যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

এরপর আল্লাহ তায়ালা তাদের জবাবের অপেক্ষা করছেন না। কেননা ব্যাপারটা সুস্পষ্ট ও সুবিদিত ৷ এ প্রশ্নের মাধ্যমে আসলে তাদের বিস্ময়কর অবস্থান সম্পর্কে বিস্ময় ও অসন্তোষ প্রকাশ করা হয়েছে। চারপাশের সৃষ্টিজগতের প্রতি তাদের উদাসীনতায় ক্ষোভ এবং মোশরেকদের পক্ষ থেকে বিভিন্ন জিনিসের মূল্যায়নে বিদ্বপ করা হয়েছে। এ জন্যে তাদের প্রথম সৃষ্টির উপাদানটা কি তা তাদের জানানো হচ্ছে। সে উপাদানটা হলো নরম চটচটে মাটি, যা এই পৃথিবী থেকেই নেয়া হয়েছে। আর পৃথিবীটা হলো আল্লাহর সেই শক্তিশালী সৃষ্টিগুলোর অন্যতম । ‘আমি তাদের সৃষ্টি করেছি কাদামাটি থেকে ।' অতএব তাদের সৃষ্টি করা কিছুতেই সেসব সৃষ্টির চেয়ে কঠিন নয়। আর তা যখন নয়, তখন তাদের অবস্থা তো বিস্ময়কর । অথচ তারা আল্লাহর নিদর্শনাবলী দেখে এবং ইহকাল ও পরকালের ব্যাপারে আল্লাহর প্রতিশ্রুতি দেখে ব্যংগ বিদ্রূপ করে। তাদের এই ব্যংগ বিদ্রিপ দেখে রসূল (স.)-এর মনে বিস্ময় জাগে অথচ তারা তাদের বর্তমান ভূমিকা অব্যাহত রেখে চলেছে । আল্লাহ তায়ালা বলেন, রং তুমি অবাক হচ্ছো আর তারা ঠাট্টা করছে।' (আয়াত ১২, ১৩ ও ১৪) আর তাদের অবস্থা দেখে রসূল (স.)-এর অবাক হওয়া সম্পূর্ণ ন্যায়সংগত । কেননা মোহাম্মদ (স.) যেভাবে আল্লাহকে দেখেন, সেখানে যে মোমেন আল্লাহকে হৃদয়ের চোখ দিয়ে দেখে এবং আল্লাহর নিদর্শনাবলী এতো সুস্পষ্টভাবে দেখতে পায়, সে মোমেন নিশ্চয়ই অবাক হবে যে, মানুষ কিভাবে এ সব নিদর্শন না দেখে পারে এবং কিভাবে সে এমন বিস্ময়কর অবস্থান গ্রহণ করে? রসূল (স.) যখন তাদের ব্যাপারে এতোই বিস্মিত, তখন তারা তাদের কাছে রসূল (স.) কর্তৃক উপস্থাপিত তাওহীদ ও আখেরাতের বিষয় নিয়ে ঠান্টা বিদ্রপ করে। এ সময় তাদের মন বিকৃত ও অচল হয়ে যায়, ফলে তা আর কোনো উপদেশ গ্রহণ করে না। এ সময় তারা আল্লাহর | নিদৰ্শনাবলীর প্রতি প্রচন্ড উপহাস বিদ্বপ করে, বিস্বয় প্রকাশ করে। ‘ইয়াসতাসখেরূনা’ শব্দ দ্বারা উপহাসের প্রচন্ডতা প্রকাশ করা হয়েছে। এ জন্যেই কোরআন বলেছে, ‘তারা বলেছে, এতো প্রকাশ্য যাদু ছাড়া কিছু নয় । আমরা যখন মরে যাবো এবং মাটি হয়ে যাবো, তখন কি আমরা পুনরুজ্জীবিত হবো? আর আমাদের পূর্বপুরুষরাও?’ বস্তুত আল্লাহর অসীম কুদরতের যে নিদর্শনাবলী তাদের চারপাশে ও তাদের নিজ সত্বার মধ্যে রয়েছে, সে সম্পর্কে তারা উদাসীন ছিলো। আকাশ, পৃথিবী ও উভয়ের মধ্যবর্তী সকল জিনিসের সৃষ্টিতে, গ্রহ নক্ষত্র ও উন্কাগুলোর সৃষ্টিতে, ফেরেশতা ও শয়তানদের সৃষ্টিতে এবং নরম কাদামাটি থেকে তাদের সৃষ্টিতে যে অসীম ক্ষমতার নিদর্শন রয়েছে, সে সম্পর্কে তারা সচেতন ছিলো না । তারা ও তাদের পিতৃপুরুষদের মরে মাটি হয়ে যাওয়ার পর পুনরায় জীবিত হওয়া তারা অসম্ভব মনে করতো । অথচ আল্লাহর অসীম ক্ষমতার পক্ষে এটা কিছুমাত্র অসম্ভব নয়। যদি তারা তাদের সত্তব্বায় ও চারপাশে বিরাজমান নিদর্শনাবলীর আলোকে চিন্তা ভাবনা করে। এ সব নিদর্শনা নিয়ে তারা যখন ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে না, তখন আল্লাহ তায়ালা তাদের তীব্র শ্লেষাত্বক কথাবার্তা এবং আখেরাতের কষ্টকর দৃশ্যাবলী স্মরণ করিয়ে দেয়ার মাধ্যমে তাদের সচেতন করে দিচ্ছেন । ‘বলো, হা, আর তোমরা অপমানিত হবে!’ অর্থাৎ হা, তোমরা ও তোমাদের পূর্বপুরুষেরা মরে মাটিতে মিশে যাওয়া সত্তেও পুনরুজ্জীবিত হবে, লাঞ্চিত ও আত্মসমর্পিত হয়ে সমবেত হবে। কিভাবে হবে তাও জানিয়ে দেয়া হচ্ছে। তারা | ৩৭ সূন্সা আস সাফফাত ৫১২৫০১) পারা ২৩ মনযিল ৬ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।