যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

ইসলাম এমনই এক ব্যবস্থা দিয়েছে যার মধ্যে সুসামঞ্জস্যপূর্ণভাবে প্রত্যেক ব্যক্তির জন্যে তার মধ্যে নিহিত প্রতিভা বিকাশের সুযোগ দেয়া হয়েছে। মানুষ সাধারণভাবে জানে না তার মধ্যে কত অফুরন্ত সম্ভাবনার বীজ লুকিয়ে রয়েছে, জানে না বিধায় আল্লাহর রাজ্যে খেলাফতের দায়িত্‌ পালনের জন্যে ইসলাম তাকে যথাযথভাবে জানানোর ব্যবস্থা করেছে এবং তাদের এই গুরুদায়িত্্‌ পালনে সাহায্য করেছে। তারপর তার মধ্যে সকল প্রকার মন্দ প্রভাবের অনিষ্ট রোধ করার জন্যে প্রতিরোধমূলক বিভিন্ন ব্যবস্থা দেয়া হয়েছে। সংশয়ের ওপর আলোচনা, আরও আলোচনা এসেছে আল্লাহ প্রদত্ত শাস্তির ধমক সম্পর্কে তাদের ঠাট্টা-বিদ্বপ ও কটাক্ষপাত সম্পর্কিত কথা । দেখুন আল্লাহর এরশাদে কি বলা হচ্ছে, ‘আর ওরা বলে, কখন আসবে সেই ওয়াদা করা কেয়ামতের দিন? (বলো না জলদি) যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো ৷!” কিন্তু মানুষ ব্যস্ত হচ্ছে বলে ওয়াদা করা সেই ভয়ংকর দিনটি নির্দিষ্ট সময়ের পূর্বেই এসে যাবে, এমনটি কখনও হবে না । আর যদি তারা ‘আযাব বিলম্বিত হোক’ বলে কামনা করে তাতেও তা বিলন্বিত হবে না । অর্থাৎ যা কিছু হবে সবই পূর্বনির্ধারিত পরিকল্পনামাফিক হবে। কোনো অবস্থাতেই নির্দিষ্ট সময়ের পূর্বে বা পরে ওয়াদা করা সে কঠিন পরিণতি আসবে না । প্রত্যেকটি জিনিসের জন্যেই আল্লাহ রব্বুল আলামীনের কাছে এক সুনির্দিষ্ট পরিমাপ রয়েছে এবং প্রত্যেক বিষয়ই তার জন্যে নির্দিষ্ট সময়ে সংঘটিত হবে। অবশ্যই আল্লাহর চিরন্তন ও অমোঘ নিয়ম অনুযায়ী সবকিছু সংঘটিত হবে, এটাই আন্লাহর হেকমাতের দাবী, এটাই আল্লাহ রব্বুল আলামীনের বিশাল রাজ্যের মধ্যে অবস্থিত শৃংখলার প্রধান বৈশিষ্ট্য যা সবার সামনে পরিস্কুট হয়ে ' রয়েছে। ক্েয়্ামত দিবসের বিভীষিকাময় দৃশ্য এখন তাদের এ অপ্রিয় প্রশ্রের জওয়াবে শুধু কেয়ামতের কিছু ভয়াবহ দৃশ্যের বর্ণনা তুলে ধরা হচ্ছে যেন তারা বুঝতে পারে সেখানে কি কঠিন অবস্থা হবে, কিন্তু ঠিক কখন আসবে সেই কঠিন | মুহূর্ত তা বলা হচ্ছে না......... (কারণ তাদের অন্তর প্রাণ জানে মোহাম্মদ অবশ্যই নবী এবং তার মুখনিসৃত বাণী অবশ্যই সত্য)! এ জন্যে কেয়ামতের কঠিন অবস্থাসমূহের মধ্য থেকে যেটুকু তাদের সামনে পেশ করা হচ্ছে তাতেই তাদের হৃদকম্প শুরু হয়ে যাচ্ছে, কিন্তু হায়, দুনিয়ার নানাপ্রকার স্বার্থ; কখনও অর্থের স্বার্থ, কখনও নেতৃত্বের স্বার্থ, আবার কখনও বা ইন্তরিয় উচ্ছজ্খলতার স্বার্থ, এগুলো এমনই বালাই যা মানুষকে বুঝেও বুঝতে দেয় না। এইভাবেই জেনে বুঝে যারা পার্থিব লাভ ও লোভকে গুরুত্ব দেয় এবং ‘নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য দাও’-এর তালীম গ্রহণ করে, সাময়িক ও স্থায়ী জীবনের পার্থক্য নির্ণয় করে না, তাদের জন্যে অবশ্যই রয়েছে সে বৃশ্চিক সাজা । সে ভয়াবহ দিনের প্রতি বিশ্বাস তাদের অভ্যন্তরে রয়েছে বলেই তাদের সামনে এ ভয়াবহ অবস্থার বর্ণনা পেশ করা হচ্ছে। ‘দেখবে তারা শুধুমাত্র একটি চিৎকারধ্বনি তাদেরকে পেয়ে বসছে.......আর তৎক্ষণাৎ তারা সবাই হাযির হয়ে যাবে।' ‘(মূলত এসব প্রশ্নের মাধ্যমে) এরা যে বিষয়টির জন্যে অপেক্ষা......সবাইকে (হাশরের ময়দানে) আমার সামনে এনে হাযির করা হবে ।' (আয়াত ৪৯-৫৩) ‘(আজ) সত্য প্রত্যাখ্যানকারীরা জিজ্ঞেস করছে, বলো কখন আসবে সেই ওয়াদাকৃত দিবসগুলো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো?’ এর জওয়াবে অত্যন্ত দ্রুততার সাথে বলা হচ্ছে, সেদিন এমন এক বিকট শব্দ উতথিত হবে ততল্লনহললল _ ভে লন তত সলিল ক www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।