যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

(স.)-এর জীবনী ও শিক্ষাতে এবং তার কর্ম্ধারার বাস্তবায়নে ফুটে ওঠেছে। তাই ইসলামের এ শিক্ষায় দেখা যায়, অর্থনৈতিক দিক দিয়ে যে বড় হয়েছে সে আরও বড় হতে থাকবে আর যে একবার অভাব অভিযোগের শিকার হয়েছে, সে ধীরে ধীরে নেমেই যেতে থাকবে, জীবনের হৃত আশা ভরসা আর কোনোদিন পার পাবে না-_ এমনটি হবার নয়; ইসলামী ব্যবস্থার বাস্তবায়নে এ নযির স্থাপিত হয়েছে যে, সমাজের বিত্তবানদের সম্পদের একটি অংশ এমনভাবে বেরিয়ে আসবে যা দ্বারা দরিদ্র জনগণের নিরাপত্তা ও জীবনের স্থিতিশীলতা গড়ে তোলা হবে ইসলামী সরকারের প্রয়োজন মেটানোর পর অবশিষ্ট বা অতিরিক্ত সম্পদ থেকে শতকরা দুই দশমিক পাচ (২.৫) ভাগ যাকাত স্বরূপ নিয়ে নেবে এবং সকল বিত্তশালী সম্প্রদায়ের নিকট থেকে সংগৃহীত এসব সম্পদ অভিশাপ বহন করতে হবে না; উপরস্তু যাকাত হিসেবে আদায় করা এ দান একটি ফরয এবাদাত হওয়ার কারণে কারও মনে অহংকার বা এহসান প্রদর্শন করার প্রবণতা আসার কোনো সুযোগ নেই, নেই যাকাত গ্রহীতার মনে হীনমন্যতার ব্যাধি পয়দা হওয়ার কোনো আশংকা, আর এর ফলে ধনী গরীব সবাইকে সমান সমান মৌলিক প্রয়োজন মেটানোরও কাছাকাছি আসার সুযোগ দান করা যাবে । ইসলাম ধনী-গরীবের মধ্যে বিরাজমান বৈষম্য দূরীকরণার্থে যাকাত দান করার ব্যবস্থা চালু করেছে এবং এই যাকাতের মধ্যে তাহারাত বা পবিত্রকরণের ব্যবস্থা নিহিত রয়েছে। আল্লাহর হুকুমে যাকাত আদায় করা বাধ্যকতামূলক হওয়ায় এ ব্যবস্থা অবশ্যই অন্যতম প্রধান প্রতীকী এবাদাত ৷ শুধু অন্যতম প্রতীকী এবাদাতই নয়, এ এবাদাতের সাথে বান্দার হক জড়িত থাকায় ইসলাম এর গুরুত্‌ এতো বেশী দিয়েছে যে, কোনো ব্যক্তি বা কোনো জনপদ যাকাত দিতে অস্বীকার করলে তার বা তাদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা বাধ্যতামূলক করা হয়েছে (যেমন হযরত আবু বকর রাদিআল্লাহু আনহুর আমলে এ ধরনের লোকদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করা হয়েছিলো) । এই যাকাত ব্যবস্থার মাধ্যমেই ধনী-গরীবের মধ্যে বিরাজমান বৈষম্য দূর হয়ে এমন এক বন্ধন সৃষ্টি হয়েছে, যা তাদের বিশ্ব মানব সভায় এক অত্যুজ্ন্বল আসন করে দিয়েছে। ইসলাম মানব জাতির ইতিহাসে যে স্বর্ণ-যুগের সূচনা করেছে এবং মানব সমস্যা সমাধানে ইসলামী ব্যবস্থা যে অবদান রেখেছে, তা একমাত্র হঠকারী ও অন্ধজন ছাড়া যে কোনো বিদগ্ধ ও জ্ঞানপিপাসু জনগোষ্ঠীকে চমৎকৃত করেছে। ইসলাম এই যাকাত ব্যবস্থার মাধ্যমে অর্থনৈতিক সমস্যার এমন এক সমাধান দিয়েছে, সারা পৃথিবীর ইতিহাসে যার কোনো তুলনা নেই । দেখুন, যাকাত ব্যবস্থা সম্পর্কে আত্মকেন্দ্রিক, সংকীর্ণমনা ও চোখে পর্দা-পড়া সে হতভাগা ব্যক্তিদের উক্তি, যারা আল্লাহ প্রদত্ত জীবন বিধানের মর্ম বুঝতে পারেনি, ‘আমরা কি খাওয়াব তাদের যাদের চাইলে আল্লাহ নিজেই খাওয়াতে পারেন?' এতোটুকু বলেই তারা থেমে যায়নি; বরং যারা আল্লাহর বিধান চালু করার আহ্বান জানাচ্ছেন তাদেরকেই তারা বিপথগামী বলতে দ্বিধাবোধ করেনি । তারা বলেছে, ‘তোমরা সুষ্পষ্ট গোমরাহীর মধ্যে পতিত জনতা ছাড়া আর কিছুই নও ।'.......... আল্লাহর বিধানের প্রকৃতি ও তাৎপর্য বুঝতে অক্ষম হওয়ার কারণে তারাই যে প্রকৃতপক্ষে ভুল পথে রয়েছে তা তারা বুঝতে পারছে না, তারা জানতে পারছে না জীবন স্পন্দনের তাৎপর্য কি, তারা উপলব্ধি করতে পারছে না এই স্পন্দনের গুরুত্ব কি, তারা খেয়াল করছে না তাদের জীবনের লক্ষ্য কত মহান, অথচ সেই লক্ষ্যে পৌঁছুনোর জন্যে তাদের কতো প্রতিভা ও কতো যোগ্যতা দেয়া হয়েছে, আর এ সব যোগ্যতা ও প্রতিভা বিকাশের জন্যে তাদের অর্থ সম্পদ ও খাদ্য খাবারের কত বিপুল পরিমাণ সংগ্রহ দেয়া হয়েছে। [লস্লহ্লগল _ টে লন ত মল্ল ও www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।