যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

কাছে যাওয়া থেকে বিরত রাখার জন্যে উল্কা নিক্ষেপ করে বিতাড়িত করা হয়। উল্কা নিক্ষেপের ফলে তারা উর্ধ্বজগতে যা কিছু আলোচিত হয় শুনতে পায় না । জাহেলী সমাজে ভূত-প্রেত শয়তানদের যতোটা শক্তিশালী ও মর্যাদাশালী মনে করা হতো, তা যদি সত্য হতো, তাহলে এভাবে উল্ধার ধাওয়া খেয়ে তাদের পালাতে হতো না । অনুরূপভাবে জাহান্নামে যে যাক্ধুম গাছের ফল দিয়ে অত্যাচারীদের শাস্তি দেয়া হবে, তার আকৃতি শয়তানের মাথায় মতো বলে শয়তানকে ধিকৃত ও নিন্দিত করা হয়েছে। সূরার শেষভাগে আবার সেই কল্পিত তত্ত্বের ওপর প্রত্যক্ষ আক্রমণ চালানো হয়েছে এভাবে, ‘অতএব তাদের জিজ্ঞেস করো, তোমার প্রতিপালকেরই কি সমস্ত কন্যা সন্তান, আর ওদের সমস্ত পুত্র সন্তান? আমি কি তাদের চোখের সামনেই ফেরেশতাদের কন্যা হিসেবে সৃষ্টি করেছি? (আয়াত ১৪৯-১৫৮) জাহেলী যুগের বিভিন্ন রকমের শেরেকের মধ্য থেকে এই বিশেষ ধরনের শেরেকটার সমালোচনা ছাড়া এ সূরায় সাধারণ মন্ধী সূরাগুলোর ন্যায় অন্যান্য আকীদার বিষয়ও আলোচিত হয়েছে । যেমন প্রাকৃতিক দৃশ্যাবলী দ্বারা তাওহিদী মতাদর্শের যথার্থতা প্রমাণ করা হয়েছে। বলা হয়েছে, ‘তোমাদের মাবুদ একজন । তিনি আকাশ পৃথিবী, উভয়ের মধ্যবর্তী যা কিছু আছে তার এবং পূর্ব দিকের প্রতিপালক ৷’ (আয়াত ৪-৫) দ্ার্থহীন ভাষায় এখানে বলা হয়েছে যে, কেয়ামতের দিন এই শেরেকই হবে আযাব ভোগ করার কারণ । ‘তারা সেদিন একই সাথে আযাব ভোগ করবে । আমি অপরাধীদের সাথে এ রকমই আচরণ করে থাকি ।' অনুরূপভাবে এ সূরায় পুনরুথান ও কেয়ামতের হিসাব নিকাশের বিষয়ও আলোচিত হয়েছে। যেমন 'তারা বলে, এতো সুস্পষ্ট যাদু । আমরা মরে-মাটি হয়ে যাওয়ার পর আবার পুনরুজ্জীবিত ..... ” এরপর এ প্রসংগে কেয়ামতের এক সুদীর্ঘ বিবরণ দেয়া হয়েছে। ওহী ও রেসালাতের বিষয়ে তাদের উক্তি উদ্ধৃত করে বলা হয়েছে, ‘আমরা একজন পাগল কবির জন্যে আমাদের মাবুদদের পরিত্যাগ করবো নাকি? অতপর এর জবাবে বলা হয়েছে, ‘বরং সে সত্য নিয়ে এসেছে এবং রসূলদের সত্য প্রতিপন্ন করেছে ।' | তাদের বিপথগামিতা ও প্রত্যাখ্যান প্রসংগে বেশ কয়েকজন নবীর কাহিনী বর্ণনা করা হয়েছে হযরত নূহ, হযরত ইবরাহীম, তার পুত্ররা, মূসা, হারুন, ইলিয়াস, লূত ও ইউনুসের কাহিনী উপস্থাপন করা হয়েছে। এ সব কাহিনীতে দেখানো হয়েছে কিভাবে আল্লাহ তায়ালা প্রত্যাখ্যানকারীদের আযাব দিয়ে পাকড়াও করে থাকেন। যেমন ‘তাদের পূর্বে পূর্ববর্তীঁদের অধিকাংশই বিপথগামী হয়েছে। আমি তাদের কাছে সতর্ককারীদের পাঠিয়েছি। দেখো, যাদেরকে সতর্ক করা হয়েছে তাদের কেমন পরিণতি হয়েছিলো তবে আমার একনিষ্ঠ বান্দাদের কথা স্বতন্ত্র ।' এ সব কাহিনীর মধ্যে বিশিষ্টতার দাবী রাখে পুত্র ইসমাঈলের সাথে হযরত ইবরাহীমের কাহিনী । এ কাহিনীতে আছে হযরত ইসমাঈলকে যবাই করার চেষ্টা ও তার পবিবর্তে দুম্বা কোরবানী হওয়ার কথা । এতে আল্লাহর আনুগত্য ও তার কাছে আত্মসর্পণের সবচেয়ে বিস্ময়কর সবচেয়ে মহৎ দৃশ্য দেখানো হয়েছে। এ আনুগত্য এতো উঁচুস্তরে পৌছেছে, যে একনিষ্ঠ ঈমান ছাড়া আর কোনোভাবে সেখানে পৌছা সম্ভব নয় । | ৩৭ সূন্পা আস সাফফ্ণাত (১২০১) পারা ২৩ মনযিল ৬ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।