যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

_______________ তাফসীর ফী যিলালিল কোরআন | মানুষের নিয়ন্ত্রণে থেকে তার বিভিন্ন প্রয়োজন মেটানোর যোগ্যতা ও মানসিকতা এ সবের কোনো | কিছুই করার ক্ষমতা মানুষের মাঝে নেই । কারণ, গোটা মানব জাতি একত্রিত হয়েও একটি মাছি সৃষ্টি করার ক্ষমতা রাখে না, এমনকি মাছিকে নিয়ন্ত্রণ করার বা বশে আনার ক্ষমতাও তাদের নেই, | যদি মাছির মাঝে সেই বৈশিষ্ট্য ও শগুণ আল্লাহ তায়ালা সৃষ্টি না করেন । এতো সবের পরেও কি তারা কৃতজ্ঞ হবে না? মানুষ যখন এ সব বিষয় পবিত্র কোরআনের আলোকে এবং এই বিশেষ দৃষ্টিভংগিতে দেখার | চেষ্টা করে, তখন সে তাৎক্ষণিকভাবে অনুভব করতে পারে যে, সে আল্লাহর অসংখ্য নেয়ামতের মাঝে ডুবে আছে, তার আশপাশের প্রতিটি বস্তুর মাঝে এই নেয়ামতের পরিচয় সে দেখতে পাবে। যে মুহূর্তে সে কোনো সওয়ারীর ওপর আরোহণ করবে, অথবা এক টুকরো গোশ্ত মুখে তুলে নেবে, অথবা এক চুমুক দুধ পান করবে, অথবা এক টুকরো মাখন অথবা পনির খাবে, অথবা রেশমী বা পশমী কোনো কাপড় পরবে, সেই মুহুর্তেই তার মনের মাঝে এক বিশেষ অনুভূতির স্পর্শ অনুভব করবে, যে অনুভূতির মাঝে রয়েছে সৃষ্টার অস্তিত্বের প্রতিচ্ছবি এবং তার রহমত ও নেয়ামতের সুস্পষ্ট অভিব্যক্তি । এই অনুভূতি আরও গভীর হবে যখন সে তার আশপাশের বস্তুগুলোর দিকে তার দৃষ্টি ফেরাবে এবং এই বিশাল জগতের কোনো জীবস্ত অথবা জড় বস্তু ব্যবহার করবে শুধু তাই নয়; বরং সে আজীবন আল্লাহর মহিমা ও প্রশংসা বর্ণনা করবে এবং [ দিন-রাতের প্রতিটি মুহুর্তে আল্লাহর এবাদাত বন্দেগীতে আত্মনিয়োগ করবে । কিন্তু মানুষ অকৃতজ্ঞ! আল্লাহর এতো সব নেয়ামত ভোগ করার পরও এদের অনেকেই দেবদেবীর পূজা অর্চনা করে। তাদেরকেই আল্লাহর পরিবর্তে মাবুদ মনে করে। এদের সম্পর্কে | বলা হয়েছে, ‘তারা আল্লাহর পরিবর্তে অনেক উপাস্য গ্রহণ করে নিয়েছে যাতে তারা সাহায্য প্রাপ্ত হতে |. পারে। (আয়াত ৭৪-৭৫) শৌত্তলিকুতাক্স বিবিধ রূপ অতীতে কোনে মূর্তি বা প্রতিমা অথবা কোনো বৃক্ষ বা কোনো গ্রহ বা কোনো ফেরেশতা বা জ্বিন জাতির পূজা-অর্চনা করা হতো । পৌত্তলিকতার অস্তিত্ব এখনও পৃথিবীর কোনো কোনো | অঞ্চলে দেখা যায়, কিন্তু যারা এসবের পূজা-অর্চানা করে না তারাও কিন্তু পুরোপুরি তাওহীদবাদী হতে পারছে না । কারণ এদের অনেকেই আল্লাহ ব্যতীত অন্য যে কোনো শক্তির ওপর আস্থা রাখে, বিশ্বাস রাখে তারা গায়রুল্লাহর ওপর ভরসা করে। এগুলোও শেরেক । স্থান কালভেদে শেরেকেরও পরিবর্তন ঘটে । অতীতে মানুষ নিজেরাই কাল্পনিক দেব দেবীর রক্ষণাবেক্ষণ ও দেখাশুনা করতো ৷ অর্থাৎ তারা নিজেরাই এ সবের রক্ষক ছিলো, প্রহরী ছিলো। সে দিকে ইংগিত করেই বলা হয়েছে, তাদের এগুলোর বাহিনীরূপে উপস্থিত করা হবে, কি হাস্যকর ব্যাপার! কি নীচুতা ও দীনতা । বর্তমান যুগে অধিকাংশ মানুষ বাহ্যিক দিক থেকে এই নীচুতার উর্ধ্বে ওঠলেও প্রকৃতপক্ষে তারা এখনও অতীতকালের কাল্পনিক দেব দেবীর পূজা আর্চনার স্তরেই পড়ে রয়েছে। যারা বর্তমান যুগের স্বৈরাচার ও যুলুমবাজ শাসকগোষ্ঠীকে দেবতার পর্যায়ে মনে করে তারা মূর্তিপূজকদের স্তর থেকে খুব বেশী উর্ধ্বে নয়। কারণ, এরাও স্বৈরাচারদের রক্ষক ও প্রহরী এবং একই সাথে তাদের | পূজারীও । মোটকথা পৌত্তলিকতা একাধিক রূপে প্রকাশ পায়। তাওহীদের বিশ্বাসে যখনই কোনো বিশৃংখলা দেখা দেবে তখনই বুঝতে হবে, পৌত্তলিকতার আবির্ভাব ঘটেছে। এই আবির্ভাব কখনও | [৩৬ সুনা হলালীল ১১ বব লান্মা দত মলখিল < }| www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।