জ্গীবন পরিচালনায় আল্লাহুক্কে না জানা কুফকীীর্সত নামান্তর ‘অবশ্যই তোমরা সুস্পষ্ট গোমরাহীর মধ্যে রয়েছ ৷' বান্দাদের জীবনে আল্লাহ রববুল আলামীন যে বিধান বা নিয়ম কানুন দিয়ে রেখেছেন তা সঠিকভাবে না জানার কারণে তারা জীবন সম্পর্কে যেসব ধারণা পোষণ করে, তাতে প্রকৃতপক্ষে তার নিয়মকেই অস্বীকার করা হয়, কিন্তু এটা স্পষ্টভাবে জানা দরকার যে, সবার রুজির মালিক জন্যে প্রয়োজনীয় সব কিছু যেমন সরবরাহ করার ব্যবস্থা করেন, তেমনি জীবজন্তু, কীট পতংগ এবং পৃথিবীর বুকে আমাদের জানা অজানা সবার ও সব কিছুর জন্যে যাবতীয় প্রয়োজনীয় দ্রব্যাদির ব্যবস্থা একমাত্র তিনিই করে থাকেন । তারা নিজেরা কেউ তাদের কোনো প্রয়োজনীয় জিনিস তৈরী করেনি, তৈরী করতে পারে না, মূলত, কারও পক্ষেই কোনো কিছু সৃষ্টি করা সম্ভব নয়, কিন্তু পৃথিবী সৃষ্টির প্রাক্কালে আল্লাহ তায়ালা নিয়ম করে দিয়েছেন যে, মানুষকে তার প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী লাভ করার জন্যে চেষ্টা ও কষ্ট করতে হবে। যমীনে চাষবাস করা, খনিজ দ্রব্যাদি আহরণ করা, অঞ্চল থেকে অঞ্চলে মালামাল বহন করা এবং বিভিন্ন কালের দাবী পূরণ করতে গিয়ে মালের পরিবর্তে মালের লেনদেন করা ও মুদ্রার বিনিময়ে বেচাকেনা, এ সবই হয়েছে বিভিন্ন দেশের বিভিন্ন সরকারের চাহিদা ও নীতি নির্ধারণের কারণে ৷ বিভিন্ন যামানায় বিভিন্ন শাসক বা খলীফারা (গণপ্রতিনিধিত্বকারী সরকার) তাদের যোগ্যতা অনুসারে জনগণের প্রয়োজন পূরণ করার চেষ্টা করেছে, এবং এভাবে বিভিন্ন কালে বিভিন্ন দেশে পূর্ণ প্রতিনিধিত্বমূলক সরকার (খেলাফত) প্রতিষ্ঠা করার চেষ্টা হয়েছে। এ সব সরকার শুধুমাত্র মানুষের প্রয়োজন মেটানোর কাজে নিয়োজিত থাকেনি; বরং এরা মানুষের অধিকার আদায় করার দায়িত্ব পালন করার সাথে সাথে পৃথিবীতে প্রকৃতপক্ষে খেলাফত কায়েম করার চেষ্টা করে গেছে। এ দায়িত্বের মধ্যে মানুষের খাদ্য খাবার ও অন্যান্য সরঞ্জাম সরবরাহ করা অন্যতম । বিশাল এ পৃথিবীতে খেলাফত বা রাষ্ট্রের অজস্র প্রয়োজন ও দাবী দাওয়া মানুষের প্রতিভা এবং তার জীবনকে সচল, সুন্দর ও সমৃদ্ধ করার জন্যে জরুরী যোগ্যতা, উপকারী দ্রব্যাদি ও পর্যায়ক্রমে আবশ্যকীয় জিনিসপত্রের পর্যাপ্ত সরবরাহ ও অভাব অনটন মানুষের জীবনের নিত্যদিনের এক জীবন্ত ইতিহাস । এ সমস্যা কোনো একটি দেশ বা বিশেষ কোনো এক যুগের বা শতাব্দীর ব্যাপারেই যে সত্য তা নয়; বরং সারা পৃথিবীর সব দেশের, সর্বযুগের ও সর্বকালের এ এক অবিসংবাদিত সত্য তথ্য । মহাকালের জানা অজানা ইতিহাসের মধ্যে মানব জাতির সংকট ও সচ্ছলতা, শাস্তি সমৃদ্ধি ও ধ্বংসলীলার অসংখ্য ইতিবৃত্তে, যা নিহিত রয়েছে এসব কিছু নিয়েই ইসলামের পদযাত্রা । মানব জীবনের সকল সমস্যা অপনোদন করে তাদের ইহকাল ও পরকালের অবিমিশ্র সুখ শান্তির সন্ধানদান ইসলামের মূল লক্ষ্য । ব্যক্তি, পরিবার সমাজ ও বৃহত্তর মানবতার কল্যাণ বিধান করার জন্যেই যুগে যুগে ও দেশে দেশে আল্লাহর বাছাইকৃত প্রতিনিধিবৃন্দের আগমন ঘটেছে মানুষের মধ্যে মজ্জাগতভাবে বর্তমান রয়েছে লোভ লালসা ও তারতম্য করার প্রবণতা, যা তাদের অসম প্রতিযোগিতায় নামায়, তাদের মধ্যে বর্ণবৈষম্য আনে স্বার্থের এই হানাহানি তাদের পরস্পরের বিরুদ্ধে মারমুখী করে তোলে ৷ মানুষের হাতে মানুষের জন্যে নেমে আসে লাঞ্ছনা বঞ্চনা, কলহ বিবাদ, সংঘাত, সংকট সমস্যা এবং সর্বোপরি শৃংখলাহীনতার ফলশ্রুতিতে নিরাপত্তাহীনতার সয়লাব জনজীবনের সর্বত্র বয়ে যায়। যুগের পর যুগ ও শতাব্দীর পর শতাব্দী ধরে জমে থাকা এ সব গ্নানি দূরীভূত করে মানুষে মানুষে দরদ-সহানুভূতি, মায়া মমতা, সহযোগিতা সহমর্মিতার ফনুধারা প্রবাহিত করার উদ্দেশ্যে যুগে যুগে ও দেশে দেশে আগমন ঘটেছে ইসলামের নিশানবর্দারদের, যার চূড়ান্ত রূপ, পরিপূর্ণ ছবি শেষ নবী ও রসূল মোহাম্মদ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।