শেরেকের আকারে হয় আবার কখনও জাহেলিয়াতের আকারে হয়। তাই নির্ভেজাল ও খাটি তাওহীদের বিশ্বাস ব্যতীত মানবতার মুক্তি নেই, রক্ষা নেই । এই বিশ্বাসের ধারক বাহক হয়ে একমাত্র আল্লাহরই এবাদাত বন্দেগী করতে হবে, একমাত্র তারই সাহায্য কামনা করতে হবে, একমাত্র তার ওপরই ভরসা করতে হবে, একমাত্র তারই আনুগত্য করতে হবে এবং সন্মান ও শ্রদ্ধার জন্যে একমাত্র তার সামনেই মাথা নত করতে হবে। পরবর্তী আয়াতে রসূলুল্লাহ (স.)-কে লক্ষ্য করে বলা হচ্ছে, ‘অতএব তাদের কথা যেন ৷" (আয়াত ৭৬) শোক্র আদায়. করে না এবং যারা আল্লাহকে স্মরণ করে না তাদের অসৎ আচরণ ও কথাবার্তায় রসূল যেন মনোক্ষুণব না হন, সে জন্যে তাকে আশ্বস্ত করা হচ্ছে এবং বলা হচ্ছে যে, ওদের সব কিছুই আল্লাহর সামনে উন্যক্ত। ওরা যে সব ফন্দি-ফিকির করে, যেসব চক্রান্ত করে তা সবই আল্লাহর চোখের সামনে রয়েছে। কাজেই ওরা রসূলের কোনোই ক্ষতি করতে পারবে না। শক্তিধর মহান আল্লাহ ওদের ঘেরাও করে রেখেছেন। যখন মানুষ আল্লাহর ওপর ভরসা রাখে এবং বিশ্বাস করে যে, আল্লাহদ্রোহীদের প্রকাশ্য অপ্রকাশ্য সব কিছুই আল্লাহর চোখের সামনে রয়েছে, তার হাতের মুঠোর ভেতরে রয়েছে, তখন সে কোনো কিছুকেই ভয় করে না। আর এভাবেই আপদে বিপদে ও কঠিন মুহূর্তে মানুষ সান্তনা খুঁজে পায়। পরবর্তী আয়াতে শেষ বিচারের দিনে পুনর্জন্ম ও পুনরুথান কিভাবে ঘটবে এবং তা কতটুকু যুক্তিসংগত, সে ব্যাপারে আলোচনা করা হয়েছে। বলা . হয়েছে, “মানুষ কি দেখে না যে, আমি তাকে সৃষ্টি করেছি বীর্য থেকে, অতপর তখনই সে হয়ে |" (আয়াত ৭৭-৮২) এখানে প্রথমেই মানুষকে তার নিজের সৃষ্টি রহস্য সম্পর্কে চিন্তা করতে বলা হয়েছে। কিভাবে তার উৎপত্তি হলো, কি ভাবে তার বিবর্তন ঘটলো, এসব বিষয় তার জীবনের এক জ্বলন্ত বস্তবতা ৷ এই বাস্তবতা মানুষ তার জীবনে অহরহ প্রত্যক্ষ করছে, অনুভব করছে, কিন্তু এর তাৎপর্য সম্পর্কে সজাগ হচ্ছে না । সে এর দ্বারা বুঝতে চেষ্টা করছে না যে, যে আল্লাহ তাকে জীবন দান করেছেন তিনিই মৃত্যুর পর তাকে পুনরায় জীবিত করবেন এবং তাকে হাশরের ময়দানে এনে দাড় করাবেন, এটা সেই মহান আল্লাহরই ওয়াদা । বলা হয়েছে, “মানুষ কি দেখে না যে, আমি তাকে সৃষ্টি করেছি বীর্য থেকে?’ যে বীর্ষকে মানুষ নিজেদের অস্তিত্বের মূল বলে সন্দেহাতীতভাবে বিশ্বাস করে সেই বীর্যের প্রকৃত রূপটা কি? নিসন্দেহে এটা হচ্ছে এক ফোটা না-পাক তরল পদার্থ । সাধারণত এর কোনো *| "চাহিদা নেই, কোনো মূল্য নেই । এর এক একটি ফোটার মাঝে থাকে হাজার হাজার কোষ । এই হাজার হাজার কোষের মধ্য থেকে মাত্র একটি কোষ দ্বারা জ্রণের সৃষ্টি হয়। আর এই জ্রণই পর্যায়ক্রমে মানুষের রূপ ধারণ করে। অথচ এই মানুষই কিন্তু সৃষ্টির সাথে সাথে স্বয়ং তার সৃষ্টার | সাথে তর্ক-বির্তকে লিপ্ত হয় এবং তার কাছেই তার অস্তিত্বের দলীল প্রমাণ দাবী করে। বলাবাহুল্য আল্লাহর সৃজনশীল শক্তিই এই নিকৃষ্ট তরল পদার্থ থেকে সেই প্রকাশ্য বিতর্ককারীকে সৃষ্টি করছে। কি বিরাট ব্যবধান তার উৎপত্তি ও শেষ পরিণতির মাঝে! অথচ সে | এই সৃজনশীল শক্তিকেই বিলুপ্তি ও ধ্বংসের পর পুনজী্বন ও পুনরুথান করার ব্যাপারে অক্ষম বলে মনে করে। ওদের বক্তব্য সম্পর্কে বলা হয়েছে, | ৩৩৬ সূরা ইয়াসীন ০১১১১) পার্থা ২৩ মনখিল ৫ www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।