যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

আল্লাহ রব্বুল আলামীনের শক্তি ক্ষমতার এসব সুস্পষ্ট নিদর্শন সারা বিশ্বের বুকে ছড়িয়ে থাকা সত্তেও অপরিণামদশীঁ বান্দারা গাফলতির ঘুমে মগু রয়েছে। তাদের নযর পড়ে না এই নিদর্শনসমূহের দিকে এবং তাদের অন্তরও জাগ্রত হয় না । যার কারণে তারা নবী (স.)-কে উপহাস বিদ্বপ করা থেকে বিরত হয় না, তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করা থেকে তারা থেমে যায় না; বরং তারা আযাব জলদি নাযিল করার জন্যে দাবী জানাচ্ছে এবং সদাসর্বদা ব্যস্ততা দেখিয়েই চলেছে, যার ব্যাপারে রসূলরা তাদের সতর্ক করছেন । এরশাদ হচ্ছে, ‘আর যখন তাদের বলা হয় ........... যদি তোমরা সত্যবাদী হও ৷' (আয়াত ৪৫-৪৮) হায়, আল্লাহ রব্বুল আলামীনের তরফ থেকে আসা এসব নিদর্শন তাদের অন্তরে কোনো দাগ কাটে না, কোনো চিন্তা অনুভূতিও জাগায় না বা কোনো ভয়ভীতিও তাদের মধ্যে সৃষ্টি হয় না। অথচ যে কোনো জাগ্রত হৃদয়ের মধ্যে চেতনা সৃষ্টি করার জন্যে, কম্পন আনয়নের জন্যে বা তাদের অন্তরকে বিপ্রবী বানানোর জন্যে আল্লাহ রব্বুল আলামীনের কুদরত বর্ণনাকারী ওপরে বর্ণিত আয়াতগুলো যথেষ্ট ছিলো, যথেষ্ট ছিলো সৃষ্টির সব কিছুর সাথে সামঞ্জস্য রেখে চলা ৷ উন্যক্ত এ বিশ্ব প্রকৃতি আমাদের সামনে যেন একখানি সুবিশাল গ্রন্থ, যা আমাদের চোখে আংগুল দিয়ে আল্লাহর মহিমা দেখিয়ে দিচ্ছে, তার মহত্ত্বের কথা জানাচ্ছে, আমাদের তার সূক্মাতিসুক্ষ্ম ব্যবস্থাপনা ও তার অমোঘ সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করছে, কিন্তু মৃত হৃদয়ের কাফেরদের নযরে এ সবের কোনো কিছুই ধরা পড়ে না, আর কখনও এসবের দিকে যদি চোখ মেলে তারা চায়ও, এ সবের ওপর কোনো চিন্তা তারা করে না এবং এসব থেকে কোনো শিক্ষাও তারা গ্রহণ করে না । আল্লাহ্‌ রব্বুল আলামীন এতোই মেহেরবান এবং আদিগন্ত বিভ্তৃত তার রহমত এতো প্রশস্ত যে, তিনি তাদের ওপর ক্রুদ্ধ হয়ে তাদের নোংগরবিহীন জাহাজের মতো অক্কুল সাগরে দিশেহারা হয়ে যাওয়ার জন্যে ছেড়ে দেন না, তাদের তার প্রেরিত রসূলের পরিচালনামুক্ত হয়ে জীবনের প্রতি পদে পদে হোঁচট খাওয়ার জন্যে ছেড়ে দেন না, তিনি ভাদের সেসব নির্বাচিত ও পরীক্ষিত পরিচালকদের পরিচালনা থেকে বঞ্চিত করেন না যারা জীবনের বাকে বাকে তাদের সতর্ক করার জন্যে সর্বদা নিয়োজিত থেকেছে এবং গোটা সৃষ্টিরাজ্যের প্রতিপালকের দিকে সদা-সর্বদা আহ্বান জানানোর জন্যে নিবেদিতপ্রাণ । যারা এসব ব্যাধিগ্সন্ত লোকদের মনের ওপর প্রভাব ছড়ানোর জন্যে, তাদের মনে আল্লাহ রব্বুল আলামীনের ভয়ভীতি ও সতর্ক হয়ে চলার অনুভূতি জাগানোর জন্যে এবং তার গযব ও আযাব থেকে বাচানোর জন্যে তীব্র মর্মবেদনা নিয়ে সংকল্পবদ্ধ । এসব নবী রসূলদের জানানো হয়েছে যে, মানুষের সামনে ও পেছন থেকে অসংখ্য লোভনীয় বস্তু এবং জন্যে তাদের প্রতি পদে পদে হুশিয়ার করার প্রয়োজন রয়েছে, প্রয়োজন রয়েছে তাদের দৃষ্টিকে আল্লাহর যমীনে সেসর নিদর্শনের দিকে আকৃষ্ট করার, যা তার প্রেরিত বাণীর সাথে পরিপূর্ণভাবে সামঞ্জস্যশীল ৷ কিন্তু হায়, এসব সত্তেও তারা অন্ধত্বের আধারে হাবুডুবু খেয়ে মরছে। এরশাদ হচ্ছে, ‘যখন তাদের বলা হয় যে, তোমরা তোমাদের সামনে ...... আসেনি যা থেকে তারা মুখ ফিরিয়ে নেয়নি!’ (আয়াত ৪৫-৪৬) আর যখন অভাবগ্রস্তদের খাওয়ানোর জন্যে তাদের সম্পদ থেকে খরচ করার জন্যে আহ্বান জানানো হয়, তখন তারা বিদ্রপাত্মক ভংগিতে এবং দোষারোপের ভাষায় উক্তি করতে থাকে- ‘আমরা কি খাওয়াবো তাদের যাদের চাইলে আল্লাহ তায়ালাই নিজেই তো খাওয়াতে পারেন?’ যারা তাদের নেকী অর্জনের জন্যে এবং আল্লাহর ওয়াস্তে খরচ করার জন্যে আহ্বান জানায়, তাদের বরাবর এইভাবে সেই হতভাগারা বিদ্বিপ করতে থাকে এবং বলে, www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।