যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

‘সে আমার সম্পর্কে এক অদ্ুত কথা বর্ণনা করে, অথচ সে নিজের সৃষ্টি ভুলে যায় .......... |” (আয়াত ৭৮-৭৯) কি সহজ ও স্বাভাবিক যুক্তি! কি চাক্ষুষ ও বাস্তব প্রমাণ! মানুষ কি মনে করে, পচা গলা ও চূর্ণ-বিচূৰ্ণ হাড়গুলোর তুলনায় এই এক ফোটা বীর্যের মাঝে খুব বেশী কিছু শক্তি, সম্ভাবনা বা মূল্য রয়েছে? সে বীর্য থেকেই কি মানুষের সৃষ্টি হয়নি? এই বীর্যই কি তার প্রথম উৎপত্তির কারণ নয়ঃ যে মহান সত্বা এই এক ফোটা বীর্যকে মানুষে রূপান্তরিত করেছেন এবং তাকে প্রকাশ্য বিতর্ককারী রূপে সৃষ্টি করেছেন সেই সত্ত্বার কি ক্ষমতা নেই, পচা গলা হাড়ের মাঝে পুনরায় জীবন সঞ্চার করার এবং পূর্ণাংগ জীবে পরিণত করার? নিশ্চয়ই আছে। আর এটা এতোই সহজ ও বাস্তব যা প্রশ্রাতীত । এর পরও কেন এতোসব বিতর্ক? এই বিতর্কের জবাবে বলা হচ্ছে, ‘বলো, যিনি প্রথম বার সেগুলোকে সৃষ্টি করেছেন, তিনিই জীবিত করবেন, তিনি সর্বপ্রকার সৃষ্টি সম্পর্কে সম্যক অবগত ।’ (আয়াত ৭৯) আল্লাহর সৃষ্টির ক্ষমতা ও যোগ্যতার বিষয়টিকে আরও সুস্পষ্টর্লপে তুলে ধরার জন্যে পরবর্তী আয়াতে বলা হচ্ছে, যিনি তোমাদের জন্যে সবুজ বৃক্ষ থেকে আগুন উৎপন্ন করেন, তখন তোমরা তা থেকে আগুন জ্বালাও ৷' (আয়াত ৮০) আলোচ্য আয়াতে যে বিষয়টির প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে তা সত্যিকার অর্থেই বিস্ময়কর ৷ মানুষ প্রতিদিন এই বিস্ময়কর বিষয়টির সম্মুখীন হচ্ছে, কিন্তু সেটা গভীরভাবে তলিয়ে দেখছে না। সত্যিই অদভুত ব্যাপার যে, কাচা ও তরতাজা গাছগুলোর পরস্পরের সাথে ঘর্ষণের ফলে আগুনের সৃষ্টি হয়। আবার সেই গাছগুলোই সেই আগুনের ইন্ধনে পরিণত হয়ে পড়ে । গভীর বৈজ্ঞানিক পর্যবেক্ষণের মাধ্যমে প্রমাণিত যে, বৃক্ষ-তরু-লতা সৌরশক্তি থেকে তাপ শুষে নিয়ে তা জমা করে রাখে ৷ পরবর্তীতে যখন গাছগুলোর মাঝে ঘর্ষণের সৃষ্টি হয় তখন তা থেকে আগুন উৎপন্ন হয়, ঠিক যেমন জ্বালানোর ফলে আগুনের সৃষ্টি হয়। অথচ গাছগুলো থাকে একদম কাচা ও তরতাজা । এই বৈজ্ঞানিক পর্যবেক্ষণ বিষয়টিকে মানুষের কাছে আরও সুস্পষ্ট এবং আরও জাজবল্যমান সত্যরূপে তুলে ধরেছে। বৃক্ষ-তরুলতার মাঝে এই যে দাহ্য ক্ষমতা তা মহান সৃষ্টিকর্তার অপার কুদরতেরই বাস্তব নিদর্শন । তিনি বস্তুনিচয়কে কেবল সৃষ্টিই করেননি; বরং সেগুলোকে স্বধর্মে পরিচালিতও করেছেন, কিন্তু আমরা বস্তুজগতকে এই খোলা দৃষ্টিভংগি নিয়ে দেখি না, এগুলো নিয়ে গভীরভাবে চিন্তাও করি না, আর সে কারণেই এর বিস্ময়কর রহস্যও আমাদের সামনে উদ্বাটিত হয় না এবং জগত সুষ্টার সন্ধানও আমরা পাই না, কিন্তু আমরা যদি খোলা হৃদয়-মন নিয়ে প্রকৃতির সাথে একাত্ম হয়ে যেতাম তাহলে এই প্রকৃতিই আমাদের সামনে উন্মোচিত করে দিতো না জানা অনেক তথ্য ও রহস্য এবং আমরা প্রতিনিয়ত উপলব্ধি করতে পারতাম প্রকৃতির নিরবিচ্ছিন্ন প্রার্থনা ও গুণ কীর্তন । পরবর্তা আয়াতে গোটা মানব জাতির সামনে আল্লাহর শক্তি ক্ষমতার নিদর্শন তুলে ধরা হয়েছে এবং জন্ম ও পুনর্জন্মের বিষয়টি প্রতিষ্ঠিত করা হয়েছে । বলা হয়েছে, ‘যিনি নভোমন্ডল ও ভূমন্ডল সৃষ্টি করেছেন তিনি কি তাদের অনুরূপ সৃষ্টি করতে সক্ষম নন? সহা, তিনি মহাসষ্টা, সর্বজ্ঞ ৷’ (আয়াত ৮১) ইহজগত ও উৰ্ধ্বজগত্‌ হচ্ছে এক বিস্ময়কর জগত বিশাল জগত, এবং রহস্যময় জগত ৷ এই যে পৃথিবী, যার বুকে আমরা বাস করছি এবং আমাদের সাথে আরও কোটি কোটি প্রাণী বাস করছে, এর আয়তন সম্পর্কে আমরা কতোটুকু জানতে পারি? এর প্রকৃতি সম্পর্কে কতোটুকু জানতে পেরেছি? এ পর্যন্ত যতোটুকু জানতে পেরেছি তা নিতান্তই নগণ্য ৷ এই পৃথিবীটা হচ্ছে সূর্যের অধীনস্থ একটি ছোট্ট গ্রহ মাত্র । সূর্যের আলো ও তাপের মাঝেই টিকে আছে পৃথিবী নামক _ততল্লহনলল_ ঠেস লন ত আলন্যল = ]| বিলান্স ১৭তম ১৫৮Ww.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।