এক গ্গুকu soos বস্তুত আল্লাহর ভয় সহকারে আত্মসংযম, আল্লাহর সার্বক্ষণিক প্রহরা ও তত্ত্বাবধানের অনুভূতি এবং তার প্রতাপ ও পরাক্রমের উপলক্ধিই হচ্ছে ইসলামের ভিত্তিমূল ও প্রথম স্তম্ভ । আল্লাহর আইন ও বিধানের বাস্তবায়নের ব্যাপারে এই আল্লাহভীতিই বিবেকের ওপর সার্বক্ষণিক প্রহরীরূপে দাড়িয়ে রয়েছে । ইসলামের প্রতিটি দায়িত্ব ও প্রতিটি নির্দেশ বাস্তবায়নের প্রেরণা এই আল্লাহ ভীতি থেকেই আসে। আদশের প্রশ্রে হসব্পামের আপোষহীন ভূমিক্কা এরপর দেয়া হয়েছে কাফের ও মোনাফেকদের আনুগত্য থেকে বিরত থাকার নির্দেশ এবং তাদের আদেশ, নিষেধ, উপদেশ, মতামত ও প্ররোচনা শ্রবণ ও বাস্তবায়নে কড়া নিষেধাজ্ঞা । ‘এবং কাফের ও মোনাফেকদের আনুগত্য করো না ৷” এই নিষেধাজ্ঞাটাকে আগে ও আল্লাহর পাঠানো ওহীর বিধান অনুসরণের আদেশটাকে পরে উল্লেখ করা থেকে বুঝা যায় যে, সেই সময় মদীনায় ও তার আশেপাশে কাফের ও মোনাফেকদের চাপ খুবই জোরদার ও তীব্র ছিলো। এ জন্যে তাদের মতামত ও প্ররোচণা অনুসরণে এবং তাদের চাপের কাছে নতি স্বীকারে এই নিষেধাজ্ঞা অপরিহার্য হয়ে উঠেছিলো। পরে এই নিষেধাজ্ঞা সকল পরিবেশে ও সকল যুগে বহাল থেকেছে। মোমেনদেরকে কাফের ও মোনাফেকদের মতামত অনুসরণ করতে সর্বতোভাবে নিষেধ করা হয়েছে, বিশেষত আকীদা বিশ্বাসে । আইন প্রণয়নে, সামাজিক ও সামষ্টিক ব্যবস্থাপনার এবং সুশাসন প্রতিষ্ঠায় এটা আরো কড়াকড়িভাবে নিষিদ্ধ । কেননা আল্লাহ তায়ালা চান মুসলমানদের জীবন যাপন পদ্ধতি সম্পূর্ণ নির্ভেজাল ও একনিষ্ঠভাবে আল্লাহমুখী থাকুক এবং আল্লাহ তায়ালা ছাড়া অন্য কারো নির্দেশের সাথে কোনোভাবেই তার মিশ্রণ না ঘটুক । তিনি চান, কাফের ও মোনাফেকদের হাতে বস্তুবাদী জ্ঞানবিজ্ঞান, পরীক্ষা নিরীক্ষা, অভিজ্ঞতা, গবেষণালব্ধ জ্ঞান ও আবিষ্কার উদ্ভাবনের যে ভান্ডার সঞ্চিত রয়েছে, তা দ্বারা কোনো মুসলমান যেন প্রতারিত না হয়-যেমনটি দুর্বলতা ও বিকৃতির মুহুর্তগুলোতে কিছু সংখ্যক মুসলমান প্রতারিত হয়ে থাকে । তাদের মনে রাখা উচিত যে আল্লাহ তায়ালাই সবচেয়ে বড়ো বিজ্ঞানী এবং সবচেয়ে বড়ো তথ্যাভিজ্ঞ । তিনি নিজের জ্ঞান ও প্রজ্ঞার আলোকে তাদের জন্যে জীবন যাপন পদ্ধতি রচনা করে দিয়েছেন। ‘নিশ্চয় মহান আল্লাহ মহাবিজ্ঞানী ও মহাপ্রজ্ঞাময় ৷' তাই তীর রচিত জীবনবিধানও সর্বাধিক যৌক্তিক ও বিজ্ঞানসম্মত মানুষের রচিত সবকিছুই অযৌক্তিক ও বিজ্ঞান বিরোধী কারণ তাদের কাছে জ্ঞান বিজ্ঞানের খোলস ছাড়া কিছু নেই এবং যেটুকু আছে তা নিতান্তই সামান্য ও অপর্যাপ্ত ৷ ‘তুমি তোমার কাছে ওহীযোগে যা কিছু আসে, তার অনুসরণ করো ৷” কেননা এই উৎস থেকেই নির্দেশসমূহ এসে থাকে এবং একমাত্র এই উৎসই অনুসরণের যোগ্য । ‘তুমি তোমার কাছে ওহীযোগে পাঠানো বিধানের অনুসরণ করো: এ উক্তির বর্ণনাভংগীর আলোকে এতে বহু সংখ্যক তাৎপর্যবহ ইংগিত রয়েছে। যেমন ‘তোমার কাছে’ এবং ‘তোমার প্রভুর কাছ থেকে’ এই কথা দুটো প্রণিধানযোগ্য । এইসব তাৎপর্যবহ ও স্পর্শকাতর ইংগিতের আলোকেই অনুসরণের দায়িত্বটা নির্দিষ্ট হয়ে আছে। উপরস্ভু www.pathagar.com
— পৃষ্ঠা ৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।