এবং তাদের পা সাক্ষ্য দিচ্ছে। অবশ্য আল্লাহ ইচ্ছা করলে তাদের সাথে অন্য ব্যবহারও করতে পারতেন, তাদের ওপর ভিন্ন ধরনের শাস্তিও প্রয়োগ করতে পারতেন। নিচের আয়াতে সে জাতীয় দুটো শাস্তির কথা উল্লেখ করে বলা হয়েছে, ‘আমি ইচ্ছা করলে তাদের দৃষ্টিশক্তি বিলুপ্ত করে দিতে পারতাম ৷’ (আয়াত ৬৬-৬৭) ওপরের আয়াতে যে শাস্তির কথা বলা হয়েছে তা কেবল শাস্তিই নয়; বরং তা এক ধরনের বিদ্বপ এবং উপহাসও। সত্যকে যারা অস্বীকার করেছিলো তাদের বিদ্রপ করা হচ্ছে এবং যারা উপহাস করে বলতো, ‘তোমরা সত্যবাদী হয়ে থাকলে বলো, সেই ওয়াদা করা আযাব কখন আসবে’ তাদের এখন উপহাস করা হচ্ছে৷ প্রথম দৃশ্যে আমরা অপরাধীদের দৃষ্টিশক্তি রহিত অবস্থায় দেখতে পাই । এই অবস্থায়ও তারা জান্নাতের পথ পাড়ি দেয়ার জন্যে ভিড় জমাবে, হুড়োহুড়ি করবে, কিন্তু বার বার হোচট খেয়ে পড়ে যাবে, অন্ধের ন্যায় হাতড়াতে থাকবে । কারণ, তারা তো কিছুই দেখতে পারবে না৷ তাদের দৃষ্টিশক্তি তো ছিনিয়ে নেয়া হবে। দ্বিতীয় দৃশ্যে আমরা এসব অপরাধীদের নিজ নিজ জায়গায় পাথরের মূর্তির ন্যায় অনড় ও স্থবির দেখতে পাই । নড়াচড়া করার মতো শক্তি তাদের নেই । অথচ এই কিছুক্ষণ আগেও তারা দৌড়াদৌড়ি করেছে, হুড়োহুড়ি করেছে। দুটো দৃশ্যেই এদের খেলনা বা পুতুলের মতো মনে হবে, তাদের এ জাতীয় অবস্থা হাসি তামাশার সৃষ্টি করবে। অথচ এরাই এককালে আল্লাহর ওয়াদা করা আযাবের বিষয় নিয়ে ঠাউ্টা-মঙ্করায় মেতে ওঠতো । ওপরে যে অবস্থার কথা বর্ণনা করা হয়েছে তা ঘটবে সেই চরম মুহূর্তটিতে, যার আগমনের জন্যে ওরা অস্থির হয়ে অপেক্ষা করছিলো, কিন্তু ওদের যদি পৃথিবীর বুকেই দীর্ঘ আয়ু দিয়ে টিকিয়ে রাখা হতো এবং নির্ধারিত চরম মুহূর্তটি কিছু কালের জন্যে স্থগিত রাখা হতো, তাহলে ওরা আর এক আপদের সম্মুখীন হতো যে আপদের চেয়ে তাদের মৃত্যুই ভালো । কারণ, এই দীর্ঘ আয়ুর কারণে ওদের চরম বার্ধক্যের বোঝা বয়ে বেড়াতে হবে এবং দৈহিক শক্তি ও বোধশক্তি হারিয়ে বসতে হবে। সে প্রসংগে বলা হচ্ছে, ‘আমি যাকে দীর্ঘ জীবন দান করি, তাকে সৃষ্টিগত পূর্বাবস্থায় ফিরিয়ে নেই । তবুও কি তারা বুঝে না? (আয়াত ৬৮) শৈশবের অবস্থায় ফিরিয়ে যাওয়ার নামই হচ্ছে বার্ধক্য । যদিও বৃদ্ধদের মাঝে শিশুদের সেই লাবণ্য, কোমলতা ও নিষ্পাপ আচরণ থাকে না। তবুও তাদের অনেক আচরণই শিশুসুলভ হয়ে থাকে । বয়সের ভারে তাদের স্মৃতিশক্তি লোপ পায়। ফলে অনেক জানা কথাই স্মৃতি থেকে হারিয়ে যায়। দৈহিক শক্তিও লোপ পেয়ে যায়। চিন্তা করার শক্তিও হারিয়ে ফেলে ধারণ ক্ষমতাও স্তিমিত হয়ে আসে ৷ শিশুদের যে অবস্থা হয় সেই অবস্থাই তাদেরও পেয়ে বসে । তবে পার্থক্য শুধু এতোটুকু যে, শিশুদের আধো আধো বোলও শুনতে ভালো লাগে, ওদের বোকামিও মানুষের মনে আনন্দ দেয়, কিন্তু বৃদ্ধ লোকদের ছেলেমি কেউ ভালো চোখে দেখে না, তাদের বোকামিও কেউ সহজে মেনে নিতে চায় না । হয়তো অনেকে করুণাবশত তাদের এসব আচরণ মেনে নেয়, কিন্তু অন্যরা এগুলো নিয়ে রীতিমত হাসি ঠাষ্টায় মেতে ওঠে । মৃত্যুর পরবর্তী জীবনের কঠিন শাস্তি এবং বার্ধক্যজনিত শাস্তি এই দুই ধরনের শাস্তিই কাফের মোশরেকদের জন্যে অপেক্ষা করছে, যাদের ভাগ্যে ঈমান জুটেনি, যাদের আল্লাহ তায়ালা হেদায়াতের গৌরবে ভূষিত করেননি । তত সলা হনলআ্মাল চৈ) লন ভত আলনল হ www.bolkitab.blogspot.com
— পৃষ্ঠা ১০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।