহীম (আ.) ও ইসমাঈল (আ.) ৷ তাই এই সূরার প্রতিপাদ্য বিষয়ই হচ্ছে এসব ঘটনা ৷ বলা হয়েছে, ‘তারা তাদের পূর্বপুরুষদের পেয়েছিলো বিপথগামী ............... ৷" (আয়াত ৬৯-৭৪) অর্থাৎ ওদের গোমরাহী ও ভ্রষ্টতার শেকড় গভীরে প্রোথিত । একই সাথে ওরা হচ্ছে অন্ধ অনুসারী, ওরা চিন্তা-ভাবনা করে না, বিচার-বিবেচনা করে না; বরং না দেখে এবং না বুঝেই পূর্বপুরুষদের ভুল পথে ধাবিত হয়। ফলে পূর্বপরুষদের ন্যায় এরাও বিপথগামী ৷ সাবধান সতর্ক করার পরও তারা সেই ভুল পথেরই অনুসরণ করে চলেছে । তাই এদের পরিণতি কি হবে এবং আল্লাহর খাটি বান্দাদের কি পরিণতি হবে সে সম্পর্কে ইংগিতময় ভাষা ব্যবহার করে বলা হচ্ছে, নূহ (আ.)-এর ঘটনার মাধ্যমে কাফেরদের পরিণতি এবং নেক বান্দাদের প্রতি আল্লাহর বিশেষ দয়া ও রহমতের বিষয়টি তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, ‘আর নূহ আমাকে ডেকেছিলো, তখন আমি কি চমৎকারভাবে তার ডাকে সাড়া দিয়েছিলাম............ । (আয়াত ৭৫-৮২) আলোচ্য আয়াতে বলা হয়েছে যে, নূহ (আ.) নিজ মালিক ও প্রভুকে ডাকছেন আর প্রভু তার ডাকে সাড়া দিচ্ছেন । শুধু সাড়াই দিচ্ছেন না; বরং উত্তমভাবে ও পরিপূর্ণরূপে সাড়া দিচ্ছেন । তাকে এবং তার পরিবার পরিজনকে মহা প্রলয়ের কবল থেকে রক্ষা করেছেন। মহা প্রাবনের কঠিন আঘাত থেকে রক্ষা করেছেন। এই সেই মহাপ্রাবন ৷ যার করালগ্রাস থেকে কেবল তারাই রক্ষা পেয়েছে যাদের প্রতি আল্লাহর দয়া ছিলো, করুণা ছিলো। আয়াতে আরও বলা হয়েছে যে, আল্লাহ তায়ালা নূহ (আ.)-এর বংশধরদের মাধ্যমে এই পৃথিবীকে আবাদ করবেন এবং তার স্মৃতিকে যুগ যুগ ধরে পরবর্তী বংশধরদের জন্যে টিকিয়ে রাখবেন । তার প্রতি আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে শান্তি বর্ষিত হবে। বলা হচ্ছে, ‘বিশ্ববাসীর মধ্যে নূহের প্রতি শাস্তি বর্ষিত হোক ৷’ যেখানে স্বয়ং আল্লাহ তায়ালা কারও প্রতি শান্তি বর্ষণ করেন তার আর কি চাওয়ার আছে? কারণ, এর চেয়ে বড় www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।