যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

উদয়াচল হয় সে অংশের জন্যে । এর ঠিক বিপরীত দিকে পৃথিবীর অস্তাচল থাকে। ফলে পৃথিবী যখন চলতে থাকে তখন সেখানে পরবর্তী অংশের জন্যে আর একটা উদয়াচল হয় এবং তার বিপরীত অংশের জন্যে হয় আর একটা অস্তাচল। এ সত্যটা কোরআন নাযেল হবার সময়কার মানুষের জানা ছিলো না। অথচ এই একটা কথা দ্বারা আল্লাহ তায়ালা সেই প্রাচীন যুগেই মানুষকে এ সত্যটা জানিয়ে দিলেন। পৃথিবীর সামনে এভাবে পর্যায়ক্রমে অনেকগুলো উদয়াচল আসতে থাকার এই সুক্ষ্ম তত্ত্বটা এবং উদয়াচলসমূহে প্রকৃতিকে উদ্তাসনকারী এই মনোমুগ্ধকর ও চমকপ্রদ দৃশ্য মানুষের মনে এই উপলব্ধি জাগরক করতে সক্ষম যে, এ বিচিত্র সৃষ্টির যিনি সৃষ্টা তিনি নিসন্দেহে এক ও একক এবং অতুলনীয় ক্ষমতার অধিকারী । কেননা এ সব বৈচিত্র্যময় সৃষ্টির স্বভাব প্রকৃতিতে মৌলিক কোনো পার্থক্য নেই এবং এ সবের সৃষ্টির লক্ষণসমূহ এক ও অভিন্ন । মহান আল্লাহর গুণাবলীর মধ্য থেকে এখানে এই একটা গুণের উল্লেখের এটাই কারণ । পরবর্তীতে নক্ষত্র, উল্কা, শয়তান ও তার বিতাড়নের উল্লেখ প্রসংগে আমরা দেখবো যে, আকাশ ও উদয়াচলের উল্লেখের আরো কিছু কারণ রয়েছে। ‘আমি সর্বনিম্ন আকাশকে নক্ষত্রমন্ডলী দ্বারা সজ্জিত করেছি ।' (৬ থেকে ১০ নং আয়াত) সূরার শুরুতে ফেরেশতাদের সাথে সংশ্লিষ্ট কল্পকাহিনীর উল্লেখের পর এখানে শয়তানের সাথে সম্পৃক্ত কল্পকাহিনীর দিকে ইংগিত করা হয়েছে। তারা মনে করতো যে, আল্লাহ তায়ালা ও ভজ্বিনিদের মাঝে আত্মীয়তার সম্পর্ক রয়েছে। এ কারণে জাহেলী যুগের কেউ কেউ শয়তানের পূজাও করতো । এর আরো কারণ ছিলো এই যে, তারা মনে করতো, উর্ধ্বজগতের সাথে শয়তানের যোগাযোগ আছে এবং এই যোগাযোগের কল্যাণে শয়তান অনেক অদৃশ্য তথ্য জানে । আকাশ, পৃথিবী, উভয়ের মাঝখানের যাবতীয় জিনিস এবং উদয়াচল সমূহের উল্লেখের পর নক্ষত্ৰমন্ডলীর উল্লেখ করা হয়েছে। ‘আমি সর্বনিন্ন আকাশকে নক্ষত্র মন্ডলী দ্বারা সুশোভিত করেছি ।' আকাশের দিকে একটা নযর বুলানোই এই অপরূপ শোভা ও সৌন্দর্য দেখার জন্যে যথেষ্ট । বিশ্বজগতের সৃষ্টির ক্ষেত্রে সৌন্দর্য যে একটা ঈপ্সিত জিনিস, মহাবিশ্বের দিকে চোখ মেলে তাকালেই তা বুঝা যায়। মহাবিশ্বের প্রতিটা সৃষ্টি নযিরবিহীন এবং এগুলোর পারস্পরিক সমন্বয় এক অপরূপ শোভা ও সৌন্দর্যের সৃষ্টি করেছে। সৌন্দর্যই এর স্বাভাবিক ও স্থায়ী বৈশিষ্ট্য, ক্ষণস্থায়ী বা অস্থায়ী নয়। সৃষ্টির সৌন্দর্য এবং কাজের পূর্ণতা এই দুটোই এখানে সমভাবে পরিকল্পনার ভিত্তি হিসাবে বিদ্যমান । সব কিছুই এখানে পরিমিত এবং এর প্রত্যেকটা জিনিস নিজের করণীয় কাজ নিখুঁতভাবে সম্পন্ন করে থাকে। সামগ্রিকভাবে গোটা সৃষ্টিজগতই তাই অপরূপ সুন্দর । আর আকাশ ও আকাশের সর্বত্র বিস্তৃত নক্ষত্রমডডল প্রকৃতির সবচেয়ে সুন্দর ও চমকপ্রদ দৃশ্য । যতো দীর্ঘ সময়ই এর দিকে তাকনো হোক ক্লান্তি বোধ হয় না। প্রতিটা গ্রহ তার প্রতিফলিত আলো এবং প্রতিটা নক্ষত্র তার মিটিমিটি জ্যোতি এমনভাবে বিকিরণ করে যে, মনে হয় ওটা তোমার দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকাচ্ছে। তুমি যেই তার দিকে স্থিরভাবে তাকাও, অমনি সে চোখ বন্ধ করে ও নিজেকে লুকায় । আর যেই তুমি তার দিক থেকে চোখ সরাও, অমনি সে জ্বল্‌ জল করে জ্বলতে থাকে । আর এক রাতের পর আর এক রাতে ক্রমান্বয়ে তার কক্ষপথ পরিবর্তন করতে থাকায় এমন এক উপভোগ্য মনোরম দৃশ্যের সৃষ্টি হয় যে, তা দেখে কারো মনে ক্লান্তি ও একঘেয়েমি বোধ হয় না। | ৩৭ সুন্মা আস সাফ্ক্াত (১২৩৩ পারা ২৩ মনখিল ৬ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।