যিলালিল কুরআন — যিলালিল কুরআন 16
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

বিশ্বাস সহকারে ঘোষণা করা হয়েছে। ‘আর আল্লাহ তায়ালা কাফেরদেরকে তাদের আক্রোশ সহকারেই ফেরত পাঠালেন। তারা এক বিন্দুও লাভবান হতে পারলো না । মোমেনদের যুদ্ধের জন্যে আল্লাহ তায়ালাই যথেষ্ট ৷ তিনি মহাশক্তিধর ও মহাপ্রতাপশালী ৷” এরপর রসুল (স.)-এর কতিপয় স্ত্রীর প্রসংগ আলোচিত হয়েছে। বিতাড়িত ইহুদী গোষ্ঠী বনু কোরায়যার পরিত্যক্ত সম্পদ ও ইতিপূর্বেকার যুদ্ধলন্ধ সম্পদের সুবাদে রসূল (স.) ও মুসলমানদেরকে আল্লাহ তায়ালা যখন বিপুল সম্পদের অধিকারী করলেন, তখন রসূল (স.)-এর এই ক’জন স্ত্রী তাদের খোরপোষের পরিমাণ আরো বাড়িয়ে দেয়ার দাবী জানালেন । এই দাবীর জবাবে তাদেরকে দুনিয়ার সহায় সম্পদ, আরাম আয়েশ ও বিলাস ব্যসন অথবা আল্লাহ তায়ালা ও তার রসূলের সন্তুষ্টি ও আখেরাতের সুখ শাপন্তি-এই দুটোর যে কোনো একটা বেছে নেয়ার আহ্বান জানানো হলো । তারা আল্লাহ তায়ালা ও তার রসূলের সন্তুষ্টি এবং আখেরাতের সুখ শত্তিকেই বেছে নিলেন। আল্লাহ তায়ালা ও তার রসূলের চোখে সম্মানজনক এই "স্থানকে পার্থিব সহায় সম্পদের ওপরে অগ্রাধিকার দিলেন। এ জন্যেই তাদেরকে জানানো হলো যে, তাদের পরহেযগারী ও তাকওয়ার জন্যে যেমন তারা দ্বিগুণ পুরষ্কার পাবে, তেমনি কোনো খারাপ কাজ করলেও প্রমাণ সাপেক্ষে দ্বিগুণ শাস্তি ভোগ করবে। এই দ্বিগুণ শাস্তি ও দ্বিগুণ পুরষ্কারের কারণ দেখানো হলো এই যে, তারা অত্যন্ত মহীয়সী ও শ্রদ্ধাভাজন, রসূল (স.)-এর সাথে তাদের রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক, তাদের ঘরে প্রতিনিয়ত কোরআন নাযিল ও পঠিত হয় এবং রসূল (স.)-এর কাছ থেকে তারা হরহামেশা জ্ঞানের কথা শোনার সৌভাগ্য লাভ করে থাকেন । এরপর সকল মুসলিম নারী ও পুরুষের উত্তম প্রতিদানের আরো বর্ণনা দিয়ে তৃতীয় অধ্যায় শেষ হয় । চতুৰ্থ অধ্যায়ে সংযোজিত হয়েছে রসূল (স.)-এর মুক্ত গোলাম যায়েদ বিন হারেসার সাথে | রসূল (স.)-এর ফুফাতো বোন যয়নব বিনতে জাহাশের বিয়ে সম্পর্কে অস্পষ্ট আভাস । এ অধ্যায়ে এ বিষয়টাও স্পষ্ট করে দেয়া হয়েছে যে, মুসলিম নারী ও পুরুষদের যাবতীয় বিষয়ের ফায়সালার ক্ষমতা ও অধিকার একমাত্র আল্লাহর হাতে নিবদ্ধ । মুসলিম নারী পুরুষদের হাতে কোনো ক্ষমতা নেই এবং কোনো অধিকার নেই । একমাত্র আল্লাহ তায়ালাই নিজের স্বাধীন ইচ্ছা ও পরিকল্পনা অনুযায়ী সবকিছু পরিচালনা করেন এবং মোমেন মাত্রেরই তার কাছে দ্ব্যর্থহীন ও পূর্ণাংগভাবে আত্মসমর্পণ করা কর্তব্য । আল্লাহ তায়ালা বলেন, ‘আল্লাহ তায়ালা ও তার রসূল যখন কোনো ব্যাপারে ফায়সালা করে দেন, তখন কোনো CT RN TR RE তালাকের ঘটনা ও পালকপুত্র গ্রহণের ফলাফল বাতিল করা নিয়ে. আলোচনা করা হয়। শেষোক্ত বিষয়টা নিয়ে সূরার শুরুতেই আলোচনা করা হয়েছে। পালকপুত্র গ্রহণের ফলাফল বাতিল করার জন্যে স্বয়ং রসূল (স.) কে দিয়েই এমন একটা কাজ করানো হয়, যা সেই পরিবেশে অন্য কারো দ্বারা সম্ভব হতো না। কেননা সেকালের আরবীয় সমাজে এই প্রথাটা ছিলো খুবই গভীর এবং এর বিরোধিতা করা খুবই দুরূহ ছিলো। তাই পরীক্ষাটা এসে পড়লো রসূল (স.) -এর ওপরেই, যাতে তিনি দাওয়াতী কাজ পরিচালনা ও তার মূলনীতিগুলো মন মগজে বদ্ধমূল করার পর সমাজ জীবনেও প্রতিষ্ঠিত করার পাশাপাশি এ দায়িত্ব্টাও যেন পালন করেন । আল্লাহ তায়ালা বলেন, SEC HE A HUES POY EOE তখন আমি তাকে তোমার সাথে বিয়ে দিলাম ......... www.pathagar.com

— পৃষ্ঠা ৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।