বাসনা । অপরদিকে নবুওতকে বলতে পারি উর্ধ্বলোক হতে প্রেরিত হেদায়াতের আলোকবর্তিকা । বলা হয়েছে, ‘এটা এক উপদেশ ও প্রকাশ্য কোরআন বৈ কিছু নয়, ‘ (আয়াত ৬৯) এখানে একই বস্তুর জন্যে দুটো বিশেষণ উল্লেখ করা হয়েছে। একটি হচ্ছে উপদেশ আর অপরটি হচ্ছে কোরআন । অর্থাৎ কার্যকারিতার দিক থেকে এটি উপদেশ আর তেলাওয়াত বা আবৃত্তির দিক থেকে কোরআন । উপদেশ বা স্মরণ হচ্ছে হৃদয়ের ব্যাপার আর তেলাওয়াত বা আবৃত্তি হচ্ছে জিহ্বার ব্যাপার । এই মহাগ্রন্থটি যে বিশেষ উদ্দেশ্যে অবতীর্ণ করা হয়েছে তা হলো, ‘যেন তিনি সতর্ক করেন জীবিতকে এবং যেন কাফেরদের বিরুদ্ধে অভিযোগ প্রতিষ্ঠিত হয় ।' (আয়াত ৬০) পবিত্র কোরআন এখানে জীবনের বিপরীতে কুফর শব্দের উল্লেখ করে এ কথা বুঝাতে চায় যে, কুফর হচ্ছে প্রকৃতপক্ষে মৃত্যুরই নামাস্তর। অপরদিকে ঈমান হচ্ছে জীবন । এরপর এই মহাগ্রন্থ | রসূলুল্লাহ (স.)-এর প্রতি কেন অবতীর্ণ করা হলো, সে সম্পর্কে বলা হচ্ছে যে, এর মাধ্যমে তিনি | জীবনীশক্তির অধিকারী লোকদের সতর্ক করবেন। কারণ, জীবনীশক্তির অধিকারী লোকেরাই | কেবল কোরআনের হেদায়াত দ্বারা উপকৃত হতে পারবে এবং তাদের সতর্ক করলে কাজ হবে। আর যারা আল্লাহদ্রোহী ও কাফের তারা তো মৃত । কাজেই সতর্ককারীর কথা তাদের কানে পৌঁছবে না; বরং তাদের ক্ষেত্রে কোরআনের বাণী হচ্ছে প্রাপ্য শাস্তির ঘোষণাপত্র । এর মাধ্যমে | তাদের প্রাপ্য শাস্তির বিষয়টি চূড়ান্ত করা হয়, প্রতিষ্ঠিত করা হয়। কারণ, আল্লাহ তায়ালা কাউকে |. কেবল তখনই শাস্তি দেন যখন তার কাছে এশী বাণী পৌছার পরও সে জেনে শুনেই তা অস্বীকার করে। ফলে তার কাছে আর কোনো যুক্তি থাকে না, কোনো ওযর আপত্তি থাকে না। আর তখনই আল্লাহ তায়ালা তাকে পাকড়াও করেন এবং ধ্বংস করে দেন। এর মাধ্যমে আল্লাহ তায়ালা বিশ্ববাসীকে জানাতে চান যে, কোরআনের প্রশ্বে মানুষ দু'ভাগে বিভক্ত । এক দল এর আহ্বানে সাড়া দেয়; সুতরাং তারা জীবনীশক্তির অধিকারী । আর দ্বিতীয় দল এর আহ্বানে সাড়া দেয় না; সুতরাং তারা জীবনীশক্তি থেকে বঞ্চিত, তারা মৃত । এই দলটির জানা | উচিত তাদের ব্যাপারে আল্লাহর ঘোষণা চূড়ান্ত; আল্লাহর আযাব তাদের ক্ষেত্রে অবধারিত । এরপর একক উপাস্যের বিষয়টি আলোচনা করা হচ্ছে। এই আলোচনায় বিভিন্ন মানবগোষ্ঠীর প্রসংগও এসেছে, যাদের অসংখ্য নেয়ামত দান করার পরও তারা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে | না। বলা হয়েছে, ‘তারা কি দেখে না, তাদের জন্যে আমি নিজ হাতের তৈরী বস্তুর দ্বারা চতুষ্পদ জু সৃষ্টি করেছি ............ (আয়াত ৭১-৭৬) তারা কি দেখে না? কারণ এখানে সব কিছুই তো তাদের চোখের সামনে রয়েছে। কোনো কিছু তো অদৃশ্য নেই, নাগালের বাইরে নেই এবং এমন অস্পষ্ট দুর্বোধ্যও নয় যে, তা বুঝার জন্যে | চিন্তা করতে হবে, মাথা ঘামাতে হবে। এই যে চতুষ্পদ জন্তু, এগুলো আল্লাহ তায়ালাই তো তাদের জন্যে সৃষ্টি করেছেন এবং তাদের করায়ত্ত করে দিয়েছেন, তাদের এগুলোর মালিক বানিয়ে দিয়েছেন। ফলে তারা এগুলো নিজেদের বাহন হিসেবে ব্যবহারে, এগুলোর দুধ পান করে এবং এগুলো দ্বারা বিভিন্ন ভাবে উপকৃত হয়। এই সবই তো আল্লাহরই কুদরত, তারই কর্ম, তীরই কৌশল । আর এই কুদরত ও কৌশলের ফলেই তিনি মানুষ এবং চতুষ্পদ জত্তুদের মাঝে দুটো ভিন্ন ভিন্ন গুণ ও যোগ্যতা সৃষ্টি করেছেন। মানুষের মাঝে সৃষ্টি করেছেন চতুষ্পদ জন্তুকে নিয়ন্ত্রণ করার শক্তি এবং এর দ্বারা উপকৃত হওয়ার যোগ্যতা, আর চতুষ্পদ জত্তুর মাঝে সৃষ্টি করেছেন: | ৩৩৬ সূস্না ইস্মাসীন (১১০) ___________ পান্থা ২৩ মনখিশ ৫ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।