আমাদের এই গ্রহটি । আর এই সূর্যটা কিঃ? সূর্যটা হচ্ছে একটিমাত্র ছায়াপথের অধীন দশ কোটি নক্ষত্রের মধ্যে একটি নক্ষত্র, সে নক্ষত্রটিকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে আমাদের নিকটবর্তী জগত । ' এই ছায়াপথ ছাড়াও মহাশূন্যে আরও অনেক ছায়াপথের অস্তিত্ব রয়েছে। জ্যোতির্বিদরা তাদের সীমিত দূরত্বের দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে এ পর্যন্ত দশ কোটি ছায়াপথের সন্ধান পেয়েছেন। এই সংখ্যা আরও বৃদ্ধি পাবে যদি দৃূরবীক্ষণ যন্ত্রের শক্তি বৃদ্ধি পায় । আমাদের ছায়াপথ এবং তার নিকটবর্তী ছায়াপথের মধ্যকার দৃরত্ব হচ্ছে প্রায় সাত শত পঞ্চাশ হাজার আলোকবর্ষ (এক আলোকবর্ষ হচ্ছে ছাব্বিশ বিলিয়ন মাইলের সমান) ৷ এ ছাড়াও বিশাল বিশাল বলয় দেখতে পাওয়া যায় যেগুলো কুয়াশাচ্ছন্ন মনে হলেও প্রকৃতপক্ষে সেগুলো হচ্ছে নক্ষত্রপুঞ্জ । আমাদের ক্ষুদ্র জ্ঞানে ও সীমিত দৃষ্টিশক্তিতে এই বিশাল সৌরজগতের এই সামান্য অংশই ধরা পড়েছে। এই অগণিত সৌরজগতের প্রতিটির রয়েছে নিজস্ব কক্ষপথ, যাকে কেন্দ্র করে এগুলো আবর্তিত হচ্ছে। আবার এদের কেন্দ্র করে আবর্তিত হচ্ছে অন্যান্য গ্রহ ৷ যেমন সূর্যকে কেন্দু করে পৃথিবী আবর্তিত হচ্ছে। এগুলো অবিরামভাবে ঘুরে চলেছে, ছুটে চলেছে, এক মুহূর্তের জন্যেও বিরাম নেই, বিরতি নেই এবং কোনো বিশৃংখলা নেই, গোলযোগ নেই ৷ যদি তাই হতো, তাহলে এই দৃশ্যমান জগত ধ্বংস হয়ে যেতো এবং সংঘর্ষ বেধে যেতো মহাশূন্যে ভাসমান এই বিশাল নক্ষত্রপুঞ্জগুলোর মাঝে । এই যে মহাশূন্য যেখানে ছোট ছোট কণার মতো কোটি কোটি গ্রহ-নক্ষত্র ভেসে বেড়াচ্ছে, এর চিত্রায়ন এবং কল্পনাও আমাদের পক্ষে সম্ভব নয়। কারণ এর বিশালতার কথা চিন্তা করতে গেলে' মাথা ঘুরে যায়। যে মহান সত্বা এই বিশাল জগত সৃষ্টি করে রেখেছেন তিনি কি মানুষকে পুনরায় সৃষ্টি করতে পারেন না? এই বিশাল জগতের তুলনায় মানুষের অস্তিত্ কতোটুকু? নিশ্চয়ই তিনি মহান সৃষ্টা, মহান জ্ঞানী । তিনি সব কিছুই পারেন। তার পক্ষে কোনো কিছুই অসম্ভব নয়। ছোট বড় সব » | কিছুই তার আওতাধীন কাজেই কোনো কিছুই সৃষ্টি করতে তাকে কোনো বেগ পেতে হয় না, কোনো কষ্ট করতে হয় না। কারণ, তিনি কেবল ‘হও’ নির্দেশ করতেই সব কিছু হয়ে যায় । ‘তিনি যখন' কোনো কিছু করতে ইচ্ছা করেন তখন তাকে কেবল বলে দেন, ‘হও’ আর তখনই তা হয়ে যায় ৷’ (আয়াত ৮২) ' এই কোনো ‘কিছু’ বলতে আকাশও হতে পারে অথবা পৃথিবীও হতে পারে। তেমনিভাবে একটি মশাও হতে পারে এবং পিঁপড়াও হতে পারে । মোটকথা, আল্লাহর নির্দেশ ‘হও’,-এর ক্ষেত্রে | সব কিছুই সমান৷ আল্লাহর নির্দেশের সামনে, আল্লাহর উচ্ছার সামনে কঠিন বলতে কিছু নেই, ‘ সহজ বলতেও কিছু নেই, কাছে বলতে কিছু নেই এবং দূরে বলতেও কিছু নেই । কোনো কিছুর অস্তিত্্ আল্লাহর কাম্য হলে তার জন্যে তার ইচ্ছা ও নির্দেশই যথেষ্ট । তবে আল্লাহ তায়ালা মানুষকে বুঝানোর জন্যে তার সীমিত জ্ঞান ও বিবেক বুদ্ধির উপযোগী পদ্থাই গ্রহণ করে থাকেন। আলোচ্য সূরার শেষ পর্যায়ে এসে সৃষ্টিকর্তা ও সৃষ্টিজগতের মধ্যকার সম্পর্কের প্রকৃতি বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে, ‘অতএব পবিত্র তিনি, যার হাতে সবকিছুর রাজতৃ্ এবং তারই দিকে তোমরা প্রত্যাবর্তিত হবে ।' (আয়াত ৮৩) আয়াতে ‘রাজত্ব’ শব্দ ব্যবহার করে গোটা সৃষ্টি জগতের প্রতিটি বস্তুর একচ্ছত্র মালিকানা ও নিয়ন্ত্রণ যে মহান আল্লাহর হাতেই ন্যস্ত, সেই কঠিন বাস্তব সত্যটির প্রতিই এখানে ইংগিত করা হয়েছে। এখানে আরও বলা হয়েছে যে, এই শক্তিধর .ও ক্ষমতাধর সত্ববার কাছেই সবাইকে ফিরে যেতে হবে। [তত হনললন ঠেক লন হত আলযল | www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।