যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

যার কারণে সকল প্রাণী বেহুশ হয়ে পড়ে যাবে এবং এ শব্দের তোড়ে সকল জীবন ও জীবন্ত প্রাণের অবসান ঘটবে ৷ এরশাদ হচ্ছে, ‘তারা দেখতে পাবে এমন একটি প্রচন্ড শব্দ উদিত হচ্ছে, যা তাদের সবাইকে গ্রাস করে ফেলবে । এমন সময়ে তাদের প্রচন্ড শব্দ পাকড়াও করে বসবে যখন তারা নানা প্রকার তর্ক-বিতর্কে লিপ্ত থাকবে সুতরাং সে অবস্থায় তারা কাউকে উপদেশ দান করা বা নিজেদের পরিবারের কাছে ফিরে যাওয়ার কোনো সুযোগ পাবে না ৷' এ অবস্থা, হঠাৎ করেই তাদের পেয়ে বসবে যখন তারা জীবনের বিবিধ সমস্যা নিয়ে নানা প্রকার ঝগড়া বিবাদে লিপ্ত থাকবে । এই অবস্থায় কিছুতেই তাদের ধারণায় আসবে না যে, এমন একটা কঠিন অবস্থা তাদের ওপর আসতে হতে পারে। এরকম কঠিন অবস্থা পূর্বাহ্ে আচ করতে পারলে হয়তো তারা ঝগড়া বিবাদ থেকে বিরত হতে পারতো । ওরা সবাই যে যে অবস্থায় থাকবে সে অবস্থায়ই বেহুশ হয়ে পড়ে যাবে। সমসাময়িক কাউকে বা পরবর্ত! কারও জন্যে কোনো উপদেশ দেয়ার মতো কোনো ক্ষমতা বা সুযোগ কারও থাকবে না, আর নিজ নিজ পরিবারের কাছে ফিরে গিয়ে কোনো একটি কথাও তারা বলতে পারবে না। ওরা সবাই নিজ নিজ স্থানেই শেষ হয়ে যাবে! তারপর আসবে সেই মহাভয়ংকর দিন, যেদিন পুনরায় শিংগায় ফুঁক দেয়া হবে, আর অমনি কবরের মধ্য থেকে মাটি ঝেড়ে মুছে ফেলে কবরস্থ ব্যক্তিরা বেরিয়ে আসবে এবং দ্রুতগতিতে চলতে থাকবে । ভয় ও জ্ঞানহারা অবস্থায় তারা একে অপরকে জিজ্ঞাসা করতে থাকবে । বলবে- ‘কে তুললো আমাদেরকে আমাদের কবর থেকে?’ তারপর বেহুশ অবস্থা একটু কমে আসলে তারা প্রকৃত অবস্থাটা বুঝতে পারবে এবং জানতে পারবে তাদের প্রকৃত অবস্থা । তখন তারা বলে উঠবে । হা, হা এই অবস্থা আসবে বলেই তো মহা দয়াময় আল্লাহ তায়ালা আমাদের সাথে ওয়াদা করেছিলেন এবং অবশ্যই রসূলরা সত্য কথা বলেছিলেন ৷' এরপর আবারও একবার এক ভীষণ শব্দ উত্থিত হবে, গর্জে উঠবে একটিমাত্র প্রচন্ড শব্দ আর অমনি হয়রান পেরেশান হয়ে দ্রুতগতিতে সবাই দৌড়াতে থাকবে, কিন্তু সম্বিতহারা ও দিশাহারা এসব অসংখ্য মানুষ বুঝতে পারবে না কোথায় যাবে, কি করবে। এর অব্যবহিত পরে তাদেরও জ্ঞান ফিরে আসবে । ‘অতপর তারা সবাই আমার (আমি সর্বশক্তিমান আল্লাহর) কাছে এসে হাযির হয়ে যাবে ......।' তখন তারা সুশৃংখলার সাথে কাতারে কাতারে দাড়িয়ে যাবে এবং সবাই মুহূর্তকালের মধ্যে বিচারার্থে হাযির হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামীনের আদালতে, আর তখন জায়গা নির্ধারিত হয়ে যাবে এবং তাদের সবার জন্যে ঘোষণা আসবে, ‘আজকের দিনে কারো প্রতি কোনো যুলুম করা হবে না, আর তোমরা যা কিছু করতে থেকেছ তারই প্রতিদান ছাড়া অন্য কিছু তোমাদের দেয়া হবেনা আর এই দ্রুত ফয়সালা দানের সাথে সাথে এই তৃতীয় অধ্যায়টি শেষ হয়ে যাবে এবং সেসব সন্দেহবাদী ও দ্বিধাগ্রস্ত লোকদের সেই ওয়াদা করা দিনে তাদের ন্যায্য পাওনা বুঝিয়ে দেয়া হবে। এরপর অন্যদিকে এগিয়ে আনা হবে মোমেনদের, তাদের হিসাব নেয়া হবে এবং অত্যন্ত দ্রুততার সাথে তাদের হিসাব নেয়ার কাজ শেষ করা হবে। ন্যায্য পাওনা হিসাবে তাদের জান্নাত দেয়া হবে। এরশাদ হচ্ছে, ‘অবশ্যই জাব্নাতবাসীরা আজকের এই দিনে আনন্দের মাঝে উল্লসিত হয়ে থাকবে, তারা ও তাদের সংগী সংগিনীরা ছায়াঘেরা মহাসম্মানজনক আসনে সমাসীন থাকবে এবং আরাম কেদারায় ঠেস দিয়ে আরামে বসে থাকবে ।' www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।