‘(সেদিন) অবশ্যই জারাতের অধিবাসীরা মহা আনন্দে ....... সালাম (বর্ষিত হোক) ৷’ (আয়াত ৫৫-৫৮) অর্থাৎ, ওরা ব্যস্ত থাকবে নেয়ামতভরা জান্নাতের মধ্যে, আল্লাহর মহাদান ও পুরস্কার পেয়ে তারা পরম পুলকিত থাকবে। স্িগ্ধ ছায়াঘেরা পরিবেশে উপবিষ্ট থেকে তারা মৃদুমন্দ গতিতে প্রবাহমান মধুর বাতাসের স্বাদ গ্রহণ করতে থাকবে । আর তারা ও তাদের সংগীরা মহা আরামের সাথে হেলান দেয়া অবস্থায় উপবিষ্ট থাকবে সেই মহাসম্মানজনক আসনে । সেখানে তাদের জন্যে উপাদেয় ফলমূল থাকবে, সেখানে তাদের জন্যে আরও থাকবে সেসব ভোগ্য সামগ্রী যা তারা চাইতে থাকবে আর তাদের সেসব জিনিসও দেয়া হবে পাওনা হিসাবে যেসব জিনিসের জন্যে তারা দাবী জানাতে থাকবে। আর সকল কিছু স্বাদযুক্ত জিনিসের সাথে তাদের মধ্যে থাকবে জান্নাতের মালিকানা লাভের মহাসম্মান। অতপর তাদের রবের পক্ষ থেকে উচ্চারিত হতে থাকবে শান্তি শান্তি ৷’ এইভাবে তাদের জন্যে বিশেষভাবে বর্ষণ করা হবে শাস্তিবাণী, অর্থাৎ তাদের প্রদত্ত অভ্যর্থনা জানানোর ভাষা হিসাবে ব্যবহার করা হবে “শাস্তি শান্তি৷’ মহাদয়াময় আল্লাহর পক্ষ থেকে দেয়া হবে তাদের এই মধুময় অমীয় বাণী । অপৱদের অবস্থা হবে এই যে, তাদের হিসাব নিকাশের অবস্থানটি সহজে শেষ হয়ে যাবে না; বরং তাদের প্রতি ভর্সনা তিরস্কার অবিরতভাবে চলতেই থাকবে । বলা হবে, ‘হে অপরাধীরা, আজ তোমরা পৃথক হয়ে যাও.......... |" (আয়াত ৫৯-৬৪) এখানে অপরাধীদের লাঞ্ছিত অপমানিত করা হয়েছে। মোমেনদের দল থেকে তাদের পৃথক হয়ে যাওয়ার জন্যে বলা হয়েছে। এই অপরাধীদের পরের আয়াতে ‘আদমের সন্তান’ বলে সম্বোধন করা হয়েছে। এটা করা হয়েছে তাদের তিরস্কার ও ভংসনা করার উদ্দেশে, অর্থাৎ তোমরা আদমের সন্তান হয়ে সেই শয়তানেরই আনুগত্য করছো যে তোমাদের পিতা আদমকে চক্রান্ত করে বের করে এনেছিলো। সে তো তোমাদের প্রকাশ্য শত্রু । তার আনুগত্য অনুসরণ না করার জন্যে আমি তোমাদের কাছ থেকে অংগীকার নিয়েছিলাম ৷ তারপরও তোমরা সেই অভিশপ্ত শয়তানের কথাই মেনে চলছো। আমি তোমাদের একমাত্র আমার এবাদাত বন্দেগী করতে এবং আমার নির্দেশিত সত্য পথে চলতে বলেছিলাম ৷ কিন্তু তোমরা তা করনি এবং তোমাদের প্রধান শত্রুর ব্যাপারেও তোমরা সতর্ক হওনি। তাহলে তোমরা কি নিবেধি? যদি তাই হয়ে থাকে তাহলে তোমাদের শাস্তির বিষয়টিও জেনে নাও । তোমাদের শাস্তি হবে জাহার্ামের আগুন । ‘এই সে জাহান্নাম, যার ওয়াদা তোমাদের দেয়া হয়েছে। তোমাদের কুফরীর কারণে আজ এতে প্রবেশ করো ।' (আয়াত ৬৩-৬৪) ওদের মর্মান্তিক শাস্তির দৃশ্যের এখানেই শেষ নয়। সামনে আরও ভয়ঙ্কর ও বিস্ময়কর দৃশ্য আসছে । বলা হচ্ছে, ‘আজ আমি তাদের মুখে মোহর এঁটে দেবো, তাদের হাত আমার সাথে কথা বলবে এবং তাদের পা তাদের কৃতকর্মের সাক্ষ্য দেবে ৷’ (আয়াত ৬৫) সেভাবেই তাদেরকে অপদস্থ করা হবে। তাদের প্রতিটি অংগ তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। তাদের গোটা অস্তিত্ এক এক করে একটা থেকে আরেকটা বিচ্ছিন্ন হয়ে যাবে এবং পরস্পরকে দোষারোপ করবে, অস্বীকার করবে । প্রতিটি অংগ পৃথক পৃথকভাবে নিজ প্রভুর সামনে আত্মসমর্পণ করবে এবং নিজেদের অপরাধ স্বীকার করবে। কি অদ্ভুত, কি ভয়াবহ এই দৃশ্য! এর কল্পনা করতে গিয়েই মানুষের মন আতংকিত হয়ে পড়ে । এই অভাবনীয় ও অপ্রত্যাশিত দৃশ্যের বর্ণনা উপরের আয়াতে এভাবেই শেষ হয়েছে। দৃশ্যটিতে আমরা দেখতে পাচ্ছি, অপরাধীদের মুখ বন্ধ করে রাখা হয়েছে, তাদের হাত কথা বলছে | ৩৩৬ সূন্মা ইয়াসীন ০১০৫১) পান্না ২৩ মনখিল ৫ বিলাল ১৭তম ১৮৮Ww.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।