‘তোমাদের ওপর আমাদের কোনো আধিপত্য ছিলোনা” অর্থাৎ ‘তোমাদের অনিচ্ছা সত্তেও বল প্রয়োগে আমাদের পছন্দনীয় বিষয় মেনে নিতে আমরা তোমাদের বাধ্য করিনি ৷' ‘বরং তোমরাই বিপথগামী জাতি ছিলে ।' অর্থাৎ তোমরাই সীমা অতিক্রমকারী ছিলে। আমাদের ওপর আমাদের প্রভুর কথা খেটে গেছে। আমরা স্বাদ গ্রহণ করবো ।' অর্থাৎ আমরা ও তোমরা আযাবের যোগ্য হয়ে গেছি। তাই আমাদের আযাবের স্বাদ গ্রহণ অনিবার্য । তোমরা আমাদের সাথে সাথে পদস্থলিত হয়েছে, এটাই তোমাদের বিপথগামী হবার কারণ । আমরা তোমাদের আমাদের অনুসারী হবার জন্যে কিছুই করছি না; বরং তোমরাই আমাদের কুপথের অনুসারী হয়েছো। ‘তাই আমরা তোমাদের বিপথগামী করেছি। কেননা আমরা নিজেরাও ছিলাম বিপথগামী এখানে আরো একটা মন্তব্য করা হয়েছে, যেন জনসমক্ষে একটা ফয়সালা ঘোষণা করা হয়েছে। এতে এ ফয়সালার কারণও বলা হয়েছে । দুনিয়াতে তারা যা যা করেছে তাও প্রকাশ করা হয়েছে। এর কারণেই শাস্তি অবধারিত হয়েছে। ‘তারা সেদিন আযাবে শরীক থাকবে ।'’ (আয়াত ৩৩-৩৬) এরপর এই মন্তব্যকে পূর্ণতা দেয়া হয়েছে এই ধিকৃত কথার বক্তাদের নিন্দা ও সমালোচনার মাধ্যমে ৷ ‘বরঞ্চ তিনি সত্য নিয়ে এসেছেন এবং রসূলদের সমর্থন করেছেন ......... ৷" (আয়াত ৩৭-৪০) যন্ত্রণাদায়ক শাস্তি থেকে অব্যাহতিপ্রাপ্ত এইসব খাটি বান্দাদের উল্লেখ করার পর আখেরাতে তারা কেমন পুরস্কৃত হবে তাও বর্ণনা করা হয়েছে।' ‘তাদের জন্যে রয়েছে সুবিদিত জীবিকা, ফলমূল এবং তারা হবে পরম সম্মানিত ৷' (আয়াত 8১-৪৯) এখানে তাদের অতিরিক্ত নেয়ামতের বর্ণনা দেয়া হচ্ছে, যা নেয়ামতের যাবতীয় বৈশিষ্ট্যের সমষ্টি । এ নেয়ামত হৃদয় মন ও অনুভূতি- সব কিছুকেই পরিতৃপ্ত করবে । প্রথমত তারা আল্লাহর খীটি বান্দা । এতে তাদের উচ্চতর সম্মানে ভূষিত হবার ইংগিত রয়েছে। দ্বিতীয়ত তারা উচ্চতর জগতে সম্মানিত হবে। এ সম্মানের কোনো শেষ নেই ৷ তাদের জন্যে থাকবে ফলমূল এবং তারা মুখোমুখি খাটের ওপর বসে থাকবে । তাদের সেবা করা হবে। ফলে তারা বিন্দুমাত্র কষ্ট পাবে না। ‘তাদের ঘুরে ঘুরে পরিবেশন করা হবে বিশুদ্ধ শরাবের পরিপূর্ণ পানপাত্র ৷ শুভ্র উজ্জ্বল, পানকারীদের জন্যে সুস্বাদু । তাতে শিরপীড়ার উপাদানও থাকবে না এবং তাতে তারা মাতালও হবেনা ।' শরাবের এর চেয়ে সুন্দর গুণাবলী আর হতে পারে না । এ সব গুণাবলীর কারণে শরাবের প্রকৃত স্বাদ উপভোগ করা যাবে এবং তা সমস্ত দোষক্রটি থেকে মুক্ত থাকবে। তাই কোনো মাতলামির কারণে মাথা ঘুরবে না এবং এর স্বাদেও কখনো পরিবর্তন আসবে না । ‘আর তাদের কাছে থাকবে আনতনয়না প্রশস্ত চক্ষু বিশিষ্ট রমণীরা ৷’ অর্থাৎ এমন জীবস্ত হুররা, যারা সতী ও লাজুক হওয়ার কারণে তাদের প্রিয়জন ব্যতীত আর কারো দিকে চোখ তুলে তাকাবে না । অথচ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।