হাতই সবুজ গাছ থেকে আগুন উৎপন্ন করেছে। এই হাতই আসমান ও যমীন সৃষ্টি করেছে। পরিশেষে গোটা সৃষ্টিজগতের মালিকানা এই হাতেই ন্যস্ত হবে। আয়াতের শেষ বক্তব্যে এই সত্যই প্রতিধ্বনিত হয়েছে। আলোচ্য সূরার গোড়াতে ওহীর প্রসংগ নিয়ে আলোচনা করতে গিয়ে বলা হয়েছিলো, ‘নিশ্চয়ই তুমি প্রেরিত রসূলদের একজন । সরল পথে প্রতিষ্ঠিত । কোরআন পরাক্রমশালী ' পরম দয়ালু আল্লাহর তরফ থেকে অবতীর্ণ । যাতে আপানি.............. । (আয়াত ৩-৬) এখন এই ওহী সম্পর্কিত একটি গুজব ও মিথ্যা প্রচারণার উত্তর দেয়া হচ্ছে। কেউ কেউ মনে করতো এবং প্রচার করে বেড়াতো, রসূলুল্লাহ (স.) হচ্ছেন একজন কবি এবং তিনি কোরআনের বরাত দিয়ে যা কিছু বলেন ও শুনান সেগুলো কবিতা ছাড়া আর কিছুই নয় । অথচ কোরায়শ | বংশীয় নেতৃস্থানীয় ব্যক্তিরা বিষয়টি ভালো করেই জানতো যে, মোহাম্মদ (স.)-এর কাছে যে বাণী আসছে তার ভাব ও ভাষা সম্পূর্ণ ভিন্ন, তাদের ব্যবহৃত ভাষার সাথে এর যথেষ্ট পার্থক্য রয়েছে। তাছাড়া কোরআনের বাণী আর কবিতার ভাষার মধ্যকার পার্থক্য বুঝার মতো জ্ঞান তাদের ছিলো | না এমন নয়। কিন্তু তা সত্তেও সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করার উদ্দেশ্যে একটি দল মোহাম্মদ (স.) ও তার নতুন দ্বীনের বিরুদ্ধে মিথ্যা প্রচারণার যুদ্ধ ঘোষণা করে দেয়। এই প্রচারণার হাতিয়ার হিসেবে তারা পবিত্র কোরআনের ছন্দময় ও আবেগপূর্ণ বর্ণনাভংগি ব্যবহার করে। কারণ, এর ফলে জনগণকে বিভ্রান্তির সহজ শিকারে পরিণত করা সম্ভব হতো । তাদের পক্ষে তখন কোরআনের ভাষা ও কাব্যের ভাষার মধ্যকার পার্থক্য নির্ণয় করা কঠিন হয়ে যেতো । এখানে আল্লাহ তায়ালা অস্বীকার করে বলছেন যে, তিনি তার রসূলকে কবিতা শিক্ষা দেননি, আর তিনি যদি শিক্ষা নাই দিয়ে থাকেন তা হলে তার পক্ষে তা জানা সম্ভব নয় । কারণ, আল্লাহ তায়ালা যা জানান, ততোটুকুই মানুষ জানতে পারে। এরপর আল্লাহ তায়ালা সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন যে, কবিতা নবী-রসূলদের জন্যে শোভা পায় না। কারণ, কাব্যের নিয়ম নীতির সাথে নবুওতের নিয়ম নীতির কোনো মিল নেই । কাব্য হচ্ছে আবেগনির্ভর । এর ভাষাও হয় আবেগধর্মী, আর এটা জানা কথা, আবেগ পরিবর্তনশীল, প্রতি মুহুর্তে এর ওঠানামা হয়। অপরদিকে নবুওত হচ্ছে ওহীনির্ভর, আর এই ওহী হচ্ছে স্থির নিয়ম-নীতি ও সরল-সোজা পথের ওপর প্রতিষ্ঠিত । এর পেছনে রয়েছে আল্লাহর চিরন্তন বিধান যা গোটা সৃষ্টিজগত নিয়ন্ত্ৰণ করছে। সাময়িক ভাবাবেগের কারণে এতে কোনো পরিবর্তন পরিবর্ধন হয় না। অপরদিকে কাব্য আবেগ অনুভূতির সাথে তাল মিলিয়ে প্রতিনিয়ত পরিবর্তিত হয় এবং কোনো এক অবস্থায় টিকে থাকেনা । তাছাড়া নবুওত হচ্ছে আল্লাহর সাথে স্থায়ী যোগাযোগের নাম, ওহীর মাধ্যমে আল্লাহর কাছ থেকে সরাসরি বাণীপ্রাপ্তির নাম এবং জীবনকে আল্লাহমুখী করার অবিরাম প্রচেষ্টার নাম । অপরদিকে কাব্যের সর্বোচ্চ রূপ হচ্ছে নান্দনিকতা ও পরিপূর্ণতার প্রতি মানবীয় আকাংখার বহিপ্রকাশ, তার মাঝে থাকে মানবীয় দুর্বলতা এবং চিন্তা চেতনার সীমাবদ্ধতা, কিন্তু এই কাব্যই যখন নিচু স্তরে নেমে আসে তখন তা পর্যবসিত হয় নিছক আবেগ ও কামনায়, যাতে থাকে দেহের উল্লাস ও রক্ত মাংসের উদ্যমতা । এই পরিপ্রেক্ষিতে বলা যায়, নবুওত ও কাব্য হচ্ছে সম্পূর্ণ বিপরীতধর্মী দুটো জিনিস । উচ্চমাগীয় কাব্যকে বলতে পারি ধূলির ধরা হতে উদিত অনুরাগ ও | ৩৩৬ সুক্ৰা ইয়াসীন ০১০৯১১) পার্থা ২৩ মনখিশল ৫ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।