যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

তারা বড় বড় চোখ বিশিষ্ট সুন্দরী রমণী । তারা সব ধরনের হস্তক্ষেপ থেকে মুক্ত থাকবে এবং অত্যন্ত কোমল স্বভাবের হবে, যেমন কতিপয় আচ্ছাদিত ডিম, কেউ তা দেখেও না, স্পর্শও করে না। এরপর পুনরায় এই সব খাটি বান্দার চিত্রায়িত বিবরণ দেয়া হচ্ছে। তাদের সব রকমের আয়েশ আরামের উপকরণ সরবরাহ করার পর তারা পরম্পরে যেমন প্রথম সাক্ষাতে ঝগড়াঝাটি শুরু করে দেয়, তার পরিবর্তে তারা প্রশান্ত পরিবেশে অতীতের কথা মনে করবে এবং সংগীদের কাছে তার কিছু কিছু বর্ণনা করবে । ‘তাদের একজন বলবে, আমার একজন সংগী ছিলো ।’ (আয়াত ৫১-৫৩) তার সেই সংগী আখেরাতে বিশ্বাস করতো না । সে বিস্মিত কণ্ঠে প্রশ্্‌ করতো, হাড়গোড় মাটিতে মিশে যাওয়ার পর আবার মানুষ কি বেঁচে ওঠবে এবং তার বিচারও হবে? এই কাহিনী বেহেশতের সংগীদের কাছে বলতে বলতে হঠাৎ তার মনে হবে, তার সেই সাথীকে একটু খুঁজে দেখা যাক আজ তার কী পরিণতি হবে। সে স্বভাবতই জানবে যে, সে জাহার্ামবাসী হয়েছে। তখন সে তাকে দেখবে এবং সংগীদেরও দেখবার জন্য ডাকবে । ‘সে বলবে, তোমরা কি দেখতে পাচ্ছ। সে দেখবে, তাকে জাহান্নামের মাঝখানে ।' তৎক্ষণাত সে জাহান্নামের মাঝখানে থাকা তার পুরনো সাথীকে বলবে, ওহে অমুক, তুমি তো তোমার কুপ্ররোচণা দ্বারা আমাকে ধ্বংস করার উপক্রম করেছিলে । আল্লাহ্‌ তায়ালা যদি আমার ওপর অনুগ্রহ না করতেন এবং তোমার কথামত চলতে উদুদ্ধ করতেন, তাহলে আমিও তোমার মতো গোল্লায় যেতাম । ‘সে বলবে, আল্লাহর কসম, তুমি আমাকে ধ্বংস করার উপক্রম করেছিলে। আমার প্রভুর অনুখহ না হলে আমিও পৌছে যেতাম ৷’ অর্থাৎ অনিচ্ছা সত্তেও বধ্যভূমিতে নেয়া হয়, এমন লোকদের অন্তর্ভুক্ত হতাম । তার সাথীকে জাহান্নামে দেখে তার ভেতরে আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত সেই অগাধ নেয়ামতের কথা স্বরণ হবে, যা সে ও অন্যান্য খীটি বান্দারা পেয়েছে। তাই এর পর্যালোচনা করা ও এর স্থায়িত্ব নিশ্চিত করা জরুরী মনে করে সে বলবে- ‘আমরা কি তখন আর মরবো না?' (আয়াত ৫৮, ৫৯ ও ৬০) এখানে এমন একটা মন্তব্য সন্নিবেশিত হয়েছে, যা অন্তরে চেতনার সঞ্চার করে এবং এরূপ প্রতিদান লাভের জন্যে কাজ করার প্রেরণা যোগায় । ‘এ ধরনের জিনিসের জন্যই সকল কর্ম সম্পাদনকারীর কাজ করা উচিত ৷' অর্থাৎ এ ধরনের নেয়ামত লাভের জন্যে, যা কখনো হাতছাড়া হয় না, ফুরিয়ে যায় না, মৃত্যু যার অবসান ঘটায় না এবং কোনো আযাবের আশংকা যাকে ঝুঁকির মধ্যে ফেলে না। এর জন্যে সকলের কাজ করা উচিত । এ ছাড়া আর যেসব জিনিসের পেছনে মানুষ পৃথিবীর জীবন ও সময় ব্যয় করে, তা এই চিরস্থায়িত্বের বিচারে সম্পূর্ণ মূল্যহীন। কিন্তু এই শাত্তিপূর্ণ, সন্তোষজনক ও চিরস্থায়ী নেয়ামতের মধ্যে এবং অপর পক্ষের জন্যে নির্ধারিত পরিণতির মধ্যে বিরাট পার্থক্য রয়েছে। পরবর্তী আয়াতগুলোতে এই শেষোক্ত পক্ষের পরিণামের বিবরণ দেয়া হয়েছে। ‘এটা কি উত্তম আপ্যায়ন, না যানক্ধুম গাছ? ওটা আমি যালেমদের শাস্তি দেয়ার জন্যে প্রস্তুত রেখেছি’ (আয়াত ৬২-৬৮) www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।