যিলালিল কুরআন — যিলালিল কুরআন 16
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

ংগে রসূলের (স.)-এর সাথে সকল মুসলমানের সম্পর্কটা কী ধরনের তা স্পষ্ট করে দেয়া হয়েছে এই বলে যে, ‘মোহাম্মদ (স.) তোমাদের কারো পিতা নয়, তিনি কেবল আল্লাহর রসূল ও শেষ নবী ৷’ ......... (আয়াত ৪০) সবার শেষে রসূল (স.) ও তার সাথী মুসলমানদেরকে কিছু নির্দেশ দেয়ার মধ্য দিয়ে এ অধ্যায় শেষ করা হয়েছে, ‘কাফের ও মোনাফেকদের অনুসরণ করো না’... (আয়াত ৪৮) পঞ্চম অধ্যায় শুরু হয়েছে যেসব স্ত্রীকে সহবাসের পূর্বে তালাক দেয়া হয় তাদের ব্যাপারে শরীয়তের বিধান বর্ণনার মধ্য দিয়ে । তারপর রসূল (স.)-এর দাম্পত্য জীবনকে সুশৃংখল করা হয়েছে মুসলিম নারীদের মধ্যে কাকে কাকে তার বিয়ে করা বৈধ এবং কাকে কাকে বিয়ে করা অবৈধ, তাও বর্ণনা করা হয়েছে। অতপর রসূল (স.) ও তার স্ত্রীদের বাড়ীর সাথে মুসলমানরা রসূল (স.)-এর জীবদ্দশায় ও ইন্তেকালের পরে কিভাবে সম্পর্ক রাখবে পিতা, পুত্র, ভাই, ভাতিজা, দাসদের ছাড়া আর সবার সাথে পর্দা করা এবং রসূল (স.)-কে যারা নানাভাবে কষ্ট দেয় তাদের শাস্তি ও দুনিয়া আখেরাতে অভিশাপ লাভের বিষয়ও আলোচিত হয়েছে। এসব থেকে বুঝা যায় যে, মোনাফেকরা এ জাতীয় অনেক অপকর্মই করতো । এ প্রসংগে উপসংহারে রসূল (স.)-এর স্ত্রীরা, কন্যা ও দাসীদেরকে সারা দেহ চাদর দিয়ে ঢেকে রাখার নির্দেশ দেয়া হয়েছে। এতে তাদেরকে চেনা যাবে এবং উত্ত্যক্ত করা হবে না। উপসংহারে আরো হুমকি দেয়া হয়েছে যে, মোনাফেক, মনোব্যাধিগ্রস্ত ও গুজব রটনাকারীদের ওপর রসূল (স.)-কে ক্ষমতাশালী করা হবে এবং বনু কাইনুকা ও বনু নযীরের মতো তাদেরকেও মদিনা থেকে বিতাড়িত করা হবে অথবা বনু কোরায়যার মতো খতম করে দেয়া হবে। এসব কথা থেকে বুঝা যায় যে, এই গোষ্ঠীগুলো মদিনার মুসলমানদেরকে নানা ন্যন্ধারজনক পদ্থায় কষ্ট দিতো। ৬ষ্ঠ ও সর্বশেষ অধ্যায়ে বলা হয়েছে যে, লোকেরা কেয়ামত কবে হবে-এই মর্মে প্রশ্ব করে। তার জবাবে বলা হয়েছে যে, কেয়ামতের ব্যাপারে সমস্ত জ্ঞান একমাত্র আল্লাহ তায়ালাই রাখেন । আভাস দেয়া হয়েছে যে, কেয়ামত ঘনিয়েও এসে থাকতে পারে। এরপর কেয়ামতের একটা ভয়াবহ দৃশ্য দেখানো হয়েছে ৬৬ নং আয়াতে এবং ৬৭ ও ৬৮ নং আয়াতে তাদের নেতাদের বিরুদ্ধে তাদের কঠোর প্রতিশোধ স্পৃহা ব্যক্ত করা হয়েছে। কেননা তারাই তাদেরকে আনুগত্যের সুযোগ নিয়ে তাদেরকে বিপথগামী করেছে। অতপর সূরার সমাপ্তি টানা হয়েছে এমন একটা বক্তব্য দেয়ার মাধ্যমে যা গভীর তাৎপর্যবহ ৷ ‘আমি এই আমানতকে আকাশ ও পৃথিবীর সামনে রেখেছিলো কিন্তু তারা এটা বহন করতে অস্বীকার করলো ............ * (আয়াত ৭২-৭৩) এ থেকে জানা যায় যে, মানব জাতির ঘাড়ে যে দায়িত্বের বোঝা চাপানো হয়েছে বিশেষত মুসলমানদের ঘাড়ে তা কতো বড়ো মুসলিম উম্মাহ একাই এই গুরুদায়িত্ব বহন করছে। এ দায়িত্ব হচ্ছে ইসলামী আকীদা ও আদর্শ এবং তার ওপর টিকে থাকার দায়িত্ব । এই দায়িত্‌ উপলব্ধি করার দাওয়াত দিতে হবে এবং এর ওপর ধৈর্য ধারণ করতে হবে। নিজেদের ওপর ও সারা পৃথিবীতে এ আদর্শকে বাস্তবায়িত করতে হবে। এ আহ্বান সমগ্র সূরার বিষয়বস্তুর সাথে তার পটভূমির সাথে ও আল্লাহর বিধানের মেযাজের সাথে সংগতিপূর্ণ । এ বিধান সমগ্র মুসলিম জাতিকে তার মূল আদর্শের ওপর পুনপ্রতিষ্ঠিত করতে চায়। এই সংক্ষিপ্ত পরিচিতির পর এবার সুরার বিশদ ব্যাখ্যায় মনোনিবেশ করতে চাই । | ৩৩ সূরা আদৰ আহযাব (৯৭১ পারা ২১ মনখিল ৫ যিশ্লাহ্ল ১ভতম ১৩ www.pathagar.com

— পৃষ্ঠা ৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।