‘হে নবী, আল্লাহকে ভয় করো এবং কাফের ও মোনাফেকদের আনুগত্য করো না ৷' (আয়াত ১, ২ ও ৩) এ হচ্ছে সূরার সুচনা ৷ সদ্য প্রসূৃত ইসলামী সমাজের অনেকগুলো নৈতিক ও সামাজিক দিক এ সূরায় আলোচিত হয়েছে। সূরার সূচনা দেখেই ইসলামী বিধানের স্বরূপ ও প্রকৃতি এবং তার বাস্তব ও মনস্তাত্বিক ভিত্তি কি, তা অবগত হওয়া যায় । বস্তুত ইসলাম কতোকগুলো উপদেশ ও ওয়ায নসিহতের সমষ্টি মাত্র নয়, নিছক কতকগুলো নৈতিক ও সামাজিক আচরণের দিকনির্দেশক নীতিবাক্যের সমষ্টিও নয়। কতকগুলো প্রচলিত রীতিপ্রথা ও এঁতিহ্যের সমষ্টিও নয়, কিংবা কতকগুলো দেওয়ানী, ফৌজদারী, সাংবিধানিক ও অন্যান্য ধরনের আইন কানুনও নয়। যদিও এগুলো সবই ইসলামের আওতাভুক্ত কিন্তু এগুলোর মধ্যেই তা সীমাবদ্ধ নয়। ইসলাম অর্থ পূর্ণাংগ আত্মসমর্পণ । আল্লাহর ইচ্ছা ও পরিকল্পনার কাছে আত্মসমর্পণ, তার আদেশ ও নিষেধের আনুগত্যের সার্বিক প্রস্তুতি ও সম্মতি, তার রচিত বিধান ও নীতিমালার অনুসরণের সর্বাত্বক অংগীকার ও প্রতিজ্ঞা। অন্যসব রকমের নীতি, নির্দেশ, বিধান ও দৃষ্টিভংগীকে সর্বতোভাবে প্রত্যাখ্যান এবং আল্লাহ তায়ালা ছাড়া অন্য সবার ওপর অনাস্থা ও অনির্ভরতা । ইসলাম হচ্ছে প্রাথমিকভাবে এই অনুভূতি ও উপলব্ধির নাম যে, একক ও অদ্বিতীয় মহান আল্লাহর যে বিধান মানবজাতিকে ও গোটা বিশ্বজগতকে নিরংকুশভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করছে, স্বয়ং মানুষও এই পৃথিবীতে সেই আল্লাহর বিধানই মেনে চলতে বাধ্য ৷ তিনি একাধারে সমগ্র পৃথিবীকে, সমুদয় গ্রহ-নক্ষত্রকে ও সমগ্র নভোমন্ডলকে পরিচালনা ও শাসন করছেন । সমগ্র বিশ্ব জগতের যেখানে যা কিছু গোপন বা প্রকাশ্যে বিরাজ করছে । যা কিছু দৃশ্যমান বা অদৃশ্য, যা কিছু মানুষের বিবেক বুদ্ধির নাগালের মধ্যে রয়েছে এবং যা কিছু বিবেক বুদ্ধির নাগালের বাইরে-সব কিছুরই তিনি পরিকল্পনা ও পরিচালনা করেন। ইসলাম হচ্ছে এই প্রত্যয় ও বিশ্বাসের নাম যে, আল্লাহ তায়ালা যা আদেশ করেন, তা মেনে চলা এবং যা নিষেধ করেন তা থেকে বিরত থাকা, যে উপায় উপকরণ তিনি মানুষের করায়ত্ত করেছেন, তা ধারণ ও প্রয়োগ করা এবং তার যে ফলাফল আল্লাহ্ তায়ালা নির্ধারণ ও বিধিবদ্ধ করেছেন সেই ফলাফলই প্রত্যাশা করা৷ এ হচ্ছে ইসলামের ভিত্তিমূল । এই ভিত্তিমূলের ওপর ' দাড়িয়ে রয়েছে আইন কানুন ও সংবিধান সামাজিক রীতিপ্রথা ও এতিহ্য এবং নৈতিক ও চারিত্রিক বিধি বিধান । এইসব আইন, রীতিপ্রথা ও নৈতিকতা সবই হতে হবে মনমগজে ধারণ করা আকীদা বিশ্বাসের দাবীর বাস্তব রূপ এবং মহান আল্লাহর কাছে আত্মসমর্পণ ও তার জীবন বিধানের আনুগত্যেরই বাস্তব প্রতিকৃতি ৷ অন্যকথায়, ইসলাম হচ্ছে একটা সুনির্দিষ্ট আকীদা বিশ্বাস । সেই আকীদা বিশ্বাস থেকে উৎসারিত আইন ও বিধান । সেই আইন ও বিধান অনুসারে গঠিত সামধিক রাষ্ট্রীয় ও সামাজিক বিধিব্যবস্থা এবং এই তিনটির সম্মিলিত ও সুসমধ্বিত রূপ । এ কারণে যদিও মুসলমানদের সামষ্টিক জীবনকে বিভিন্ন আইন কানুন ও নৈতিক বিধি বিধানের ভিত্তিতে সংগঠিত করা ও শৃংখলাবদ্ধ করাই বর্তমান সূরার আলোচ্য বিষয়, তথাপি সূরাটার প্রথম নির্দেশ হিসেবে স্থান পেয়েছে তাকওয়া তথা আল্লাহভীতিমূলক আত্মসংযমের নির্দেশ । আর এ নির্দেশও দেয়া হয়েছে প্রাথমিকভাবে রসূল (স.)-কে, যিনি এইসব আইন কানুন ও বিধি বিধানের পূর্ণ অনুগত ও বাস্তবায়নকারী । বলা হয়েছে, +o s www.pathagar.com
— পৃষ্ঠা ৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।