যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

এক বিরাট দৃশ্যের সামনে সমবেত হবে। সেখানে থাকবে যতোসব জীবন্ত দৃশ্যাবলী ও ধারাবাহিক কর্মকান্ড । এতে আলাপ আলোচনার মাধ্যমে পরিস্থিতির বিবরণ দেয়া হয়েছে, আবার বর্ণনার মাধ্যমেও ৷ এ সব বিবরণের মাঝে মাঝে বিভিন্ন মন্তব্য করা হয়েছে। এভাবে জীবনের সকল বৈশিষ্ট্য এতে ফুটে ওঠেছে। ‘সেটা হবে শুধু একটা ধমক । এতে তারা তাকিয়ে থাকবে ৷’ এখানে ধমক বা ঝাজরা শব্দটার ভেতরে এক ধরনের কঠোরতা ও কষ্টের অনুভূতি বিদ্যমান৷ ‘তারা বলবে, হায় দুর্ভাগ্য আমাদের, এটা তো বিচারের দিন ।' এভাবে তারা যখন বিশ্ময়ে হতভম্ত হয়ে যাবে, তখন অপ্রত্যাশিতভাবে তাদের সামনে ঘোষণা করা হবে, ‘এ হচ্ছে সেই মীমাংসার দিন, যাকে তোমরা অবিশ্বাস করতে ৷' শেষ বিচার দিনের আলোচনা এভাবে খবর থেকে সম্বোধনের দিকে চলে যাওয়া হয়েছে এবং যারা বিচারের দিনকে অবিশ্বাস করতো, তাদের সম্বোধন করা হয়েছে। এটা একটা কঠোর ও চূড়ান্ত ঘোষণা । এরপর ফেরেশতাদের নির্দেশ দেয়া হচ্ছে- ‘যারা যুলুম করেছে তাদের ও তাদের সহগামীদের সমবেত করো ৷’ (আয়াত ২২ -২৩) অর্থাৎ ‘যারা যুলুম ও অন্যায় করেছে তাদের ও তাদের মতো পাপাচারীদের একত্রিত করো ।' এখানে আদেশটিতে এক ধরনের বিদ্রূপ সুস্পষ্ট । বলা হয়েছে, ‘তাদের জাহান্নামের পথে পরিচালিত করো ।' এখানে ‘হেদায়াত' শব্দটা এমন স্থানে প্রয়োগ করা হয়েছে, যেখানে হেদায়াতের চেয়ে বিপথগামিতাই ভালো । যারা পৃথিবীতে সঠিক পথে পরিচালিত হয়নি, তাদের জন্যে এটা সঠিক জবাব ৷ পৃথিবীতে তারা যখন সরল সঠিক পথ ‘সিরাতুল মুসতাকীমে’ চালিত হয়নি, তখন আজ তাদের জাহান্নামের পথের দিকে চালিত হওয়াই ভালো । পরবর্তী আয়াতে বলা হচ্ছে যে, তাদের জাহান্নামের পথে চালিত করা হবে, তখন তাদের জিন্তেস করা হবে, ‘কি হলো তোমাদের, তোমরা পরস্পরকে এখন সাহায্য করো না কেন?’ অর্থাৎ তোমরা আজ এখানে সবাই সমবেত তোমাদের প্রত্যেকের একজন সাহায্যকারী প্রয়োজন । আজ তো তোমাদের সাথে তোমাদের সেসব দেব দেবী রয়েছে, যাদের তোমরা পূজা করতে ৷ স্বভাবতই এ প্রশ্নের জবাব থাকবে না তাদের কাছে। থাকবে না তাদের মুখে কোনো কথা । তাই মহান আল্লাহ নিজেই মন্তব্য করছেন। ‘বরঞ্চ তারা আজ আত্মসমর্পিত ৷' এরপর পুনরায় বিবরণ দেয়া হচ্ছে তাদের পরস্পরের বিতর্ক ও ঝগড়ার । ‘তারা পরস্পর পরস্পরের দিকে এগিয়ে আসবে । বলবে, তোমরা তো ডান দিক থেকে আমাদের কাছে আসতে ৷’ অর্থাৎ তোমরা আমাদের ডান দিক থেকে কুপ্ররোচণা দিয়ে যেতে । গোপন শলাপরামর্শের বেলায় সাধারণত এ রকমই হয়ে থাকে৷ বলা হচ্ছে, তোমরা যেহেতু আমাদের কুপ্ররোচণা দিতে। কাজেই আমাদের আজকের সমস্ত দুর্দশার জন্যে তোমরাই দায়ী । অভিযুক্তরা তৎক্ষণাত নিজেদের দোষ প্রক্ষালন করার জন্যে পাল্টা দোষারোপ করবে । ‘তারা বলবে, বরং তোমরাই ঈমান আননি ৷' অর্থাৎ তোমরা ঈমান আনার পর আমাদের কুপ্ররোচণা তোমাদের বিপথগামী করতে পারে না। www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।