যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

|______________ তাফসীর ফী যিলালিল কোরআন ] কাফসীর আফ্মাত ১-৩৩৮ শপথ তাদের যারা সারিবদ্ধ হয়ে দাড়িয়ে থাকে, যারা ধমক দিয়ে ভীতি সঞ্চার করে ....? (আয়াত ১-৫) সারিবদ্ধভাবে দন্ডায়মান, ধমকদানকারী ও আবৃত্তিকারী- এরা হচ্ছে কয়েক শ্রেণীর ফেরেশতা, যাদের তাদের ওপর অর্পিত কাজগুলোর মাধ্যমে চিহ্নিত করা হয়েছে। এর অর্থ এও হতে পারে যে, যারা নিজেদের পা বা ডানাগুলো নামাযের মধ্যে সারিবদ্ধভাবে বিছিয়ে রেখে আল্লাহর আদেশের জন্য প্রতীক্ষারত থাকে। আর ‘ধমকদানকারী’ বলতে বুঝানো হয়েছে, আল্লাহর অবাধ্য বান্দাদের প্রাণ সংহার করার সময়, কেয়ামতের মাঠে সমবেত করার সময়, জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়ার সময় অথবা অন্য কোন অবস্থায় ও সময়ে ধমকদানকারী ফেরেশতাদের । আর আবৃত্তিকারী অর্থ কোরআন বা আল্লাহর অন্য কোনো কেতাব আব্ৃত্তিকারী বা আল্লাহর স্মরণকারী । মহান আল্লাহ এই কয় শ্রেণীর ফেরেশতার নামে শপথ করে নিজের একত্বের কথা ঘোষণা করছেন, ‘তোমাদের মাবুদ এক ও অদ্বিতীয় ।' আগেই বলেছি, এই শপথের কারণ হলো জাহেলী যুগের এই অলীক ধারণা যে, ফেরেশতারা আল্লাহর মেয়ে বিধায় তাদেরও উপাসনা করা উচিত । এর পরবর্তী আয়াতে আল্লাহ তায়ালা নিজের এমন একটি গুণের বর্ণনা দিচ্ছেন যা তীর একত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ । সে গুণটা হলো, 'আকাশ পৃথিবী ও তার মধ্যবর্তী সমস্ত সৃষ্টির প্রতিপালক এবং সকল উদয়াচলের প্রতিপালক ।' আকাশ ও পৃথিবী বান্দাদের সামনেই দাড়িয়ে থেকে সাক্ষ্য দিচ্ছে যে, এই বিশাল বিশ্ব জগতের একজন স্রষ্টা, পরিকল্পক ও শাসক রয়েছেন। এ বিশাল বিশ্বজগতের সৃষ্টি ও পরিচালনার ক্ষমতার দাবী তিনি ছাড়া আর কেউ করে না। আর এর সৃষ্টার সীমাহীন ক্ষমতা এবং তার সর্বময় কর্তৃত্ব ও প্রতুত্বের কথা কেউ অস্বীকারও করতে পারে না৷ ‘উভয়ের মাঝখানে যা কিছু আছে,’ অর্থাৎ বাতাস, মেঘ, আলো, কিরণ, তাপ এবং অন্যান্য সুক্মতর সৃষ্টি, যার সম্পর্কে মানুষ মাঝে মাঝে কিছু কিছু তথ্য জানতে পারে, তবে অধিকাংশ তথ্যই তাদের অজানা । আকাশ, পৃথিবী ও তার মাঝখানে যা কিছু আছে, এগুলোর কোনোটা বিশাল আকৃতির, কোনোটা ক্ষুদ্রকার, কোনোটা অতি সূল্ম্, কোনোটা সুন্দর ও চমকপ্রদ, আর সবই বিচিত্র রকমের । ফলে এগুলোর সামনে দাড়িয়ে একজন সচেতন মানুষ এ দ্বারা প্রভাবিত না হয়ে, বিস্ময়ে হতবাক না হয়ে ও দীর্ঘস্থায়ী চিন্তায় নিমগ্ন না হয়ে পারে না। কেবলমাত্র যার হৃদয় নিজীবি হয়ে গেছে, সেই এগুলোর দ্বারা প্রভাবিত না হয়ে এবং চিন্তাভাবনা না করে থাকতে পারে। এ ধরনের চেতনাহীন মানুষ বিস্ময়কর এই মহাবিশ্বের কোনো দৃশ্য দ্বারাই প্রভাবিত হয় না। ভদস্মাচন্লণ ও অস্তাচন্দে আল্লাহ্‌ তায়ান্লার সার্বজ্ডজোমত্র ‘উদয়াচলসমূহের প্রতিপালক ' প্রত্যেক নক্ষত্রের একটা উদয়াচল রয়েছে। প্রত্যেক গ্রহের একটা উদয়াচল রয়েছে। এভাবে বিশাল আকাশের বিভিন্ন দিকে বহু উদয়াচল রয়েছে। এ কথাটার আরো একটা অর্থ হতে পারে, যা আমাদের এই পৃথিবীর বাস্তব অবস্থানের সাথে সংগতিশীল । পৃথিবী যখন সূর্যের সামনে প্রদক্ষিণ করে, তখন তার বিভিন্ন অঞ্চলের ওপর উদয়াচল ও অস্তাচল ঘুরতে থাকে। পৃথিবীর | কোনো অংশ যখন সূর্যের সামনে আসে, তখন সে অংশের ওপর সূর্য উদিত হয়। তাই ওটা একটা www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।