যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

সূরার আলোচিত বিষয়গুলো উপস্থাপনের সাথে সাথে যে শিক্ষণীয় বিষয়গুলো তুলে ধরা | হয়েছে তা নিম্নের আয়াতগুলোতে সুস্পষ্টভাবে বিদ্যমান প্রথমত আকাশ, গ্রহ নক্ষত্র, উন্ধা ও উন্ধা | দিয়ে বিতাড়নের দৃশ্যে । যেমন, “নিশ্চয় আমি সর্বনিন্ন আকাশকে সৌন্দর্যমন্ডিত করেছি গ্রহ নক্ষত্র দিয়ে ৷ প্রত্যেক বিদ্রোহী শয়তান থেকে সংরক্ষণের উদ্দেশ্যে........... ? আকশস্মিকতা এবং তার তীব্র প্রভাবের বর্ণনায় এ সূরায় যে দৃশ্যাবলী উপস্থাপন করা হয়েছে, তা যথার্থই নযিরবিহীন এবং যথাস্থানে এ বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ । তৃতীয়ত বিভিন্ন কাহিনী ও তার শিক্ষা সংক্রান্ত মন্তব্যে, বিশেষত হযরত ইবরাহীম ও তার পুত্র হযরত ইসমাঈলকে যবাই করার চেষ্টার ঘটনা হৃদয়ের মর্মমূলে প্রচন্ডভাবে ধান্ধা দেয়। এ ছাড়া ছন্দোবদ্ধ সূরের মূর্ছনা এ সূরার অন্যতম বৈশিষ্ট্য, যা সূরায় বর্ণিত ঘটনাবলী, দৃশ্যাবলী, শিক্ষা ও নীতিমালার সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ ৷ সূরাটি তার আলোচ্য বিষয়গুলো মোটামুটি তিনটি প্রধান ভাগে বিভক্ত করে পেশ করেছে। প্রথম অংশটায় রয়েছে শপথের মাধ্যমে সূরার সূচনা । এই শপথ করা হয়েছে ইতিপূর্বে বর্ণিত কয়েক শ্রেণীর ফেরেশতার নামে । এই শ্রেণীগুলো হচ্ছে কাতারবদ্ধ হয়ে দাড়িয়ে থাকা, ধমক দিয়ে ভীতি সঞ্চারকারী ও আবৃত্তিকারী ফেরেশতারা । শপথ করা হয়েছে এই মর্মে যে, উদয়াচলসমূহের প্রতিপালক মহান আল্লাহ এক ও অদ্বিতীয় । তিনি আকাশকে নক্ষত্রমন্ডলী দ্বারা সুসজ্জিত করেছেন। এরপর রয়েছে শয়তানের প্রসংগ, উর্ধ্বজগতের ফয়সালাগুলো তাদের আড়ি পেতে শোনার চেষ্টা এবং তাদের উজ্জ্বল উদ্কা দিয়ে বিতাড়িত করার বিবরণ । তারপর মানব জাতির কাছে প্রশ্ব করা হয়েছে, সৃষ্টির দিক দিয়ে তাদের সৃষ্টিই কি জটিলতর, না আমার অন্যান্য সৃষ্টি? অর্থাৎ ফেরেশতা, আকাশ, গ্রহ নক্ষত্র, শয়তান ও উল্কা । এ প্রশ্ন দ্বারা আখেরাত সম্পর্কে তাদের কথাবার্তা নির্বুদ্ধিতাপূর্ণ এবং তারা যা সংঘটিত হওয়া অসম্ভব মনে করে ও যা নিয়ে বিদ্বপ করে তার বাস্তবতা ও অকাট্যতা প্রমাণ করা হয়েছে। এ জন্যে আখেরাতে পুনরুথান, হিসাব, বেহেশতের নেয়ামত ও দোযখের শাস্তির দীর্ঘ বিবরণ দেয়া হয়েছে। এ বিবরণ যথার্থই নযিরবিহীন। দ্বিতীয়. অংশের শুরু হয়েছে যে বক্তব্যের মাধ্যমে তা হলো, এসব বিপথগামী লোকের (মক্কার মোশরেকদের) সাদৃশ্য অতীতের কিছু লোকের মধ্যে পাওয়া যায় । তাদের কাছেও নবী ও রসূলরা সতর্কবাণী নিয়ে আসতেন । তথাপি তাদের অধিকাংশই বিপথগামী থেকে যায়। এ ধরনের লোকদের মধ্যে রয়েছে হযরত নূহ, ইবরাহীম, মূসা, হারুন, ইলিয়াস, লূত ও ইউনুস (আ.)-এর জাতিসমূহ ৷ তাদের মধ্যে যারা ঈমান এনেছে তাদের পরিণাম কেমন ছিলো এবং যারা ঈমান আনেনি তাদের পরিণাম বা কেমন হয়েছে, তা স্মরণ করতে ও চিন্তা করতে বলা হয়েছে। তৃতীয় অংশে রয়েছে সেই ভিত্তিহীন কল্পকাহিনীর বিবরণ, অর্থাৎ ভ্বিনি ও ফেরেশতাদের সাথে আল্লাহর আত্মীয়তার কাহিনী । এতে আন্তাহর এই প্রতিশ্রুতিরও উল্লেখ রয়েছে যে, তিনি তার রসূলদের বিজয়ী করেছেন। যেমন তিনি বলেছেন, ‘আমার প্রেরিত বান্দাদের জন্যে ইতিপূর্বে আমার প্রতিশ্রুতি ছিলো যে, তাদের অবশ্যই সাহায্য করা হবে এবং আমার বাহিনীগুলো অবশ্যই বিজয়ী হবে।’ এ অংশটা সূরার সমাপ্তি পর্যন্ত চলেছে, যেখানে আল্লাহর পবিত্রতা ঘোষণা করে, তার রসূলদের ওপর সালাম প্রেরণ করে মহান আল্লাহর সারা বিশ্বজগতের প্রভুত্বের স্বীকৃতি দেয়া হয়েছে, এই হচ্ছে সূরার মূল আলোচ্য বিষয় । এবার বিস্তারিত তাফসীর আলোচনা করবো । | ৩৭ সুরা আস সাফফাত ২১> পান্না ২৩ মনখিল ৬ যিল্লাল ১৭তম ১৬৮Ww.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।