|__ _ তাফসীর ফী যিলালিনলল কোরআন এই চিরস্থায়ী নেয়ামত ভালো ও মর্যাদাপূর্ণ, না যান্ধুম গাছ। যাক্ধুম গাছ কি রকম? ‘এটা এমন গাছ, যা উৎপন্ন হয় দোযখের তলদেশে, এর আকৃতি যেন শয়তানের মাথার মতো ৷’ শয়তানের মাথা কি রকম তা কেউ জানে না। তবে এই উপমা নিসন্দেহে আতংক সৃষ্টি করে। এর কল্পনা করতেও গা শিউরে ওঠে । আর এটা যাদের খেতে হবে ও পেট ভরে খেতে হবে, তাদের কী অবস্থা হবে তা সহজেই বুঝা যায় । এই গাছ আল্লাহ তায়ালা যালেমদের শাস্তির জন্যে তৈরী করেছেন। এর নাম যখন কাফেররা শুনেছিলো, তখন উপহাস করে বলেছিলো, দোযখের ভেতর কিভাবে গাছ জন্মাবে এবং তা পুড়ে ভস্ম হবে না? আবু জাহল বললো, হে কোরায়শের জনমন্ডলী, তোমরা জানো, মোহাম্মদ যে যাক্ধুমের গাছের ভয় দেখায় তা কী? তারা বললো, না। সে বললো, ‘ইয়াসরেবের মাখনের সাথে খেতে হয় এমন এক মজাদার খাবার ৷ আল্লাহর কসম, আমি সুযোগ পেলে তৃপ্তি সহকারে যাক্ধুম খেয়ে নেবো!’ কিন্তু এই যাক্ধুমের গাছ তাদের পরিচিত সেই খাবার নয়। এটা সম্পূর্ণ ভিন্ন জিনিস । ‘তারা ওটা খাবে এবং পেট ভরে খাবে ৷’ বস্তুত শয়তানের মাথার মতো এই ফল তাদের গলায় কাটার মতো বিধবে, তাদের পেট জ্বালিয়ে ভস্ম করে দেবে। অথচ এটা জাহান্নামের ভেতরে জন্মে এবং পোড়ে না। কেননা ওটা জাহার্ামেরই বৈশিষ্ট্যসম্পন্ন । এটা খাওয়ার পর ঠান্ডা পানীয়ের প্রবল চাহিদা হুবে যাতে এর জ্বালা নিবারণ হয়, কিন্তু এরপর গরম ও দূষিত পানিই তাদের পান করতে হবে। ‘তদুপরি তাদের জন্যে থাকবে পুঁজ মিশ্রিত ফুটন্ত পানি ।' এই নাশতা খাওয়ার পর তারা জাহান্নামে রক্ষিত খাবার টেবিলে ভুরি ভোজনের জন্যে ছুটে যাবে। উহ্, সে কি জঘন্য খাবার এবং কি জঘন্য আপ্যায়ন । ‘অতপর তারা জাহান্নামের দিকে প্রত্যাবর্তন করবে ।’ এখানেই শেষ হচ্ছে জাহান্নামের এই নযীরবিহীন দৃশ্যের বর্ণনা । আর এখানেই শেষ সূরার প্রথম অংশ বা অধ্যায়। এ যেন বাস্তব দৃশ্যেরই একটা অংশ । বিল্লান্ল ১৭তম 3#ww.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।